ভারতের নাগরিকদের জন্য বড় ধাক্কা
নিজস্ব প্রতিবেদক : বিবিসি প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কায়ার স্টারমার স্পষ্ট করে বলেছেন যে, ভারতের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তির সুবিধা থাকলেও, ভারতীয় নাগরিকদের জন্য ভিসা নীতিতে কোনো শিথিলতা আনা হচ্ছে না।
ভারত সফরের পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এটি ভিসার বিষয় নয়, এটি বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, যুক্তরাজ্যে কর্মসংস্থান ও সমৃদ্ধির সঙ্গে সম্পর্কিত।”
প্রধানমন্ত্রী স্টারমার জানান, ভারতের সঙ্গে যে বহু বিলিয়ন পাউন্ডের বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তা দুই দেশের পণ্যের রপ্তানি খরচ কমাবে। উদাহরণস্বরূপ, যুক্তরাজ্যের গাড়ি ও হুইস্কি ভারতে এবং ভারতীয় টেক্সটাইল ও গহনা যুক্তরাজ্যে কম দামে রপ্তানি করা যাবে।
এই চুক্তির আওতায় স্বল্পমেয়াদী ভিসায় যুক্তরাজ্যে কর্মরত ভারতীয় নাগরিকদের তিন বছরের জন্য সামাজিক নিরাপত্তা কর থেকে ছাড় দেওয়া হয়েছে। তবে মন্ত্রীরা স্পষ্ট করেছেন, এটি স্থায়ী অভিবাসন বা ভিসা নীতির বড় পরিবর্তন নয়।
স্যার কায়ার স্টারমার স্পষ্ট করে বলেন, ভারতের জন্য নতুন কোনো ভিসা রুট চালুর পরিকল্পনা নেই। যদিও যুক্তরাজ্য বৈশ্বিক “শীর্ষ প্রতিভা” আকর্ষণ করতে চায়, তবুও এটি ভারতের জন্য আলাদা ভিসা সুবিধা দেওয়ার ইঙ্গিত নয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে সফররত প্রতিনিধি দলে রয়েছেন ১০০ জনেরও বেশি উদ্যোক্তা, সাংস্কৃতিক প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সফরকালে যুক্তরাজ্যের ব্রিটিশ এয়ারওয়েজ আগামী বছর হিথ্রো-দিল্লি রুটে তৃতীয় দৈনিক ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে। ম্যানচেস্টার-দিল্লি রুটেও সরাসরি ফ্লাইট চালু হচ্ছে।
দুই দিনের সফরে স্যার কায়ারের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। তবে সফরের আগে মোদির পক্ষ থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর বিষয়টি ঘিরে বিতর্ক তৈরি হয়।
এ প্রসঙ্গে স্যার কায়ার বলেন, “আমি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা পাঠাইনি, আর পাঠাবও না। আমার মনে হয় না এটি কাউকে অবাক করবে।”
তিনি আরও জানান, যুক্তরাজ্য বর্তমানে ‘ছায়া ট্যাঙ্কার বহর’ বিষয়ে দৃষ্টি রাখছে—যার মাধ্যমে রাশিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে অপরিশোধিত তেল পরিবহন করছে।
মুসআব/
পাঠকের মতামত:
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মালেক স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মীর আকতারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২৮ দিনের মধ্যে নামজারি, অনলাইনে আবেদন করবেন যেভাবে
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













