জান বাঁচাতে জাপানের ভরসায় ভারত
নিজস্ব প্রতিবেদক: চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ভারত ও জাপান নিজেদের মধ্যে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ঘোষণা দিয়েছে। গত ২৯শে আগস্ট টোকিওতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেইরু ইশিবার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এই বৈঠকে ভারত ও জাপান আগামী ১০ বছরের জন্য বিনিয়োগ, উদ্ভাবন, অর্থনৈতিক নিরাপত্তা, পরিবেশ প্রযুক্তি, স্বাস্থ্য এবং জনগণের মধ্যে সম্পর্কসহ বিভিন্ন ক্ষেত্রে একটি রোডম্যাপ তৈরি করেছে। জাপান আগামী এক দশকে ভারতে প্রায় ১০ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ৬৮ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে, যা সেমিকন্ডাক্টর, টেলিকম, ওষুধশিল্প এবং উদীয়মান প্রযুক্তিতে যৌথ অংশীদারিত্বকে কেন্দ্র করে।
মোদি উল্লেখ করেছেন যে, এই বিনিয়োগ ভারত ও জাপানের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে দুই দেশের মধ্যে ৫ লাখ কর্মীর আদান-প্রদান হবে, যার মধ্যে ৫০ হাজার দক্ষ ভারতীয় কর্মী জাপানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের চড়া শুল্ক এবং চাপের মুখে বিকল্প শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করে টিকে থাকতে চাইছে ভারত। এই পরিস্থিতিতে জাপানের মতো এশীয় অর্থনৈতিক মিত্র ভারতের জন্য জরুরি হয়ে উঠেছে। অন্যদিকে, চীনকে এককভাবে ঠেকানোর জন্য জাপান ভারতের বাজার, জনসংখ্যা ও সামরিক শক্তি ব্যবহার করে একটি ভারসাম্য তৈরি করতে চায়।
মোদি এবং ইশিবা উভয়েই একটি স্বাধীন, উন্মুক্ত এবং নিয়ম-ভিত্তিক ইন্দো-প্যাসিফিক ধারণার প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। সন্ত্রাসবাদ ও সাইবার নিরাপত্তা নিয়েও উভয় দেশের একই ধরনের উদ্বেগ রয়েছে। বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতাকেও বিনিয়োগের পাশাপাশি অগ্রাধিকার দেওয়া হয়েছে, যা প্রতিরক্ষা শিল্প ও সামরিক উদ্ভাবনে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করবে।
সম্প্রতি জাপানে ভারত যে প্রতিশ্রুতি পেয়েছে, তা দিল্লির জন্য কিছুটা স্বস্তিদায়ক হলেও দীর্ঘমেয়াদে পরিস্থিতি ততটা সহজ হবে না। টোকিও সফরের পর মোদি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন। সাত বছর পর এটিই তাঁর প্রথম চীন সফর, যেখানে শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর মুখোমুখি বৈঠক হওয়ার কথা রয়েছে। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদি কীভাবে বিভিন্নমুখী চাপ সামাল দিয়ে অগ্রসর হন, সেদিকেই সকলের নজর থাকবে।
জাহিদ/
পাঠকের মতামত:
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মালেক স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মীর আকতারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২৮ দিনের মধ্যে নামজারি, অনলাইনে আবেদন করবেন যেভাবে
- বীমা ব্যবসা স্থগিত করল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
- “গেম খেলতে খেলতেই ইসলাম গ্রহণ!”
- মিলছে টানা ছুটি, শিক্ষার্থীদের জন্য সুখবর
- কোণঠাসা ভারত: বাংলাদেশের সামনে অপার সুযোগ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার আজকের দাম একনজরে
- বৃহস্পতিবার ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- সাত রাজ্যের বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের নতুন সমীকরণ
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, পুড়ল পাঁচ কক্ষ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- চার দেশের নাগরিকদের জন্য সৌদি ভিসায় বড় সুখবর













