নিজের বাড়ি নিয়ে বিতর্কে এমপি রোশনারা
নিজস্ব প্রতিবেদক : নিজের বাড়ির চারজন পুরোনো ভাড়াটেকে উচ্ছেদ করে ভাড়া ৭০০ পাউন্ড বাড়িয়ে নতুন ভাড়াটের কাছে ভাড়া দেওয়ার অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ব্রিটেনের গৃহহীনতা-বিষয়ক মন্ত্রী এবং লেবার পার্টির এমপি রোশনারা আলী।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য আই পেপার-এ প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এই অভিযোগ তুলে ধরা হয়।
২০২৪ সালের জুলাইয়ে লেবার পার্টি ক্ষমতায় আসার পর রোশনারা আলী গৃহহীনতা বিষয়ক মন্ত্রী হন। এরপর, পূর্ব লন্ডনের অলিম্পিক পার্ক সংলগ্ন নিজের চার বেডরুমের টাউন হাউস থেকে চারজন ভাড়াটেকে নভেম্বরে চার মাসের নোটিশ দিয়ে উচ্ছেদ করেন।
কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই দেখা যায়, বাড়িটি পুনরায় £৪,০০০ পাউন্ডে তালিকাভুক্ত করা হয়েছে— অর্থাৎ প্রায় £৭০০ পাউন্ড বেশি।
পুরোনো ভাড়াটেদের একজন, রেস্তোরাঁ ব্যবসায়ী লরা জ্যাকসন বলেন:“এটা রীতিমতো চাঁদাবাজি। এত টাকা আদায় করার চেষ্টা একরকম রসিকতা।”
তিনি আরও জানান, ভাড়াটেদের কাছ থেকে প্রফেশনাল ক্লিনিং ও রঙের খরচ হিসেবে প্রায় £২,৩৯৫ পাউন্ড দাবি করা হয়েছিল।
কিন্তু পরে, যখন তারা জানান যে বাড়িওয়ালা একজন লেবার এমপি—তখন হঠাৎ করেই সেই চার্জ বাতিল করে দেওয়া হয়।
এমপি রোশনারার এই কর্মকাণ্ড লেবার পার্টির ভাড়াটেদের অধিকার বিলের পরিপন্থী। এই বিল অনুযায়ী:কোনো বাড়িওয়ালা যদি বাড়ি বিক্রি করতে গিয়ে ভাড়াটেকে সরান,তবে ছয় মাসের মধ্যে সেই বাড়ি পুনরায় ভাড়ায় দিতে পারবেন না।
এছাড়া, টেন্যান্ট ফি অ্যাক্ট ২০১৯ অনুযায়ী,প্রফেশনাল ক্লিনিং বা রঙ করার ফি ভাড়াটের কাছ থেকে নেওয়া সম্পূর্ণ বেআইনি।
রোশনারার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এমপি প্রথমে বাড়িটি বিক্রি করতে চেয়েছিলেন। কিন্তু বিক্রি না হওয়ায় পরে নতুন করে ভাড়াটে খোঁজেন। বর্তমানে বাড়িটি ৮ লাখ ৯৪ হাজার ৯৯৫ পাউন্ডে বিক্রির জন্য তালিকাভুক্ত রয়েছে—যা কিনেছেন ২০১৪ সালে, প্রায় ৩ লাখ পাউন্ড কম মূল্যে।
কনজারভেটিভ পার্টির শ্যাডো হাউজিং সেক্রেটারি জেমস ক্লেভারলি একে ‘চরম ভণ্ডামি’ বলে আখ্যা দিয়েছেন এবং রোশনারার পদত্যাগের দাবি জানিয়েছেন।
জেনারেশন রেন্ট-এর প্রধান বেন টুইমি বলেছেন,“এই ঘটনা সরকারকে সতর্ক বার্তা হিসেবে দেখা উচিত, যাতে ভাড়াটেদের সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।”
একদিকে তিনি গৃহহীনতা-বিষয়ক মন্ত্রী, যার দায়িত্ব মানুষের বাসস্থান নিরাপদ করা,অন্যদিকে নিজেই ভাড়াটে উচ্ছেদ ও বাড়তি ভাড়ার অভিযোগে অভিযুক্ত—এটি রোশনারার জন্য রাজনৈতিকভাবে বড় ধাক্কা।
জাহিদ/
পাঠকের মতামত:
- আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন
- ডিএসইতে অরেঞ্জ ইকোনমি সামিট, টেকসই বিনিয়োগের নতুন সন্ধান
- চ'ড়-থা'প্প'ড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ
- আশুরার সরকারি ছুটি নিয়ে নতুন তথ্য
- ফুটবল বিশ্বকাপে প্রিয় দল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী
- লুৎফুজ্জামান বাবরের নামে ছড়ানো বক্তব্য নিয়ে যা জানা গেল
- সোনালী লাইফের বড় আয়োজন, সম্মানিত হলেন সেরা পারফর্মাররা
- নিয়ম ভেঙে কমিশন দেওয়ার অভিযোগ, তদন্তের মুখে ৯ বিমা কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ইসলামী ব্যাংকের সংকট কাটাতে দ্রুত পদক্ষেপের দাবি
- রিং শাইনের স্থগিত আইপিও তহবিল ইস্যু নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
- আগামীকাল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- ডিএসইতে লেনদেনের সময় বৃদ্ধি
- চার কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বাজারে দর সংশোধন
- ১৫ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন হিজরি বছরে পবিত্র কাবা শরিফে নতুন গিলাফ
- বিবাহ নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স লিগ—সবখানেই দেখা যায় এই দৃশ্য
- সারা বছর বৃষ্টির অপেক্ষায় থাকে যে মাছ
- দিল্লি ঘটনা নিয়ে জাহেদ উর রহমানের ব্যাখ্যা
- আদ্-দ্বীনের নির্বাহী পরিচালকের পদত্যাগ
- প্রাইম লাইফের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ন্যাশনাল ফিড মিলের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ডিম নিক্ষেপ থেকে হাতাহাতি—হাসনাতের সফরে নাটকীয় মুহূর্ত
- মঞ্চে ওঠার আগেই হামলা! এরপর যা করলেন সমর্থকেরা
- বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে অতিরিক্ত প্রভিশন রেখেছে এনসিসি ব্যাংক
- বার্জার পেইন্টসের ডিভিডেন্ড ঘোষণা
- গ্রাহকদের আস্থা ফেরাতে নতুন পদক্ষেপ ইসলামী ব্যাংকের
- নৌবীমা দাবির অর্থ পরিশোধ করল কর্ণফুলী ইন্স্যুরেন্স
- ৩ মামলায় জামিন পেলেন মমতাজ
- ভিসা আবেদনের আগে জেনে নিন নতুন নিয়ম
- আবারও গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
- মোদিকে রুটি-লবণ দিয়ে স্বাগত, এর পেছনের রহস্য
- নিরপেক্ষ ও দক্ষ ব্যক্তিদের নিয়ে গঠন হবে ৫ সদস্যের বোর্ড
- ইসলামী ব্যাংক নিয়ে উদ্বেগ দূর করতে সাত দফা দাবি গ্রাহক ফোরামের
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ১১ কোম্পানি
- ইতিবাচক প্রত্যাশায় বাজারে গতি, সূচকের ধারাবাহিক অগ্রযাত্রা
- ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করল আর্জেন্টিনা
- দেশে ফিরেই সাংবাদিকদের এড়িয়ে গেলেন উপদেষ্টা
- মাত্র দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম
- শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ
- বিশ্বকাপ ফুটবল ঘিরে শায়খ আহমাদুল্লাহর ব্যতিক্রমী পোস্ট
- বন্ধ হচ্ছে যুদ্ধ, সমঝোতায় পৌঁছাল যুক্তরাষ্ট্র ও ইরান
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ১১ কোম্পানি
- ‘হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের পর নতুন দিগন্ত কমোডিটি এক্সচেঞ্জ
- আগামীকাল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি













