পুলিশি হস্তক্ষেপের মধ্যেই ‘আই লাভ মুহাম্মদ’ নিয়ে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক : ভারতের উত্তর প্রদেশের কানপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় মিছিলের সময় ‘আই লাভ মুহাম্মদ’ লেখা ব্যানার ঝুলানোর ঘটনা দেশজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। মুসলিম সম্প্রদায়ের কাছে এটি নবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক হলেও, কিছু হিন্দু গোষ্ঠী এটি ঐতিহ্যবিরোধী হিসেবে দেখেছে এবং আপত্তি জানিয়েছে।
৪ সেপ্টেম্বর কানপুরের সৈয়দ নগর এলাকায় মিছিল চলাকালে ‘আই লাভ মুহাম্মদ’ লেখা ব্যানার প্রদর্শন করা হয়। স্থানীয় কিছু হিন্দু সংগঠন অভিযোগ করে যে, ওই জায়গাটি সাধারণত ‘রাম নবমী’ উৎসবের জন্য ব্যবহৃত হয় এবং সেখানে এই ব্যানার লাগানো ‘নতুন প্রথা চালু করার চেষ্টা’ বলে তাদের দাবী।
ব্যানার বা স্লোগানের জন্য নয়, বরং অনুমতি ছাড়াই ব্যানার ও তাঁবু স্থাপনের কারণে পুলিশ ২৪ জন মুসলিম যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ কমিশনার অখিল কুমার জানান,“স্থান ব্যবহার ও অনুমতি লঙ্ঘনের অভিযোগে মামলা হয়েছে, স্লোগানের জন্য নয়। যারাই জড়িত নয় তাদের নাম মামলা থেকে বাদ দেওয়া হবে।”
ব্যানার নিয়ন্ত্রণ ও পুলিশি ব্যবস্থা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় কানপুরের বাইরে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায়, পাশাপাশি মহারাষ্ট্র, তেলেঙ্গানা, গুজরাট ও ঝাড়খণ্ডে মুসলিম সম্প্রদায় শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু করে। তারা ‘আই লাভ মুহাম্মদ’ লেখা প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমে নিজেদের বক্তব্য তুলে ধরে এবং সোশ্যাল মিডিয়ায় #ILoveMuhammad হ্যাশট্যাগ ট্রেন্ড করে।
উত্তরপ্রদেশের বারাণসীতে হিন্দু ধর্মীয় নেতারা ‘আই লাভ মহাদেব’ লেখা পোস্টার হাতে বিক্ষোভ করেন। শঙ্করাচার্য নরেন্দ্রানন্দের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভে দাবি করা হয় যে,“মুসলিমদের ভক্তির আড়ালে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে।”
‘সর্বভারতীয় মুসলিম ঐক্য পরিষদের’ প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এ স্লোগানকে ভারতের সংবিধানের ধর্মীয় স্বাধীনতার অধীনে বর্ণনা করে বলেন,“মুহাম্মদকে ভালোবাসা প্রকাশ করা অপরাধ নয়।”অন্যদিকে বিভিন্ন অঞ্চলের মুসলিম ধর্মীয় নেতারা পুলিশি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন।
মুসলিমরা নবী মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের অংশ হিসেবে ‘আই লাভ মুহাম্মদ’ স্লোগানকে গ্রহণযোগ্য মনে করে। তবে হিন্দু সংগঠনগুলো বলছে, ধর্মীয় অনুষ্ঠানের ব্যানার ও মিছিল ঐতিহ্য ও নিয়ম মেনে নির্দিষ্ট স্থানে হওয়া উচিত, যাতে পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকে। প্রশাসন বলছে, অনুমতি ছাড়া সরকারি স্থানে ব্যানার লাগানো আইনবিরুদ্ধ।
বর্তমানে ঘটনাটি নিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে নানা রকম প্রতিবাদ, সংঘর্ষ, পুলিশি লাঠিচার্জ ও গ্রেপ্তার ইত্যাদি ঘটনার খবর পাওয়া যাচ্ছে।
মুসআব/
পাঠকের মতামত:
- ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে ফিফার বড় চমক
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি













