ফ্লোটিলা মিশন ব্যর্থ? সংকেতহীন ২৬টি নৌযান ঘিরে রহস্য
নিজস্ব প্রতিবেদক : ইসরায়েলের নৌবাহিনী ১৩টি নৌযান আটক করার পরও গাজার উদ্দেশে যাত্রা অব্যাহত রেখেছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৩০টি নৌযান। তবে এখন পর্যন্ত ওই ৩০টি নৌযানের মধ্যে মাত্র চারটির অবস্থান শনাক্ত করা গেছে। এগুলো হলো—শিরিন, সামারটাইম জং, মিকেনো এবং মেরিনেত্তি। আন্তর্জাতিক ট্র্যাকিং সংস্থা ফ্লোটিলা ট্র্যাকার ও সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, বাকি ২৬টি নৌযানের কোনো তথ্য নেই—তারা যাত্রা অব্যাহত রেখেছে কি না, নাকি ইসরায়েল কর্তৃক গোপনে আটক হয়েছে, তাও অনিশ্চিত।
শিরিন ও সামারটাইম জং নৌযান দুটি বহরের অংশ হলেও এতে কোনো ত্রাণসামগ্রী ছিল না; এতে ছিলেন আন্তর্জাতিক আইনজীবীরা, যারা ৩১ আগস্ট শুরু হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনে আইনি সহায়তার জন্য যুক্ত হয়েছিলেন। অন্যদিকে মিকেনো ও মেরিনেত্তি ছিল পূর্ণমাত্রায় ত্রাণবাহী, এবং তারা গাজার উপকূলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, এগুলো বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুরের মধ্যে গাজার উপকূলে পৌঁছানোর কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার সকাল ১১টা ২১ মিনিটের পর থেকে এই চারটি নৌযানের সঙ্গেও ট্র্যাকিং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ধারণা করা হচ্ছে, হয় তারা ইসরায়েলি নৌবাহিনীর দ্বারা আটক হয়েছে, অথবা স্যাটেলাইট ট্র্যাকিং ব্লক করে দেওয়া হয়েছে, কিংবা নিরাপত্তাজনিত কারণে নিজেরাই ট্রান্সমিশন বন্ধ করেছে।
এই ফ্লোটিলা অভিযানটি মূলত গাজা উপত্যকার অবরুদ্ধ জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত হয়েছিল। ৩১ আগস্ট স্পেনের একটি বন্দর থেকে ৪৩টি নৌযান নিয়ে যাত্রা করে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’, যাতে ছিল খাদ্য, ওষুধসহ জরুরি ত্রাণসামগ্রী। এই মিশনে অংশ নেয় ৪৪টি দেশের প্রায় ৫০০ জন মানবাধিকারকর্মী, রাজনীতিবিদ, আইনজীবী ও স্বেচ্ছাসেবী। উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ এবং দক্ষিণ আফ্রিকার প্রয়াত নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা।
এই বহরটি যখন গাজার উপকূল থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল, ঠিক তখনই ইসরায়েলি নৌবাহিনীর যুদ্ধজাহাজ বহরটির চারপাশ ঘিরে ফেলে এবং প্রথম ধাপে ১৩টি নৌযান জোরপূর্বক আটক করে। সেগুলোর মধ্যে কয়েকটির নাম জানা গেছে—স্পেক্টার, অ্যালমা, সাইরাস, হুগা এবং মালি। ওই নৌযানগুলোতে ছিলেন প্রায় ২০০ যাত্রী ও ক্রু, যাদের সবাইকে ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়।
১৩টি নৌযান আটকের পরও বাকিগুলো গাজার দিকে যাত্রা চালিয়ে যাচ্ছিল। কিন্তু এরপর থেকেই একে একে তাদের অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এখন পুরো বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইসরায়েল যদি সত্যিই অবরোধে থাকা গাজার জনগণের জন্য পাঠানো নিরস্ত্র মানবিক বহরের ওপর এই ধরনের দমনমূলক ব্যবস্থা নিয়ে থাকে, তাহলে তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
মুসআব/
পাঠকের মতামত:
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত





.jpg&w=50&h=35)







