শেয়ারবাজারে শুরুতে আতঙ্ক, শেষে স্বস্তি
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১০ দিনের ঈদ বিরতির পর আজ রোববার (১৫ জুন) যখন দেশের শেয়ারবাজারের লেনদেন শুরু হয়, তখন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ দুটি বড় খবর বাজারের উপর মিশ্র প্রভাব দেখা যায়। একদিকে লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফল বৈঠক দেশের রাজনীতিতে 'সু-বাতাস' বয়ে আনার ইঙ্গিত দেয়। অন্যদিকে ইরান-ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আতঙ্ক তৈরি করে। এই দুই বিপরীতমুখী খবরের আবহে দিনের শুরুটা ছিল নেতিবাচক প্রবণতায়, তবে শেষ বেলায় বড় উত্থানের ছোঁয়া দিয়ে স্বস্তির সুবাতাস দেখা যায়।
দিনের শুরুতেই আতঙ্ক, শেষ বেলায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা
আজ লেনদেনের শুরুতেই দেশের শেয়ারবাজারে নেতিবাচক প্রবণতা দেখা যায়। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক লেননেদেনর শুরুতেই ২৫ পয়েন্টের বেশি পড়ে যায়, যা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। তবে আধা ঘণ্টার মধ্যেই বাজার ঘুরে দাঁড়াতে শুরু করে। দিনের শেষ ভাগে সূচক আগের দিনের চেয়ে ২৬ পয়েন্টের বেশি বেড়ে যায়। তবে অ্যাডজাস্টমেন্টের কারণে সূচকের উত্থান প্রায় ১৫ পয়েন্টে স্থির হয়।
ডিএসইতে দর কমেছে বেশি প্রতিষ্ঠানের, সিএসইতে ভিন্ন চিত্র
এদিন লেনদেন শেষে ডিএসইতে উত্থান প্রবণতা দেখা গেলেও যে পরিমাণ প্রতিষ্ঠানের দাম বেড়েছে, তার চেয়ে বেশি প্রতিষ্ঠানের দাম কমেছে। এদিন ডিএসইতে ১৪৫টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে, বিপরীতে ১৭৯টি প্রতিষ্ঠানের দাম কমেছে।
তবে আশার কথা হলো, ডিএসই এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয়টিতেই আজ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। সিএসইতে আজ তুলনামূলকভাবে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের দাম বেড়েছে, যা ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কিছুটা স্বস্তি এনেছে।
বিনিয়োগকারীদের মিশ্র প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ প্রত্যাশা
বাজার বিশ্লেষকরা মনে করছেন, ড. ইউনূস-তারেকের বৈঠক দেশের রাজনৈতিক অনিশ্চয়তা কমানোর ইঙ্গিত দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে দীর্ঘমেয়াদী আশাবাদ তৈরি হতে পারে। রাজনৈতিক স্থিতিশীলতা সাধারণত বাজারের জন্য ইতিবাচক সংকেত হিসেবে বিবেচিত হয়। তবে ইরান-ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যে জ্বালানি তেলের দাম বাড়িয়ে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করতে পারে, যা বাংলাদেশের মতো আমদানিনির্ভর অর্থনীতির জন্য উদ্বেগের কারণ। এই ভূ-রাজনৈতিক ঝুঁকি বিনিয়োগকারীদের সতর্ক থাকতে বাধ্য করবে।
রোববারের বাজার পর্যালোচনা
আজ (১৫ জুন) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭২৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৮.৬৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৯.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৭১.৫৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪৫টির দর বেড়েছে, ১৭৯টির দর কমেছে এবং ৬৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ২৬৩ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২২৪ কোটি ৪৯ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৩৮ কোটি ৫২ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ১০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১০ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭১টির, কমেছে ৫৩টির এবং পরিবর্তন হয়নি ২২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৫.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৮৫.৩২ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৪৮.৬৩ পয়েন্ট বেড়েছিল।
মামুন/
পাঠকের মতামত:
- যে কারণে হঠাৎ রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি
- পুনর্বহাল ৭ নভেম্বরের ছুটি: ভোগ করতে পাবেন যারা
- সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, জরুরি সতর্কতা জারি
- প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি, আবেদন করবেন যেভাবে
- আজ রাতেই আকাশে উল্কাবৃষ্টির সম্ভাবনা, বাংলাদেশ থেকে দেখবেন যেভাবে
- আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে, জানুন দিনের হিসাব
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- জুমার নামাজ শেষে মসজিদে বিয়ে, ওসমান হাদির ছবি ভাইরাল
- ভাতা পাবেন ভেবে টিপসই, পরে জানলেন জমি আর তাঁর নেই!
- নজরুল ও সুইটিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন পরিবার
- ৩৩৫ মিলিয়ন ডলারে ভারতের ঘাড়ে চীনের নিঃশ্বাস
- পাকিস্তানকে কাছে টানছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের চালে কাঁপছে দিল্লি
- ফার্মাসিউটিক্যালস খাতে আগুন, বিপদে বাংলাদেশ
- নজরুলের ছাপাখানা থেকে হাদির স্মার্টফোন নিন্দুকদের হিসাব ভুল
- রাত সাড়ে ১১টায় ডেকে নেওয়া হয় বৃদ্ধাকে, পুলিশের তদন্তে যা উঠে এল
- সৌদি আরবে ১৯ হাজার কর্মসংস্থানের সুযোগ
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আওয়ামী নেতার সঞ্চালনা: তুমুল তোলপাড়!
- চালু হচ্ছে রিয়াদ ও দাম্মামে বিমানের ফ্লাইট
- মাগুরায় যুবদল নেতার চাঞ্চল্যকর খুন রহস্য
- সাজেক অবরোধ নিয়ে আন্দোলকারীদের নতুন বার্তা
- সৌদিতে দুই মৃত্যুদণ্ড: কনস্যুলেটের গাফিলতি নাকি অজ্ঞতা?
- মুনাফা বেড়েছে ১৩২%, এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ডে কী চমক আসছে?
- বারাকা পাওয়ারের মুনাফায় বড় উল্লম্ফন, ডিভিডেন্ডে কী সিদ্ধান্ত আসছে?
- বৈদেশিক মুদ্রার লোকসান কমায় মুনাফায় বড় উল্লম্ফন, সুখবরের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- ৭ রোগের চিকিৎসায় এক লাখ টাকা, জেনে নিন আবেদনের নিয়ম
- শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার নিয়ে মুখ খুললেন প্রতিমন্ত্রী
- ৭ নভেম্বর ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত, যা জানাল সরকার
- মুখের দাগ নিয়ে মুখ খুললেন জামায়াত আমির
- ডিভি লটারিতে আবেদন করতে বাংলাদেশিদের জন্য জরুরি তথ্য
- হাসনাতের বক্তব্যের জবাবে যা বললেন স্নিগ্ধ
- ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’
- ফেসবুকের ‘রিচ’ আর থাকছে না, পারফরম্যান্স মাপবেন যেভাবে
- হারানো ফোনের হোয়াটসঅ্যাপ বন্ধ করবেন যেভাবে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর
- তিন ডজন মন্ত্রীর বিদায়ের ইতিহাস: ইশরাকের বিদায় যেভাবে ব্যতিক্রম
- চট্টগ্রামে বিএনপি নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী
- ব্যাংকের ভল্ট থেকে সাড়ে চার কোটি টাকা উধাও!
- ছয় গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে সরকারের নতুন উদ্যোগ
- ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের মামলায় ফুডপান্ডার স্বস্তি
- ব্যাংকে বাড়ছে আমানত, কমছে সুদ; চাপে সঞ্চয়কারীরা
- টিকিট মিলছে না যাত্রীদের, রেলওয়ের ভেতরে কী চলছে?
- সুখবর! সরকারি চাকরিজীবীদের নিয়ে নতুন সিদ্ধান্ত
- ড. ইউনূস থেকে ইলন মাস্ক—রাবণের পোস্টারে যাঁদের ছবি
- বিমায় জালিয়াতি ও জঙ্গি অর্থায়ন বন্ধে কড়া নিয়ম জারি
- উপস্থাপিকা সামিয়া আফরিনের ভালোবাসার আবেগঘন গল্প
- বিদেশে বাংলাদেশিদের ব্যয়ের ধারেকাছেও নেই বিদেশিরা
- অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকসহ আটক নারী-পুরুষ ৮৪
- মৃত্যুর গুজবের মধ্যেই প্রকাশ্যে হাজির কিম জং উন
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম







.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)

