গাজায় গণ-হত্যায় জড়িত ৪৮ বহুজাতিক কোম্পানির নাম প্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলি 'গণহত্যায়' সহযোগিতা করা ৪৮টি বহুজাতিক কোম্পানির নাম অন্তর্ভূক্ত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ।
প্রতিবেদনে ৪৮টি বৃহৎ করপোরেট প্রতিষ্ঠানের নাম উন্মোচন করা হয়েছে, যারা ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং গাজায় ইসরায়েলের 'গণহত্যার যুদ্ধে' সহযোগিতা করছে। আলবানিজের মতে, এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। প্রতিবেদনটি আগামী বৃহস্পতিবার (৪ জুলাই) জেনেভায় আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে।
প্রতিবেদনটিতে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের জায়ান্ট মাইক্রোসফট, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকরপোরেটেড এবং অ্যামাজন। এই তদন্তের অংশ হিসেবে হাজারের বেশি করপোরেট প্রতিষ্ঠানের একটি ডাটাবেসও তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, "ইসরায়েলের এই চিরস্থায়ী দখলদারিত্ব অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও বড় প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য আদর্শ এক পরীক্ষার মাঠে পরিণত হয়েছে—যেখানে সরবরাহ ও চাহিদা উভয়ই ব্যাপক, নজরদারির সুযোগ নেই বললেই চলে এবং জবাবদিহির কোনো বালাই নেই। বিনিয়োগকারী ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো অবাধে মুনাফা অর্জন করছে।"
এতে আরও বলা হয়, "প্রতিষ্ঠানগুলো এখন আর শুধু দখলদারিত্বে জড়িয়ে পড়ছে না, বরং তারা সম্ভবত 'গণহত্যার অর্থনীতির' অংশ হয়ে উঠছে।"
অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন, ইতালির লিওনার্দো এসপিএ এবং জাপানের ফ্যানুক করপোরেশন জড়িত রয়েছে। প্রযুক্তি খাতে মাইক্রোসফট, অ্যালফাবেট, অ্যামাজন, আইবিএম এবং পালান্টির টেকনোলজিস ইসরায়েলকে ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে সহায়তা দিচ্ছে, যা নজরদারি ও তথ্য প্রক্রিয়াকরণের ক্ষমতা বাড়াচ্ছে।
এছাড়াও, কেটারপিলার, লিওনার্দোর মালিকানাধীন রাডা ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ, দক্ষিণ কোরিয়ার এইচডি হুন্দাই এবং সুইডেনের ভলভো গ্রুপ-এর মতো প্রতিষ্ঠানগুলো এমন ভারী যন্ত্রপাতি সরবরাহ করছে যা অবৈধ বসতি স্থাপন ও ঘরবাড়ি ধ্বংসে ব্যবহৃত হচ্ছে। বাড়িভাড়া প্ল্যাটফর্ম বুকিং ডটকম এবং এয়ারবিএনবিও ইসরায়েলি দখলকৃত এলাকায় সম্পত্তি ভাড়ার মাধ্যমে পরোক্ষভাবে সহযোগিতা করছে।
জ্বালানি এবং কৃষি খাতেও সংশ্লিষ্টতা দেখা গেছে। যুক্তরাষ্ট্রের ড্রামন্ড কোম্পানি ও সুইজারল্যান্ডের গ্লেনকোর ইসরায়েলের বিদ্যুৎ উৎপাদনে কয়লা সরবরাহ করছে। চীনের ব্রাইট ডেইরি অ্যান্ড ফুড এবং মেক্সিকোর অরবিয়া অ্যাডভান্স করপোরেশনের মালিকানাধীন নেটাফিম কোম্পানি ফিলিস্তিনি ভূমিতে পানি সম্পদ শোষণে প্রযুক্তি সরবরাহ করছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘ঔপনিবেশিক কর্মকাণ্ড ও সংশ্লিষ্ট গণহত্যাগুলো ঐতিহাসিকভাবে করপোরেট খাতের মাধ্যমে পরিচালিত হয়েছে।’ ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলি সম্প্রসারণকে প্রতিবেদনে ‘ঔপনিবেশিক বর্ণবাদী পুঁজিবাদ’ হিসেবে অভিহিত করা হয়েছে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি দখলদার অর্থনীতি থেকে সরে আসার পরিবর্তে বহু করপোরেট প্রতিষ্ঠান সরাসরি ‘গণহত্যার অর্থনীতি’তে যুক্ত হয়েছে বলেও প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এ যুদ্ধ বিশ্বব্যাপী অস্ত্র প্রস্তুতকারী কোম্পানিগুলোর জন্য বিশাল মুনাফার সুযোগে পরিণত হয়েছে। ২০২৩ থেকে ২০২৪ সালে ইসরায়েলের সামরিক বাজেট ৬৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৬.৫ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক বিমা প্রতিষ্ঠান এলিয়ানজ ও অ্যাক্সাসহ বহু আর্থিক প্রতিষ্ঠান ইসরায়েলি দখলদার শেয়ার ও বন্ডে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে।
মিরাজ/
পাঠকের মতামত:
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়
- তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, অন্যদিকে ৬ এলাকায় সতর্কতা
- ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় সম্পন্ন
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!













