যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ড. ইউনূসের বৈঠক নিয়ে বিভ্রান্তি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত সোমবার সকালে চার দিনের রাষ্ট্রীয় সফরে লন্ডনে পৌঁছান। সফরে তার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের কথা থাকলেও, এখনো সেই বৈঠকের নির্দিষ্ট সময়সূচি নির্ধারিত হয়নি।
মঙ্গলবার (১০ জুন) লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, “আমাদের তথ্যমতে, প্রধানমন্ত্রী স্টারমার বর্তমানে কানাডায় রয়েছেন।” এই তথ্য একটি ব্রিটিশ এমপি তাদের দিয়েছেন বলে জানান তিনি। দু’পক্ষের মধ্যে সময়সূচি সমন্বয়ের চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন প্রেস সচিব।
তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর এক্স (সাবেক টুইটার) পোস্ট অনুযায়ী, একই দিন তিনি যুক্তরাজ্যেই ছিলেন এবং সাউথপোর্টে ছুরিকাঘাতে নিহত কয়েকজন কিশোর-কিশোরীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। আগামীকাল বুধবার তিনি হাউস অব কমন্সের নিয়মিত ‘প্রাইম মিনিস্টার্স কোয়েশ্চন্স’ সেশনে অংশ নেবেন বলেও বিবিসি নিশ্চিত করেছে।
এর আগে, গত ৪ জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, এই সফরে ইউনূস প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং কিং চার্লস তৃতীয়ের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করবেন।
আগামী বৃহস্পতিবার (১২ জুন) সেন্ট জেমস প্যালেসে কিং চার্লস তৃতীয় আনুষ্ঠানিকভাবে অধ্যাপক ইউনূসকে 'হারমনি অ্যাওয়ার্ড ২০২৫' প্রদান করবেন। শান্তি, টেকসই উন্নয়ন ও সামাজিক সমন্বয়ের জন্য তার দীর্ঘমেয়াদি অবদানের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার দেওয়া হচ্ছে।
গত ৯ জুন সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণের পর ইউনূস সরাসরি ডরচেস্টার হোটেলে যান এবং সেখানে একাধিক বৈঠকে অংশ নেন।
সফরের প্রথম দিনে তিনি ইউরোপীয় বিমান সংস্থা এয়ারবাস এবং স্কটল্যান্ডভিত্তিক মেনজিস অ্যাভিয়েশন-এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। বাংলাদেশে তৃতীয় টার্মিনাল চালুর প্রেক্ষিতে গ্রাউন্ড হ্যান্ডলিং সংক্রান্ত বিষয়েই এসব আলোচনা হয়।
পরে বিকেলে তিনি ব্রিটিশ পার্লামেন্টের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি)-এর সদস্য, বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুপা হক ও আপসানা বেগমসহ অন্যান্যদের সঙ্গে রোহিঙ্গা সংকট, গণতান্ত্রিক রূপান্তর, সংস্কার কমিশনের অগ্রগতি এবং আসন্ন জুলাই চার্টার নিয়ে আলোচনা করেন।
এছাড়া কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল শার্লি আয়োরকর বচওয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারে সহযোগিতার প্রস্তাব দেন। একই সঙ্গে তিনি জানান, চলতি মাসের শেষে ঢাকায় একটি কমনওয়েলথ যুব সম্মেলন অনুষ্ঠিত হবে।
সফরের অংশ হিসেবে ইউনূস আজ চ্যাথাম হাউস—রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে মূল বক্তব্য দেবেন। পাশাপাশি জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন, যা সফরের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য বলে উল্লেখ করেছেন প্রেস সচিব।
সবচেয়ে আলোচিত বিষয় হলো, আগামী ১৩ জুন ইউনূসের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে, যা রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।
সফরে ইউনূসের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান হাবিব মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তারা যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সম্পদ পুনরুদ্ধার ও আইনি সহযোগিতা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
মুসআব/
পাঠকের মতামত:
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়
- তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, অন্যদিকে ৬ এলাকায় সতর্কতা
- ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় সম্পন্ন
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!
- সরকারি চাকরিজীবীর মৃত্যুর পর স্ত্রী-স্বামীর পেনশন নিয়ে নতুন নিয়ম
- ১৬ কোটি টাকার আইপিও তহবিল, শর্ত ভাঙায় বিপাকে সিকদার ইন্স্যুরেন্স
- রাতে পানি খাওয়ার অভ্যাস নিয়ে বড় ভুল ধারণা, জানুন সত্যতা
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!













