যেখানে মানুষের চেয়ে বিড়াল বেশি
নিজস্ব প্রতিবেদক : স্পেনের ভূমধ্যসাগরীয় দ্বীপগুলো সাধারণত অবকাশযাপন, রোদে গা ভেজানো আর উৎসবের জন্য বিখ্যাত। মায়োর্কা, মেনোরকা, ইবিজা কিংবা ফরমেন্তেরার নাম অনেকেরই জানা। কিন্তু এসব জনপ্রিয় দ্বীপের আড়ালে এক নিভৃত দ্বীপ রয়েছে— নুয়েভা টাবার্কা, যা পর্যটনের দাপট থেকে এখনও অনেকটাই সুরক্ষিত।
এই দ্বীপটির দৈর্ঘ্য মাত্র ১,৮০০ মিটার এবং প্রস্থ ৪০০ মিটার। স্থায়ীভাবে বসবাস করেন মাত্র প্রায় ৫০ জন। এটিই স্পেনের স্থায়ীভাবে জনবসতিপূর্ণ সবচেয়ে ছোট দ্বীপ। তবে আয়তনে ছোট হলেও ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যে এটি বেশ সমৃদ্ধ।
নুয়েভা টাবার্কার জন্ম: ইতিহাসের ছায়া
‘নুয়েভা’ শব্দের অর্থ ‘নতুন’। এ নামটির পেছনে রয়েছে ইতিহাস। ১৬ শতকে ইতালির জেনোয়ার লোমেলিনি পরিবার তিউনিসিয়ার তাবার্কা দ্বীপে প্রবাল আহরণের অনুমতি পায়। ১৭৪১ সালে ওসমান শাসকের দখলে গেলে সেখানকার অনেক বাসিন্দা বন্দি হন। তাদের মধ্যে কিছু মানুষ মুক্তি পেয়ে স্পেনে আশ্রয় নেন।
স্পেন সরকার এই শরণার্থীদের জন্য আলিকান্তের উপকূলের নির্জন দ্বীপ ‘ইয়া প্লানা’ বরাদ্দ দেয়, যা পরে পরিচিত হয় নুয়েভা টাবার্কা নামে।
সেই সময় দ্বীপটি পরিকল্পিতভাবে সাজানো হয়। সামরিক প্রকৌশলীরা সোজাসুজি রাস্তাঘাট, কেন্দ্রীয় চত্বর এবং প্রতিরক্ষা প্রাচীরসহ একটি শহর নির্মাণ করেন। এটি আজও দ্বীপে দৃশ্যমান।
এক দ্বীপ, দুই ইতিহাস
অন্যদিকে, কিছু তাবার্কীয় পরিবার আশ্রয় নেয় ইতালির সার্ডিনিয়ায়। সেখানে তারা গড়ে তোলে ‘কার্লোফোর্তে’ ও ‘কালাসেত্তা’ নামে দুটি বসতি। এদের উত্তরসূরিরা আজও 'তাবার্কিনো' নামের একটি নিজস্ব উপভাষায় কথা বলেন।
প্রাকৃতিক ঐতিহ্য ও জীববৈচিত্র্য
১৯৮৬ সালে নুয়েভা টাবার্কাকে স্পেনের প্রথম সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়। দ্বীপটির প্রায় দুই-তৃতীয়াংশ অঞ্চল এখনও প্রাকৃতিক অবস্থায় রয়েছে। এখানে রয়েছে সমৃদ্ধ সামুদ্রিক জীববৈচিত্র্য।
বাকি অংশে রয়েছে রঙিন বাড়ি, পাথরের গলি, ছোট গেস্টহাউজ ও রেস্তোরাঁ।
মানুষ কম, বিড়াল বেশি!
গ্রীষ্মকালে প্রতিদিন ৬,০০০–১০,০০০ পর্যটক দ্বীপে আসেন। কিন্তু শীতকালে দ্বীপটি প্রায় নিস্তব্ধ হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা মারিয়া দেল মার ভালেরা বলেন, “শীতকালে কেউ আসে না। গ্রীষ্মে বিদেশি পর্যটকের সংখ্যা ৮০-৯০ শতাংশ।”
২০২৩ সালের এক সমীক্ষা অনুযায়ী, দ্বীপটিতে মানুষের চেয়ে দ্বিগুণ সংখ্যক বিড়াল বসবাস করে। সেপ্টেম্বরের এক দুপুরে দ্বীপজুড়ে রোদে পোহাতে থাকা বিড়ালদেরই বেশি দেখা যায়।
সমস্যাও আছে
নভেম্বর থেকে মার্চ মাসে দ্বীপে ফেরি পরিষেবা সীমিত হয়ে পড়ে। ফলে চিকিৎসা, শিক্ষাসহ জরুরি সেবায় ব্যাঘাত ঘটে। অনেক বাসিন্দাই বাধ্য হয়ে দ্বীপ ছেড়েছেন।
স্থানীয় উন্নয়ন সমিতির সভাপতি কারমেন মার্তি বলেন, “আমরা চাই, স্পেনের অন্য দ্বীপগুলোর মতো এখানকার মানুষও সরকারি সহায়তা ও সুবিধা পাক। ই-টিকিট ব্যবস্থা চালু করলে দর্শনার্থীর সংখ্যা নির্ধারণ ও জনসেবা সহজ হবে।”
ঐতিহ্য রক্ষায় নতুন উদ্যোগ
২০২৫ সালের মে মাসে আলিকান্তে শহর প্রশাসন নুয়েভা টাবার্কার ঐতিহ্যবাহী স্থাপত্য রক্ষায় নতুন আইন পাস করেছে। শহরের ঐতিহ্য বিষয়ক প্রধান হোসে ম্যানুয়েল পেরেজ বলেন, “আমরা ঐতিহাসিক এলাকা সংরক্ষণের পাশাপাশি পুরোনো দুর্গের ভবিষ্যৎ ব্যবহার নিয়েও কাজ করছি।”
দ্বীপের উত্তরে এখনো দাঁড়িয়ে আছে সেই পুরোনো সামরিক দুর্গের টাওয়ার, বাতিঘর এবং ছোট একটি কবরস্থান।
নুয়েভা টাবার্কা: অন্য এক পৃথিবী
আলিকান্তের উঁচু ভবনগুলো দূর থেকে দৃশ্যমান হলেও, টাবার্কা দ্বীপ যেন এক আলাদা জগত। এখানে সময় যেন ধীর, জীবন যেন সহজ। আধুনিকতার স্পর্শে না ভেসে, দ্বীপটি এখনো ধরে রেখেছে মানুষের মাপে গড়া এক শান্ত জীবনের চিত্র।
মুসআব/
পাঠকের মতামত:
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত





.jpg&w=50&h=35)







