লিটন দাসকে অপমান: দর্শকদের স্লোগানে চুপ থাকার রহস্য
নিজস্ব প্রতিবেদক: লিটন দাস চুপ করেই ছিলেন। কোনো প্রতিক্রিয়া দেখাননি। দর্শক ‘অসম্মান’ করলে একজন ক্রিকেটারের কীই–বা করার থাকে। লিটন তাই দাঁড়িয়ে ছিলেন নির্বিকার চেহারায়। তাঁর দল ঢাকা ক্যাপিটালস অবশ্য চুপ থাকেনি। দুঃসময়ে লিটনের পাশে দাঁড়িয়েছে। লিটনও যে কারণে দলের প্রতি কৃতজ্ঞ। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে রংপুর রাইডার্সও।
ঘটনাটি আসলে কী? ১৬ জানুয়ারির ঘটনা এটি। চট্টগ্রামে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস ম্যাচে বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন লিটন। হঠাৎ করে বেশ কিছু দর্শক তাঁকে উদ্দেশ্য করে ‘লিটন ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে।
এক–দুবার নয়, বেশ লম্বা সময় ধরে লাগাতারভাবে। এমন স্লোগান শুনে হতবাক লিটন সেসব দর্শকের দিকে তাকিয়ে থাকলেন বেশ কিছুক্ষণ। লিটনের তাকানোতে অবশ্য ক্রোধ ছিল না, অসহায়ত্বই ফুটে উঠেছিল যেন!
এমনিতে সময়টা লিটনের খারাপ যাচ্ছে। বিপিএলে সম্প্রতি রানে ফিরলেও চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন, এ তো বড় ধাক্কা লিটনের জন্য। এমন খারাপ সময়ে দর্শকের সমর্থনই আশা করেন সবাই।
কিন্তু সেটা তো পানইনি, উল্টো কানের কাছে দুয়ো শুনেই হয়তো লিটন অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন। টেলিভিশন ক্যামেরায় এই ঘটনা দেখা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ পোস্ট করায় সেটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
লিটনকে গ্যালারি থেকে দুয়ো দেওয়ার ঘটনাটি ভালোভাবে নেয়নি তাঁর ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। দলটি নিজেদের অফিশিয়াল পেজে লিটনের পাশে দাঁড়িয়ে লিখেছে, ‘আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধ্বনি শুনতে দেখছেন, আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ড গড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা। আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা এবং দেশের হয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধাবিপত্তি দেখেন, আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন, আপনি আমাদের ভালোবাসার প্রতীক। আপনি আমাদের গৌরব।’
এই বার্তা মন ছুঁয়েছে লিটনের। কৃতজ্ঞতা জানিয়ে নিজের পেজে লিটন লিখেছেন, ‘ঢাকা ক্যাপিটালসের কাছ থেকে এমন দারুণ প্রতিক্রিয়া আমার মন ছুঁয়েছে। সবাইকে ধন্যবাদ, যাঁরা আমাকে ও অন্য খেলোয়াড়দের ভালো-মন্দে সমর্থন করেন। আপনাদের বিশ্বাসই আমাদের পৃথিবী।’
বেশ কিছুদিন ধরে ওয়ানডেতে রান না পাওয়া (সর্বশেষ ১৪ ওয়ানডেতে ফিফটি নেই) লিটন সম্প্রতি বিপিএলে রানে ফিরেছেন। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৭৩ রানের পর দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলেন ১২৫* রানের ইনিংস।
এই পরিস্থিতিতে লিটনকে দর্শকের দুয়ো দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছে রংপুর রাইডার্সও। ফ্র্যাঞ্চাইজিটির ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘লাল-সবুজের জার্সিতে ব্যাট হাতে লিখেছেন অসংখ্য রূপকথা, আমাদের দিয়েছেন উদ্যাপনের উপলক্ষ! আমরা সেই লিটন দাসকেই মনে রাখি, সমর্থন করি।’
কেএইচ/
পাঠকের মতামত:
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- সচিবালয়ের নিরাপত্তা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- ডিবির হাতে গ্রেপ্তার মেজর (অব:) আখতারুজ্জামান
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ঋণের চাপে সংকটে আইসিবি, ঘুরে দাঁড়ানোর মহাপরিকল্পনা
- মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে বিপদ, ১১ দালালসহ আটক ৭৬
- তিন মাস পর ফেসবুক ভিডিওতে মিলল স্ত্রীর সন্ধান
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউসে অবৈধ মদের সন্ধান, সিলগালা
- পাসপোর্টে ভুয়া বাবা সাজিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা পণ্ড
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মা বাসাবাড়িতে কাজ করে পড়িয়েছেন, চাকরি পেয়েও শেষ পর্যন্ত বাদ মিশন
- শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার বড় পূর্বাভাস
- সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
- ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও দুই লাইন
- রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে স্ত্রীকে চিনে ফেললেন স্বামী
- নিউ গিনি প্রপার্টিজ কাণ্ডে নতুন মোড়, রিমান্ডে গোলাম মোহিউদ্দিন
- পুরুষরা পোশাক পরার সময় যে ভুলটি প্রায়ই করেন
- শিক্ষকদের পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা
- ফের মৃদু ভূমিকম্প, জানাল আবহাওয়া অধিদপ্তর
- ফোনের অবস্থান জানিয়ে দিলেন স্ত্রী, এরপর তরুণীর সঙ্গে যা ঘটল
- হোয়াটসঅ্যাপে সন্তানকে নজরে রাখার নতুন সুযোগ
- ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে যা বললেন আম্মার
- ২০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বড় ধাক্কা, চার মাসে গেল মাত্র ১১০ কোটি
- মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সারজিসের প্রতিক্রিয়া
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- তালিকাভুক্ত কোম্পানির আর্থিক হিসাবে উন্নতি, ৮ অক্টোবর আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
- মিরপুরের রাড্ডা কাণ্ডে এমপি মিষ্টির বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত
- সূচক কমলেও লেনদেনে স্বস্তি, বাজারে সক্রিয়তা বাড়ছে বিনিয়োগকারীদের
- ১ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ১৬ লাখ ৪ হাজার ৬০৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- মুনাফা ও নগদ প্রবাহে বড় উত্থান, ডিভিডেন্ডে বৃদ্ধির প্রত্যাশা তৈরি
- ঠিকানা অপরিবর্তিত রেখে অফিসের স্থান পরিবর্তন করবে তালিকাভুক্ত কোম্পানি
- সম্পদ পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত তালিকাভুক্ত কোম্পানির
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের স্পেস কেনার অনুমোদন
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা উৎপাদনে ফিরছে
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ আজ, জানুন দেখার নিয়ম
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ
- ১ অক্টোবর তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
- হাসিনার ফেরার আগেই দিল্লি খেলছে নতুন কার্ড
- সৌরবিদ্যুতের দাম ও গ্রিড ব্যবহারের মাশুল নির্ধারণ
- অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন রোনালদো
- জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর-দুঃসংবাদ নয়
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- উৎপাদন চালুর পর সুখবর দিতে যাচ্ছে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি













