গাজায় যুদ্ধবিরতির পথে ট্রাম্পের নতুন ঘোষণা
নিজস্ব প্রতিবেদক : গাজায় চলমান যুদ্ধ বন্ধে শান্তি চুক্তির প্রথম ধাপে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস—এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই চুক্তির মধ্য দিয়ে বহু প্রতীক্ষিত চিরস্থায়ী শান্তির সূচনা হতে পারে।
বুধবার (৮ অক্টোবর) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন:“এই চুক্তির মাধ্যমে খুব শিগগিরই সব জিম্মি মুক্তি পাবে। ইসরায়েল গাজা থেকে সৈন্য প্রত্যাহার করবে। এটি একটি শক্তিশালী, টেকসই এবং চিরস্থায়ী শান্তির দিকে প্রথম পদক্ষেপ।”
ট্রাম্প আরও জানান, চুক্তি চূড়ান্ত হলে এ সপ্তাহেই তিনি মিসরে সফরে যাবেন। ধারণা করা হচ্ছে, আগামী শনিবার তিনি যুক্তরাষ্ট্র ত্যাগ করতে পারেন।
আলজাজিরা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। এ সময় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি চিরকুট হাতে তুলে দেন প্রেসিডেন্টের কাছে। সেটি পড়ে শোনানোর পর ট্রাম্প বলেন:
“আমরা মধ্যপ্রাচ্যে একটি চুক্তির খুব কাছাকাছি। এখনই আমার প্রয়োজন পড়তে পারে। কিছু গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে আমাকে সরাসরি যুক্ত হতে হবে।”
হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, ট্রাম্প শুক্রবার ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে বার্ষিক স্বাস্থ্যপরীক্ষায় অংশ নেবেন। এরপরই মিসরের উদ্দেশে রওনা হবেন।
প্রসঙ্গত, গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প গাজা সংকট নিরসনে ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। এতে ইসরায়েল ও হামাস দুই পক্ষই ইতিবাচক প্রতিক্রিয়া জানায়। এরপর থেকেই কূটনৈতিক তৎপরতা শুরু হয়।
চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে মিসরের শারম আল শেখ শহরে গত সোমবার থেকে আলোচনা শুরু হয়। বুধবার ছিল আলোচনার তৃতীয় দিন। এতে যুক্ত ছিলেন: ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার,যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি, তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালালে ১,২১৯ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। ইসরায়েলের দাবি, এখনো ৪৭ জন জিম্মির মধ্যে ২৫ জন মারা গেছেন।
অন্যদিকে, গাজায় ইসরায়েলের টানা অভিযানে প্রাণ হারিয়েছেন ৬৭,১৭৩ জন, যার মধ্যে ২০,১৭৯ জন শিশু—এ তথ্য দিয়েছে হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিশ্লেষকদের মতে, এই চুক্তি বাস্তবায়িত হলে এটি হতে পারে গাজা সংকট সমাধানে এক ঐতিহাসিক মাইলফলক। তবে বাস্তবায়নের পথ এখনও সহজ নয়—বিশেষ করে দুই পক্ষের আস্থা, নিরাপত্তা ও রাজনৈতিক বাধাগুলো কাটিয়ে উঠতে হবে।
মুসআব/
পাঠকের মতামত:
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













