নেপালে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে দেশটির সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেল। আগামী বছরের ৫ মার্চ নির্ধারণ করা হয়েছে নতুন নির্বাচন।
এই তথ্য নিশ্চিত করেছেন প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল, বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাষ্ট্রপতি ভবনে স্থানীয় সময় রাত ৯টায় সুশীলা কার্কি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর পদে শপথ নেন। তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেল।
প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলির পদত্যাগের পর কার্কিকে এই দায়িত্ব দেওয়া হয়। উল্লেখ্য, ওলি সরকারের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী সহিংস আন্দোলনের পর তিনি পদত্যাগ করেন। সেনাপ্রধান অশোক রাজ সিগদেল ও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর কার্কির নিয়োগ চূড়ান্ত করা হয়।
আন্দোলনকারীদেরই একটি বড় অংশ কার্কির নাম প্রস্তাব করে।
সম্প্রতি নেপালে দুর্নীতিবিরোধী তরুণ প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলনকে ‘জেন জি আন্দোলন’ বলা হচ্ছে। আন্দোলনের সূচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও সহিংসতা চলতে থাকে, যা শেষ হয় প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের মধ্য দিয়ে।
সপ্তাহব্যাপী এই আন্দোলনে এখন পর্যন্ত ৫১ জন নিহত এবং ১,৩০০ জনের বেশি আহত হয়েছেন।
আন্দোলনকারীদের একটি অংশ প্রকৌশলী কুলমান ঘিসিংকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন। ঘিসিং নেপালের বিদ্যুৎ সংকট সমাধান করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এমনকি তার নামও আন্দোলনকারীদের তরফ থেকে প্রস্তাব করা হয়েছিল।
অন্যদিকে, ওলি সরকারের পতনের পর রাজধানী কাঠমাণ্ডুর নির্দল মেয়র ও জনপ্রিয় র্যাপার বলেন্দ্র শাহের নামও আলোচনায় আসে। তবে ৩৫ বছর বয়সী শাহ প্রধানমন্ত্রী হতে আগ্রহ প্রকাশ না করে কার্কির পক্ষেই সমর্থন জানান।
সুশীলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ সালের মাঝামাঝি সময় পর্যন্ত নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। তার সততা, দুর্নীতিবিরোধী অবস্থান ও সাহসী পদক্ষেপের জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত।
বিচারপতি থাকাকালে তিনি একাধিকবার সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ান, এমনকি এক মন্ত্রীকে জেলে পাঠানোর নির্দেশও দেন। তবে তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিশংসন প্রক্রিয়াও শুরু হয়েছিল, যা শেষ পর্যন্ত বাতিল হয়। এ ঘটনার পর তিনি বিচারপতির পদ থেকে সরে দাঁড়ান।
জাহিদ/
পাঠকের মতামত:
- গুম তদন্তে নতুন মোড়, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়েও দাবি
- বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য নতুন নিয়ম ঘোষণা
- প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠক, বাংলাদেশ নিয়ে এলো বড় বার্তা
- চলতি সপ্তাহে ৪ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- সেপ্টেম্বরে বদলে যাবে চ্যাটের ভাষা!
- প্রিমিয়ার লিজিংয়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আগস্টে দুই দফায় টানা ৮ দিনের ছুটি, কীভাবে পাবেন জেনে নিন
- বাংলাদেশে ফেরা নিয়ে যা বললেন তসলিমা নাসরিন
- চোখের সামনেই স্ত্রী-দুই মেয়েকে হারালেন বাবা, গাছ আঁকড়ে বাঁচলেন তিনি
- ঢাকাসহ সারাদেশের জন্য দুঃসংবাদ!
- চিকিৎসাধীন অবস্থাতেই নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস
- নীতি সুদহার কমিয়ে বড় বার্তা দিল বাংলাদেশ ব্যাংক
- বাজুসের নতুন ঘোষণা, আজ থেকে বদলে গেল স্বর্ণের বাজার
- হঠাৎ পদত্যাগ ট্রাম্পের প্রভাবশালী উপদেষ্টার
- কুয়েতে নতুন অনলাইন কেলেঙ্কারি; হাজারো প্রবাসীর অর্থ আটকে আতঙ্ক
- ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী, ভাঙচুরের ভিডিও প্রকাশ
- রাজনীতিতে নতুন বিতর্ক, ফোনালাপ নিয়ে মুখোমুখি রাশেদ-নাসীরুদ্দীন
- ফিফাকে বড় ধাক্কা, বাংলাদেশসহ এশিয়ার ৪৭ দেশের ‘না’
- বেনজীর প্রত্যর্পণে নতুন মোড়, চাইল আরও নথি দুবাই পুলিশ
- সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও বেড়েছে
- ব্যাংক কার্ড থেকে এমএফএসে টাকা যোগে নতুন আপডেট
- সোনার বাজারে বড় সুখবর, এক ধাক্কায় কমল দাম
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- প্রবাসীদের জন্য সরকারের ১০ জরুরি নির্দেশনা, না মানলে হতে পারে বিপদ
- বাংলাদেশকে নিয়ে মার্কিন সিদ্ধান্তে নতুন মোড়
- শেখ হাসিনাকে নিয়ে ভারতের নতুন অবস্থান
- নতুন পে স্কেল নিয়ে সরকারি সূত্রে মিলল বড় আপডেট
- বড় পরিবর্তন, নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি
- বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিয়ে এলো নতুন আপডেট
- মোদিকে নিয়ে ভাইরাল পোস্ট, এবার মেটা প্রধানের বিরুদ্ধেই মামলা!
- মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ঢাকা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- এআই দিয়ে বদলে যাবে জনপ্রশাসন: ইসমাইল জবিউল্লাহ
- সুপ্রিম কোর্টে প্রবেশাধিকার ফেরাতে সাংবাদিকদের অবস্থান ১২ আগস্ট
- মার্কেন্টাইল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পে স্কেলের গেজেট নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
- বাংলাদেশি যুবককে বিয়ের নেপথ্যের গল্প বললেন পাকিস্তানি তরুণী
- রিপাবলিক ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে বড় রদবদল
- আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিল নিয়ে সরকারের ব্যাখ্যা
- ডিএসইর সাবেক সিআরও-কে শেয়ারবাজারে নিষিদ্ধ করল বিএসইসি
- আগস্ট মাসের জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা
- বিনিয়োগ পরামর্শ নীতিমালা হালনাগাদে বিএসইসির চার সদস্যের কমিটি
- ঢাকা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- লোকসান কাটিয়ে মুনাফায় ফিরছে বহুজাতিক কোম্পানি
- রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংরক্ষণ সুবিধার আওতা নির্ধারণ করল বিএসইসি
- শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিএসইসিকে ১১ দফা সুপারিশ
- লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইডিএলসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- লাফার্জহোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- শেয়ারবাজারের স্থায়ী উন্নয়নে ১৮ দফা রোডম্যাপ, বিএসইসি চেয়ারম্যানকে স্মারকলিপি
- সেই তাহসিন এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যা উপহার পেল ছোট্ট কিশোর













