ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বার্জার পেইন্টসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

২০২৬ জানুয়ারি ২৮ ১৯:৫২:২০
বার্জার পেইন্টসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস ৩১ ডিসেম্বর (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৪ টাকা ১৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ১৯ টাকা ৯২ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের তিন প্রান্তিকে (এপ্রিল’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৫ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫২ টাকা ২০ পয়সা।।

আলোচ্য প্রান্তিকশেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে ৩৪ টাকা ৬৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ১৮ টাকা ৯ পয়সা ছিল।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৮০ টাকা ৪৬ পয়সা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে