অভিবাসনবিরোধী অভিযানে উত্তাল যুক্তরাষ্ট্র, সেনা মোতায়েন
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসনবিরোধী নীতির বিরুদ্ধে এবার যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। লস অ্যাঞ্জেলেসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) অভিযানের পর এই প্রতিবাদ আরও জোরদার হয়েছে, যার ঢেউ এখন ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাস পর্যন্ত পৌঁছেছে।
গত ৬ জুন শুক্রবার লস অ্যাঞ্জেলেসের শহরতলী প্যারামাউন্টে নথিবিহীন অভিবাসীদের শনাক্ত ও আটকের অভিযানে নামে পুলিশ ও আইসিই। তবে অভিযানের শুরুতেই তারা প্যারামাউন্টের বাসিন্দাদের তীব্র প্রতিরোধের মুখে পড়ে। বিক্ষোভকারীরা ইট-পাটকেল, বোতল ও মলোটভ ককটেল বা পেট্রোল বোমা ছুড়তে শুরু করে।
লস অ্যাঞ্জেলেসে টানা চারদিন বিক্ষোভের পর এবার টেক্সাস অঙ্গরাজ্যেও ছড়িয়ে পড়েছে। টেক্সাসের অস্টিনে শতাধিক মানুষের একটি বড় দল জে জে পিকল ফেডারেল ভবনের (আইসিই কেন্দ্র) দিকে মিছিল করে যায়। সেখানে বিক্ষোভকারীদের হাতে ব্যানার ও পতাকা দেখা যায় এবং তারা 'আইসিই নিপাত যাক' স্লোগান দিতে থাকে। ফেডারেল ভবনে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। অস্টিন পুলিশ সমাবেশকে 'অবৈধ' ঘোষণা করে বিক্ষোভকারীদের সরে যেতে বলে এবং না সরলে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ক্যালিফোর্নিয়ার উপকূলীয় শহর সান ফ্রান্সিসকোতেও ব্যাপক বিক্ষোভ হয়, যেখানে প্রায় ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার বাইরে নিউইয়র্ক সিটিতে ফেডারেল ভবনের সামনে গাড়ি আটকে প্রতিবাদ করায় অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ। লস অ্যাঞ্জেলেসে সংবাদ সংগ্রহকালে অস্ট্রেলিয়ার 'নাইন নিউজ'-এর নারী সাংবাদিক লরেন তোমাসি রাবার বুলেটে আহত হয়েছেন। সান ফ্রান্সিসকো পুলিশ জানিয়েছে, শান্তিপূর্ণ প্রতিবাদ শেষ পর্যন্ত সহিংসতা ও সম্পত্তি ধ্বংসে রূপ নেয় এবং বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তা আহত হন। বিক্ষোভ ছেড়ে যেতে অস্বীকৃতি জানানোয় ৬০ জনকে এবং রোববার রাতে বিভিন্ন স্থান থেকে ১৪৮ জনকে গ্রেপ্তার করা হয়।
ট্রাম্পের সেনা মোতায়েন ও ক্যালিফোর্নিয়ার মামলাপরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাম্প প্রশাসন লস অ্যাঞ্জেলেসে ২ হাজার ন্যাশনাল গার্ডের পাশাপাশি সাময়িকভাবে ৭০০ মেরিন সেনা মোতায়েন করেছে। রয়টার্স জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসে আরও ২ হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হবে। সাধারণত কোনো অঙ্গরাজ্যের গভর্নরের অনুরোধ সাপেক্ষে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়, তবে এবার ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসমের অনুরোধ ছাড়াই ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন। নিউসম এর বিরোধিতা করলেও ট্রাম্প তা কানে তোলেননি।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, "ক্যালিফোর্নিয়ায় সহিংস, উসকানিমূলক দাঙ্গা মোকাবিলার জন্য ন্যাশনাল গার্ড পাঠানোর সিদ্ধান্তটি চমৎকার ছিল। আমরা যদি এমনটা না করতাম, তাহলে লস অ্যাঞ্জেলেস পুরোপুরি ধ্বংস হয়ে যেত।" তিনি গভর্নর গাভিন নিউসম ও লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাসের সমালোচনা করে তাদের 'চরম অযোগ্য' হিসেবে আখ্যায়িত করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসন লস অ্যাঞ্জেলেসে 'বেআইনিভাবে' সেনা মোতায়েনের অভিযোগে গত সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসে জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা ট্রাম্পের ফেডারেল কর্তৃত্ববহির্ভূত এবং দশম সংশোধনীর অভ‚তপূর্ব লঙ্ঘন। ক্যালিফোর্নিয়ার গভর্নর এই মামলা দায়ের করেছেন রাজ্যকে অবৈধ পদক্ষেপ থেকে রক্ষা করার জন্য।
এর আগে গত ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর ট্রাম্প অবৈধ অভিবাসন উচ্ছেদ ও নথিবিহীন অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। এরপর থেকে পুলিশ এবং মার্কিন কাস্টমস বিভাগের আইনপ্রয়োগকারী সংস্থা আইসিই'র যৌথ অভিযানে শত শত নথিবিহীন অভিবাসীকে আটক করে ফেরত পাঠানো হয়েছে।
এ ছাড়া, নথিবিহীন অভিবাসীদের সংখ্যা বেশি এমন অঙ্গরাজ্যগুলোতে পৃথক বন্দিশালা বা ডিটেনশন সেন্টার তৈরি করা হয়েছে, যেখানে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী আটক আছেন।
ক্যালিফোর্নিয়ায় হাজার হাজার নথিবিহীন অভিবাসী থাকেন, যাদের অধিকাংশই মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে এসেছেন। বিক্ষোভের আগে হোম ডিপোর শাখা ঘিরে গুজব ছড়িয়েছিল যে এখানকার দিনমজুরদের ধরে নেওয়া হয়েছে, যা হিস্পানিক অধ্যুষিত প্যারামাউন্ট শহরে বিক্ষোভের জন্ম দেয়।
মিরাজ/
পাঠকের মতামত:
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়
- তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, অন্যদিকে ৬ এলাকায় সতর্কতা
- ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় সম্পন্ন
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!
- সরকারি চাকরিজীবীর মৃত্যুর পর স্ত্রী-স্বামীর পেনশন নিয়ে নতুন নিয়ম
- ১৬ কোটি টাকার আইপিও তহবিল, শর্ত ভাঙায় বিপাকে সিকদার ইন্স্যুরেন্স
- রাতে পানি খাওয়ার অভ্যাস নিয়ে বড় ভুল ধারণা, জানুন সত্যতা
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!













