অপরিচিত নারীর ফ্রেন্ড রিকুয়েস্টে ক্লিক করে সর্বনাশ
নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে অপরিচিত এক নারীর ফ্রেন্ড রিকুয়েস্ট গ্রহণ করে প্রেমের ফাঁদে পড়ে এক ৮০ বছর বয়সী বৃদ্ধ সাইবার প্রতারণার শিকার হয়েছেন। প্রায় দুই বছর ধরে ৭৩৪টি অনলাইন লেনদেনের মাধ্যমে চার নারীর ছদ্মবেশে (যারা আসলে একই ব্যক্তি হতে পারেন) তার কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় ৯ কোটি রুপি—বাংলাদেশি মুদ্রায় যা ১২ কোটি ৪৮ লাখ টাকা।
২০২৩ সালের এপ্রিল মাসে বৃদ্ধ প্রথমে ‘শর্ভি’ নামের এক নারীর কাছে ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান, যা গ্রহণ হয়নি। কিছুদিন পর একই নামের অন্য একটি অ্যাকাউন্ট থেকে তিনি ফ্রেন্ড রিকুয়েস্ট পান এবং গ্রহণ করেন। সেখান থেকে শুরু হয় কথোপকথন, যা পরে হোয়াটসঅ্যাপে গড়ায়।
'শর্ভি' নিজেকে সন্তানসহ স্বামী পরিত্যক্তা দাবি করে নানা পারিবারিক সমস্যার কথা বলে ধীরে ধীরে অর্থ চাইতে শুরু করেন। পরে ‘কবিতা’ নামে আরেক নারী হোয়াটসঅ্যাপে যুক্ত হন, নিজেকে শর্ভির বন্ধু হিসেবে পরিচয় দিয়ে বৃদ্ধের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান। এক পর্যায়ে অশ্লীল বার্তা পাঠিয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায় শুরু করেন।
এরপর ‘দিনাজ’ নামের এক নারী দাবি করেন, তিনি শর্ভির বোন এবং জানান শর্ভি মারা গেছেন। হাসপাতালের বিল পরিশোধের অজুহাতে অর্থ দাবি করেন এবং টাকা ফেরত চাইলে আত্মহত্যার হুমকি দেন। সর্বশেষ ‘জেসমিন’ নামে এক নারী দিনাজের বন্ধু পরিচয়ে আরও অর্থ সাহায্য চান।
২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে ৮.৭ কোটি রুপি (বাংলাদেশি প্রায় ১২.৫ কোটি টাকা) পাঠিয়ে বৃদ্ধ নিঃস্ব হয়ে পড়েন। পরে তিনি পুত্রবধূর কাছ থেকে ২ লাখ এবং ছেলের কাছ থেকে আরও ৫ লাখ টাকা ধার চান। এতে ছেলের সন্দেহ হলে সবকিছু জানতে পারেন এবং বাবাকে হাসপাতালে নিয়ে গেলে ডিমেনশিয়া ধরা পড়ে।
পরিবারের পক্ষ থেকে ২০২৫ সালের ২২ জুলাই সাইবার অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ‘শর্ভি’, ‘কবিতা’, ‘দিনাজ’ ও ‘জেসমিন’—এই চারটি চরিত্রের পেছনে ছিলেন একজনই, যিনি কৌশলে বৃদ্ধকে প্রেম ও সহানুভূতির ফাঁদে ফেলে কোটি টাকার প্রতারণা করেছেন।
পুলিশ ঘটনার তদন্ত করছে এবং ইন্টারনেটের এই ধরনের প্রতারণা থেকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।
জাহিদ/
পাঠকের মতামত:
- ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে ফিফার বড় চমক
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি













