এবার বিশ্ববাজারে রুপার দামও নতুন উচ্চতায়
নিজস্ব প্রতিবেদক : বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির পরে এবার রুপার দামও নতুন উচ্চতায় পৌঁছেছে। ভূ-রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা, বিনিয়োগকারীদের আগ্রহ এবং যুক্তরাষ্ট্রে সুদের হার কমার প্রত্যাশার ফলে রুপার দাম ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, বুধবার (৮ অক্টোবর) প্রতি আউন্স স্পট রুপার দাম দাঁড়িয়েছে ৪৯.৫৭ ডলার, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। চলতি বছরে রুপার দাম প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ২০১০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক বৃদ্ধির রেকর্ড।
একই দিনে স্বর্ণের দামও প্রথমবারের মতো প্রতি আউন্স ৪ হাজার ডলার ছাড়িয়েছে। তামার দামও ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
ওএএনডিএ’র বিশ্লেষক জাইন ভাওদা বলেন, খুচরা বিনিয়োগকারীরা এখন রুপাকে নিরাপদ বিনিয়োগ মনে করছেন। সরবরাহ সংকট এবং শিল্প খাতে চাহিদা বৃদ্ধির কারণে আগামী ছয় মাসের মধ্যে রুপার দাম ৫৫ ডলারে পৌঁছাতে পারে। যুক্তরাষ্ট্রের কোমেক্স গুদামে ব্যাপক বিনিয়োগের ফলে লন্ডনের স্পট মার্কেটে রুপার সরবরাহ সংকট দেখা দিয়েছে, যা দাম বাড়ার একটি কারণ।
এইচএসবিসি’র বিশ্লেষক জেমস স্টিল উল্লেখ করেন, মার্কিন আমদানি শুল্ক আরোপের আশঙ্কায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার কারণে লন্ডন ও নিউইয়র্ক বাজারের দামে পার্থক্য বেড়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ খনিজ তালিকায় রুপার অন্তর্ভুক্তির পর নতুন শুল্ক আরোপের সম্ভাবনা জোরালো হয়েছে। এর প্রভাবেই কোমেক্সের শেয়ারমূল্য রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
লন্ডন বুলিয়ান মার্কেট অ্যাসোসিয়েশন (এলবিএমএ) জানায়, সেপ্টেম্বরের শেষে লন্ডনের ভল্টে ২৪,৫৮১ মেট্রিক টন রুপা ছিল, যার মূল্য প্রায় ৩৬.৫ বিলিয়ন ডলার। বর্তমানে এক আউন্স স্বর্ণ কিনতে ৮২ আউন্স রুপার প্রয়োজন, যা গত এপ্রিলে ছিল ১০৫ আউন্স।
মেটালস ফোকাসের বিশ্লেষক ম্যাথিউ পিগট বলেন, রুপা এখন শুধু শিল্প ধাতু নয়, বিনিয়োগের ক্ষেত্রেও শক্ত অবস্থান তৈরি করেছে। ২০২৬ সালের মধ্যে রুপার দাম ৬০ ডলার ছাড়াতে পারে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
বিশ্লেষকদের মতে, বিনিয়োগের পাশাপাশি সৌর প্যানেল, ইলেকট্রনিক্স ও বৈদ্যুতিক গাড়িতে রুপার চাহিদা বাড়ছে, যা দাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মরগান স্ট্যানলি জানায়, রুপা-সমর্থিত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে এবং চীনের সৌর প্রকল্প বৃদ্ধির ফলে শিল্প খাতে চাহিদাও বেড়েছে। যদিও সৌর খাতে প্রবৃদ্ধি কিছুটা ধীরগতি হতে পারে, তবুও বিশ্লেষকরা মনে করছেন রুপার দাম নিকট ভবিষ্যতে শক্ত অবস্থানেই থাকবে।
মুসআব/
পাঠকের মতামত:
- গুম তদন্তে নতুন মোড়, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়েও দাবি
- বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য নতুন নিয়ম ঘোষণা
- প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠক, বাংলাদেশ নিয়ে এলো বড় বার্তা
- চলতি সপ্তাহে ৪ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- সেপ্টেম্বরে বদলে যাবে চ্যাটের ভাষা!
- প্রিমিয়ার লিজিংয়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আগস্টে দুই দফায় টানা ৮ দিনের ছুটি, কীভাবে পাবেন জেনে নিন
- বাংলাদেশে ফেরা নিয়ে যা বললেন তসলিমা নাসরিন
- চোখের সামনেই স্ত্রী-দুই মেয়েকে হারালেন বাবা, গাছ আঁকড়ে বাঁচলেন তিনি
- ঢাকাসহ সারাদেশের জন্য দুঃসংবাদ!
- চিকিৎসাধীন অবস্থাতেই নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস
- নীতি সুদহার কমিয়ে বড় বার্তা দিল বাংলাদেশ ব্যাংক
- বাজুসের নতুন ঘোষণা, আজ থেকে বদলে গেল স্বর্ণের বাজার
- হঠাৎ পদত্যাগ ট্রাম্পের প্রভাবশালী উপদেষ্টার
- কুয়েতে নতুন অনলাইন কেলেঙ্কারি; হাজারো প্রবাসীর অর্থ আটকে আতঙ্ক
- ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী, ভাঙচুরের ভিডিও প্রকাশ
- রাজনীতিতে নতুন বিতর্ক, ফোনালাপ নিয়ে মুখোমুখি রাশেদ-নাসীরুদ্দীন
- ফিফাকে বড় ধাক্কা, বাংলাদেশসহ এশিয়ার ৪৭ দেশের ‘না’
- বেনজীর প্রত্যর্পণে নতুন মোড়, চাইল আরও নথি দুবাই পুলিশ
- সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও বেড়েছে
- ব্যাংক কার্ড থেকে এমএফএসে টাকা যোগে নতুন আপডেট
- সোনার বাজারে বড় সুখবর, এক ধাক্কায় কমল দাম
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- প্রবাসীদের জন্য সরকারের ১০ জরুরি নির্দেশনা, না মানলে হতে পারে বিপদ
- বাংলাদেশকে নিয়ে মার্কিন সিদ্ধান্তে নতুন মোড়
- শেখ হাসিনাকে নিয়ে ভারতের নতুন অবস্থান
- নতুন পে স্কেল নিয়ে সরকারি সূত্রে মিলল বড় আপডেট
- বড় পরিবর্তন, নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি
- বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিয়ে এলো নতুন আপডেট
- মোদিকে নিয়ে ভাইরাল পোস্ট, এবার মেটা প্রধানের বিরুদ্ধেই মামলা!
- মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ঢাকা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- এআই দিয়ে বদলে যাবে জনপ্রশাসন: ইসমাইল জবিউল্লাহ
- সুপ্রিম কোর্টে প্রবেশাধিকার ফেরাতে সাংবাদিকদের অবস্থান ১২ আগস্ট
- মার্কেন্টাইল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পে স্কেলের গেজেট নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
- বাংলাদেশি যুবককে বিয়ের নেপথ্যের গল্প বললেন পাকিস্তানি তরুণী
- রিপাবলিক ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে বড় রদবদল
- আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিল নিয়ে সরকারের ব্যাখ্যা
- ডিএসইর সাবেক সিআরও-কে শেয়ারবাজারে নিষিদ্ধ করল বিএসইসি
- আগস্ট মাসের জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা
- বিনিয়োগ পরামর্শ নীতিমালা হালনাগাদে বিএসইসির চার সদস্যের কমিটি
- ঢাকা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- লোকসান কাটিয়ে মুনাফায় ফিরছে বহুজাতিক কোম্পানি
- রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংরক্ষণ সুবিধার আওতা নির্ধারণ করল বিএসইসি
- শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিএসইসিকে ১১ দফা সুপারিশ
- লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইডিএলসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- লাফার্জহোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- শেয়ারবাজারের স্থায়ী উন্নয়নে ১৮ দফা রোডম্যাপ, বিএসইসি চেয়ারম্যানকে স্মারকলিপি
- সেই তাহসিন এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যা উপহার পেল ছোট্ট কিশোর













