শেয়ারবাজার ইতিহাসে শেয়ার কারসাজির রেকর্ড সর্বোচ্চ জরিমানা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আলোচিত-সমালোচিত কোম্পানি বেক্সিমকো লিমিটেডের শেয়ারদর কারসাজির দায়ে চার ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি ৫২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ারবাজারের ইতিহাসে এটি কোনো কোম্পানির শেয়ার কারসাজির দায়ে নিয়ন্ত্রক সংস্থার করা সর্বোচ্চ জরিমানা।
মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংস্থাটির ৯২৪তম কমিশন সভায় কোম্পানিটির শেয়ার কারসাজিকারীদের এ জরিমানা করা হয়।
সভাশেষে বিএসইসির মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেক্সিমকো লিমিটেডের শেয়ার লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় চার ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
জরিমানা করা ব্যক্তিদের মধ্যে মুশফিকুর রহমানকে ১২৫ কোটি, মমতাজুর রহমানকে ৫৮ কোটি, আব্দুর রউফকে ৩১ কোটি ও মারজানা রহমানকে ৩০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া শেয়ার কারসাজির দায়ে পাঁচ প্রতিষ্ঠান ক্রিসেন্ট লিমিটেডকে ৭৩ কোটি, আর্ট ইন্টারন্যাশনাল লিমিটেডকে ৭০ কোটি, জুপিটার বিজনেস লিমিটেডকে সাড়ে ২২ কোটি, অ্যাপোলো ট্রেডিং লিমিটেডকে ১৫ কোটি ১ লাখ ও ট্রেডনেক্সট ইন্টারন্যাশনালকে ৪ কোটি ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আলোচ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ২০২১ সালের ২৮ জুলাই থেকে ৬ সেপ্টেম্বর এবং ২০২২ সালের ২ জানুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত সময়ে বেক্সিমকো লিমিটেডের শেয়ারদর কারসাজির সঙ্গে জড়িত ছিলেন। এর মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই থেকে ৬ সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির শেয়ারদর ৯০ থেকে বেড়ে ১১৯ টাকা ৮০ পয়সায় দাঁড়ায়।
আলোচ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এ সময়ে করাসাজির মাধ্যমে দর বাড়িয়ে বেক্সিমকোর শেয়ার বিক্রি করে ১৫৭ কোটি ৫২ লাখ টাকার মূলধনি মুনাফা অর্জন করেছে। এ সময় তাদের কাছে থাকা অবিক্রীত শেয়ারে মুনাফার পরিমাণ ছিল ৯৮৫ কোটি টাকা।
অন্যদিকে ২০২২ সালের ২ জানুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত সময়ে বেক্সিমকো লিমিটেডের শেয়ারদর ১৪৮ থেকে বেড়ে ১৫২ টাকায় দাঁড়ায়। এ সময়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো শেয়ার বিক্রি করে ৩১৯ কোটি ৭৫ লাখ টাকার মূলধনি মুনাফা অর্জন করেছে।
পাশাপাশি তাদের কাছে থাকা অবিক্রীত শেয়ারে মুনাফার পরিমাণ ছিল ৫২৬ কোটি ৪৯ লাখ টাকা। বিএসইসির পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে শুনানির জন্য ডাকা হলেও তারা উপস্থিত হননি।
বেক্সিমকো লিমিটেডের শেয়ারদর ২০২০ সালের ২৬ অক্টোবর ২১ টাকা ১২ পয়সা ছিল। ২০২১ সালের ৮ নভেম্বর দর বেড়ে ১৭৮ টাকা ২৮ পয়সায় দাঁড়ায়।
ডিএসইর একটি সূত্র জানায়, বেক্সিমকো লিমিটেডের শেয়ার কারসাজির ঠিক আগে আগে বিপুল পরিমাণ শেয়ার ৪০ টাকার কাছাকাছি দামে রাষ্ট্রায়াত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি থেকে কারসাজিকারীরা ব্লক মার্কেটে কিনে নিয়েছিল। এতে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা জড়িত ছিলেন। সেই সময়ে এটি ছিল শেয়ারবাজারের আলোচনায় ‘টক অব দ্যা টাউন’। কিন্তু তদন্ত রিপোর্টে এ অনিয়মের বিষয়ে কোন তথ্য আনা হয়নি এবং আইসিবি’র কোন শাস্তিও আরোপ হয়নি। বিষয়টি পুনরায় তদন্ত করে প্রকৃত তথ্য বের করার দাবি জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।
এএসএম/
পাঠকের মতামত:
- বিমা খাতে ‘অনিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা ও দুর্নীতি’ বন্ধে কঠিন পদক্ষেপের ঘোষণা
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না








