‘থার্ড ক্লাস’ এমডিতে ডুবেছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক খাতের নজিরবিহীন লুটপাটের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। শুধু আর্থিক নয়, প্রশাসনিক ও নিয়োগবিধির চরম অনিয়মের অভিযোগও রয়েছে ব্যাংকটির বিরুদ্ধে। জানা গেছে, ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলীর মেয়াদকালে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বহুবার প্রশ্ন উঠলেও তাকে একাধিকবার গুরুত্বপূর্ণ পদে বহাল রাখা হয়। এসব অনিয়ম ও স্বেচ্ছাচারের ফলেই ব্যাংকটি এখন মারাত্মক আর্থিক সংকটে, এমনকি দেউলিয়াত্বের আশঙ্কায় রয়েছে।
সম্প্রতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে এমডি সৈয়দ ওয়াসেক মো. আলীকে গুরুতর অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগে অপসারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত কার্যকর করে। তার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে বিভিন্ন কোম্পানি ও আত্মীয়-স্বজনকে ঋণ দেওয়া এবং জাকাতের অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগের প্রমাণ পেয়েছে অডিট কমিটি।
সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, এমডি হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী তার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ছিল না। ২০১৮ সালের ২৪ ডিসেম্বর এবং ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের জারি করা এমডি নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ আছে, এমডি বা সিইও নিয়োগ বা পুনঃনিয়োগের ক্ষেত্রে শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না। অথচ সৈয়দ ওয়াসেক মো. আলীর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতকে তৃতীয় বিভাগ বা শ্রেণি রয়েছে। শুধুমাত্র মাস্টার্সে তার দ্বিতীয় শ্রেণির সার্টিফিকেট ছিল।
২০১৫ সালের ৫ মার্চ সৈয়দ ওয়াসেক আলী চুক্তিভিত্তিক এমডি হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্ব নেন এবং দুই দফায় তার মেয়াদ বাড়ানো হয়। চলতি বছরের ৫ জানুয়ারি থেকে তিনি বাধ্যতামূলক ছুটিতে ছিলেন।
বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর ব্যাংকের কার্যক্রমে অসংখ্য অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে পরিচালিত নিরীক্ষায় ওয়াসেক আলীর বিরুদ্ধে গুরুতর অনিয়মের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। ২০২৫ সালের ১ জুন অনুষ্ঠিত ১০৭তম অডিট কমিটির সভায় এসব অনিয়মের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে বলা হয়, ব্যাংকের বিপুলসংখ্যক আর্থিক ও প্রশাসনিক অনিয়মের সঙ্গে সৈয়দ ওয়াসেক মো. আলী সরাসরি বা পরোক্ষভাবে জড়িত ছিলেন।
অভ্যন্তরীণ নিরীক্ষা প্রতিবেদনে যেসব উল্লেখযোগ্য অনিয়মের উল্লেখ করা হয়েছে:
বেনামি ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগ: ভুয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে।
বিনিয়োগ সীমা অতিক্রম করে ঋণ: ব্যাংক নীতিমালা উপেক্ষা করে নির্ধারিত সীমার বাইরে ঋণ অনুমোদন করা হয়েছে।
জামানতের অস্বাভাবিক মূল্যায়ন: ঋণের বিপরীতে জামানত বা বন্ধকী সম্পত্তির মূল্য অস্বাভাবিকভাবে বেশি দেখানো হয়েছে।
অনাবৃত জামানতের বিপরীতে ঋণ: পর্যাপ্ত জামানত ছাড়াই ঋণ বিতরণ করা হয়েছে।
মুনাফা মওকুফের নামে মূলধন মওকুফ: মুনাফা মওকুফের অজুহাতে মূল অর্থও ছেড়ে দেওয়া হয়েছে।
নিয়মবহির্ভূতভাবে মুনাফা বিতরণ: স্থায়ী আমানতের বিপরীতে নিয়মবহির্ভূতভাবে মুনাফা বিতরণের নামে অর্থ উত্তোলন করা হয়েছে।
নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম: নিয়োগ ও পদোন্নতিতে গুরুতর অনিয়ম এবং আঞ্চলিক বৈষম্য করা হয়েছে।
বেআইনিভাবে দায়িত্বে রাখা: চুক্তিভিত্তিক মেয়াদ শেষে পুনর্নিয়োগ ছাড়া একজন নির্বাহীকে বেআইনিভাবে দায়িত্বে রাখা এবং তাকে বেতন ও বোনাস প্রদান করা হয়েছে।
কর্মস্থলে অনুপস্থিত থেকেও বিল উত্তোলন: কর্মস্থলে উপস্থিত না থেকেও বিল উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে।
জাকাত-সিএসআর ফান্ড বিতরণে অনিয়ম: জাকাত ও সিএসআর (কর্পোরেট সামাজিক দায়িত্ব) ফান্ডের অর্থ বিতরণে ব্যাপক অনিয়ম করা হয়েছে।
নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম: নিয়োগ ও পদোন্নতিতে গুরুতর অনিয়ম এবং আঞ্চলিক বৈষম্য করা হয়েছে।
বেআইনিভাবে দায়িত্বে রাখা: চুক্তিভিত্তিক মেয়াদ শেষে পুনর্নিয়োগ ছাড়া একজন নির্বাহীকে বেআইনিভাবে দায়িত্বে রাখা এবং তাকে বেতন ও বোনাস প্রদান করা হয়েছে।
কর্মস্থলে অনুপস্থিত থেকেও বিল উত্তোলন: কর্মস্থলে উপস্থিত না থেকেও বিল উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে।
জাকাত-সিএসআর ফান্ড বিতরণে অনিয়ম: জাকাত ও সিএসআর (কর্পোরেট সামাজিক দায়িত্ব) ফান্ডের অর্থ বিতরণে ব্যাপক অনিয়ম করা হয়েছে।
এস আলমের ব্যাংক লুটের অন্যতম সহযোগী হিসেবে ওয়াসেক আলী কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। তার এই অসততা ও অদক্ষতায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এখন প্রায় তলানিতে এসে ঠেকেছে। বর্তমানে ব্যাংকটির ৯৫ শতাংশ ঋণই খেলাপি। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক অ্যাসেট কোয়ালিটি রিভিউ (একিউআর) প্রতিবেদনে দেখা গেছে, ব্যাংকটির ৪৩ হাজার ১৪৩ কোটি টাকার আমানতের বিপরীতে ঋণ দিয়েছে ৬০ হাজার ৯১৫ কোটি টাকা। এর মধ্যে ৫৮ হাজার ১৮২ কোটি টাকাই খেলাপি, যা মোট ঋণের প্রায় ৯৫ শতাংশ। ব্যাংকটির পরিশোধিত মূলধন এখন এক হাজার ২০৮ কোটি টাকা এবং লোকসান ৪০৫ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত দল ওয়াসেক আলীর সংশ্লিষ্টতায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিএসআর ফান্ডের টাকা বিতরণেও ব্যাপক অনিয়ম খুঁজে পেয়েছে। গত দুই বছরে বিভিন্ন জেলায় বিতরণ করা প্রায় ১৫ কোটি টাকা যেসব প্রতিষ্ঠানে বিতরণ করার কথা বলা হয়েছে, তদন্ত দল সেসব প্রতিষ্ঠানের কোনো অস্তিত্বই খুঁজে পায়নি। ধারণা করা হচ্ছে, এই অর্থ আত্মসাৎ করা হয়েছে। একই সঙ্গে ব্যাংকার্স ফোরামকে দেওয়া ১০ কোটি টাকার বিতরণেও অনিয়ম ধরা পড়েছে।
এ বিষয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবদুল মান্নান সংবাদ মাধ্যমকে জানান, বিগত বছরগুলোতে ব্যাংকের বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে ফরেনসিক অডিট করা হয়েছিল। সেখানে ছুটিতে থাকা এমডির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। এজন্য বোর্ডের সিদ্ধান্তের ভিত্তিতে তার নিয়োগ বাতিলের জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া হয়েছিল। ওই চিঠির আবেদন অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক।
বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকের এমডি নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। নতুন নিয়োগ বা পুনঃনিয়োগের ক্ষেত্রে প্রার্থীর একাডেমিক বিষয়সহ তার সততা ও দক্ষতা যাচাই করার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। ব্যাংক এমডি নিয়োগের ক্ষেত্রে কোনো ঘাটতি থাকলে বাংলাদেশ ব্যাংক তার দায় এড়িয়ে যেতে পারে না।
মামুন/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
