‘জাতীয় গাদ্দারদের’ খুঁজতে শুরু করেছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বিমান হামলায় ইরান খুব বেশি কাবু না হলেও মোসাদের 'টার্গেট কিলিং' হামলাগুলো তেহরানকে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ বছরজুড়ে ইরানের মাটি থেকেই এসব ভয়াবহ হামলার নীলনকশা করেছে, যা স্বভাবতই ইরানের কোনো নাগরিকের গোপন যোগাযোগ ছাড়া সফল হয়নি। ২০ সেনা কর্মকর্তাসহ ৯ পারমাণবিক বিজ্ঞানীর হত্যাকাণ্ডের পর ইরান এখন সবকিছুর আগে দেশের অভ্যন্তরের এই 'বিশ্বাসঘাতকদের' খুঁজতে শুরু করেছে। ইতোমধ্যেই পাঁচজন ইসরায়েলি গুপ্তচরকে আটক করেছে তেহরান বলে জানিয়েছে আলজাজিরা।
অভ্যন্তরীণ এই তল্লাশির মধ্যেই সামনে এলো ইরানের প্রতিবেশী এক মুসলিম রাষ্ট্র জর্ডানের 'বিশ্বাসঘাতকতার' খবর। ইসরায়েল-ইরান উত্তেজনার মধ্যে হঠাৎ করেই জর্ডান নিজের একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর বন্ধ করে দিয়েছে এবং বেসামরিক বিমান চলাচলেও কড়াকড়ি আরোপ করেছে।
আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো না হলেও সূত্রের বরাতে অনলাইন সংবাদমাধ্যম দ্য ক্র্যাডল জানিয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে ইসরায়েলের জন্য আসা অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহণকে সহজতর করা।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ও ইউরোপীয় সামরিক কার্গো বিমান জর্ডানের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলের উদ্দেশে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বহন করছে। এসব চলাচল নির্বিঘ্ন করতেই বিমানবন্দরটি বন্ধ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও জর্ডান সরকার বিমানবন্দর বন্ধের কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা এখন পর্যন্ত দেয়নি।
এদিকে, মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনার মাঝেই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করছে ইরান। শুক্রবার রাতের হামলার পর 'জাতীয় গাদ্দারদের' খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে দেশটি। ইরানের কেন্দ্রীয় শহর ইয়াজেদে পাঁচজন ব্যক্তিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আটককৃত এসব ব্যক্তিরা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিল এবং ইরানের সংবেদনশীল কৌশলগত স্থানগুলোর ছবি তুলছিল ও গোপন তথ্য সংগ্রহ করছিল।
তদন্ত সংস্থার বরাতে জানানো হয়েছে, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই ইসরায়েলের হয়ে কাজ করে আসছিল এবং তাদের কার্যকলাপের সঙ্গে দেশি ও বিদেশি নেটওয়ার্কের যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
ইরানের অভ্যন্তরে বিদেশি গোয়েন্দা সরঞ্জাম অনুপ্রবেশের এই ঘটনা দেশটির নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন ইসরায়েল সম্প্রতি ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে।
একই সময়ে ইরানের রাজধানী তেহরান, ইসফাহান এবং নাটাঞ্জে ইসরায়েলি হামলা চলাকালীন জর্ডানের আকাশে অচেনা বিমান চলাচল লক্ষ করা গেছে। এরই মধ্যে জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেট্রা জানিয়েছে, জর্ডানের বিমানবাহিনী ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
পেট্রা বলেছে, এই ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানের সীমানার মধ্যে পড়তে পারত এবং সাধারণ মানুষের জন্য হুমকি তৈরি করতে পারত। মার্কিন থিঙ্কট্যাঙ্ক সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির বিশ্লেষক জোনাথন লর্ড বলেছেন, "জর্ডানের এই পদক্ষেপ প্রমাণ করে, তারা মার্কিন ও ইসরায়েলি নিরাপত্তা কৌশলের ঘনিষ্ঠ শরিক।"
মিরাজ/
পাঠকের মতামত:
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়
- তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, অন্যদিকে ৬ এলাকায় সতর্কতা
- ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় সম্পন্ন
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!
- সরকারি চাকরিজীবীর মৃত্যুর পর স্ত্রী-স্বামীর পেনশন নিয়ে নতুন নিয়ম
- ১৬ কোটি টাকার আইপিও তহবিল, শর্ত ভাঙায় বিপাকে সিকদার ইন্স্যুরেন্স
- রাতে পানি খাওয়ার অভ্যাস নিয়ে বড় ভুল ধারণা, জানুন সত্যতা
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!













