১২ বছরের মধ্যে ইসলামী ব্যাংকের শেয়ারদর সর্বোচ্চ
নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফ্লোর প্রাইসের নিচে লেনদেন হওয়া সত্ত্বেও ইসলামী ব্যাংকের শেয়ার মাত্র এক মাসে ৬৭ শতাংশ বেড়েছে। বর্তমানে কোম্পানিটির শেয়ারদর ১২ বছরের মধ্যে সর্বোচ্চে দামে পৌঁছেছে।২০২৩ সালের মে মাস চলতি বছরের ০৬ আগস্ট পর্যন্ত থেকে শেয়ারটি ৩২ টাকা ৬০ পয়সায় ফ্লোর প্রাইসে বন্দী ছিল।
ইসলামী ব্যাংক রোববার (২২ সেপ্টেম্বর) ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে। এদিন কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৯.৯২ শতাংশ দাম বেড়ে বিক্রেতাশুন্য ছিল। এদিন কোম্পানিটির শেয়ার ৫৪ টাকা ৩০ পয়সায় ক্লোজিং হয়েছে। লেনদেন হয়েছে ৪১ লাখ ১০ হাজার শেয়ার। যার বাজার মূল্য ছিল প্রায় ১৬ কোটি ৩০ লাখ টাকা।
বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর ইসলামী ব্যাংক এস আলম গ্রুপ থেকে মুক্ত হওয়ার পর ব্যাংকটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি ব্যাংকটির পর্ষদ থেকে এস আলম গ্রুপের মনোনীত পরিচালকদের অপসারণ করে নতুন বোর্ড গঠন করেছে।
এছাড়া ইসলামী ব্যাংকের পর্ষদে পরিচালক হওয়ার জন্য বেশ কয়েকটি ব্যবসায়িক গ্রুপ শেয়ার কিনছে বলে খবর পাওয়া গেছে। তাই ব্যাংকটির শেয়ারের ওপর ফ্লোর প্রাইস আরোপ থাকা সত্ত্বেও এর শেয়ারের দাম বেড়েছে বলেও জানান তারা।
২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। এই সময় ব্যাংকটির পর্ষদ সদস্য ও ব্যবস্থাপনা পরিচালককে পদত্যাগ করতে বাধ্য করেন। এরপর মালিকানায় বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর একটি বড় অংশ ব্যাংকের শেয়ার বিক্রি করে দেয়।

উপরে ইসলামী ব্যাংকের দুই বছরের দাম চিত্র: সূত্র ডিএসই
এস আলম গ্রুপ ব্যাংকটি দখল করে বেনামি ঋণের নামে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। ব্যাংকটি কর্মকর্তারা বলছন, এস আলম গ্রুপ ব্যাংকটি থেকে নামে বেনামে প্রায় ৭৫ হাজার কোটি টাকা সরিয়ে নিয়েছেন। বর্তমানে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সিআইডি ও দুদক এস আলম গ্রুপ ও এর চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্ত করছে।
সূত্র জানায়, ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গত ২৭ আগস্ট প্রথম বৈঠকে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকাকালীন সাড়ে সাত বছরে ব্যাংক থেকে নেওয়া সব ঋণ পুনঃনিরীক্ষণের সিদ্ধান্ত নেয়। .
বৈঠকে উপস্থিত ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ‘এই সময়ের মধ্যে কারা ঋণ নিয়েছে, কোন প্রক্রিয়ায় এবং এই ঋণগুলির যথাযথ জামানত আছে কিনা তা খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে।’
বাংলাদেশ ব্যাংক আগস্ট মাসে এস আলমের নিয়ন্ত্রণাধীন ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙ্গে দেয় এবং ব্যাংকের কার্যক্রম তদারকির জন্য পাঁচ সদস্যের একটি নতুন বোর্ড গঠন করে।
সোনালী ব্যাংক ও রূপালী ব্যাংক উভয়ের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা ওবায়েদ উল্লাহ আল মাসুদকে ব্যাংকটির চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।
এএসএম/
পাঠকের মতামত:
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী যাত্রা শুরু, ভাষা শিক্ষায় সরকার
- কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: মনোনয়ন দৌড়ে চাপে জাহাঙ্গীর মোল্লা
- রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম ও সালমান ইস্পাহানি
- গোপালগঞ্জকে হাতে নয় এ যেন ভাতে মারার কৌশল
- জামিন পেয়ে যা বললেন মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই বাবা
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- ১৩ বছর বয়সের লিওনেল মেসির স্কুলের মার্কশিট ভাইরাল
- সম্পদ বিক্রি ও কারখানা বন্ধ: লিবরা ইনফিউশনসের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- নগদ ডলার বিক্রির সর্বোচ্চ দর বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
- আ.লীগের অনুষ্ঠানে গিয়ে যা বললেন হ্যারি কে টমাস
- সবাইকে ঘোল খাইয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা
- দেখে ফেলায় শিক্ষক পরিবারে একে একে চারজনকে হত্যা
- সম্পদের বাজারমূল্য নিয়ে প্রশ্ন, শ্রমিক তহবিলেও আইন মানেনি রহিম টেক্সটাইল
- টিসিবির কর্মকর্তা আবুল হাসনাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
- সহিংসতার ধাক্কায় গোপালগঞ্জে প্রায় বন্ধ মোবাইল ব্যাংকিং
- জামানত ছাড়াই ৪ কোটি টাকা পাওনা, হাক্কানি পাল্পের আদায় নিয়ে অনিশ্চয়তা
- ডিভিডেন্ডের টাকা স্থানান্তর হয়নি, নগদ লেনদেনেও বিধি লঙ্ঘন অ্যাডভেন্ট ফার্মার
- পাওনা আদায়ে আইনি জটিলতা, শ্রমিক তহবিলেও অনিয়ম ইনডেক্স অ্যাগ্রোর
- সেন্ট্রাল ফার্মার আর্থিক প্রতিবেদনে ১৩টি আপত্তি
- সরকারি প্রকল্প কমায় রাজস্বে ধাক্কা, লোকসান বেড়েছে বিবিএস ক্যাবলসের
- বাজারের ইতিবাচক প্রত্যাবর্তনের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- ২৬ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন বিপাকে সালতা ক্যাপিটাল, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন চায় বিএসইসি
- বিএসইসির সিদ্ধান্তে স্বস্তি মিলল না খায়রুল বাশারের
- স্বামীর ভালোবাসার দৃশ্যে আপ্লুত নেটিজেনরা
- উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের দিতে হবে পরিবারের ৩০ ধরনের তথ্য
- ‘ফাঁসির কাষ্ঠে ঝোলাতে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত’
- ‘শিগগিরই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে’, নতুন ঘোষণা আজহারির
- প্রাণিসম্পদ খাতে অবদান রাখা ২৩ জনকে জাতীয় সম্মাননা
- ভারতে খুন হওয়া এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
- বড়দিন ও শীতকালীন অবকাশে মিলছে দীর্ঘ ছুটি, দেখে নিন তারিখ
- আছিয়া সি ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- মুসলিম কোটা নিয়ে বিরোধীদের বিরুদ্ধে মোদির কড়া আক্রমণ
- ‘কিশোরী খেতে ইচ্ছে করছে’ লিখে বিপাকে রাজশাহী কলেজের শিক্ষক
- বিএসইসির অনুমোদন, সাফকোর শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি সই
- ট্রাম্পের নতুন শুল্কনীতি, বাংলাদেশের রপ্তানিতে আসছে বড় ধাক্কা
- ওয়ালটনের শেয়ার নিয়ে বিএসইসির সিদ্ধান্ত
- ২৪ ঘণ্টা না যেতেই আবার বাড়ল স্বর্ণের দাম
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- নতুন অধ্যায় শুরুর বার্তা ন্যান্সির, শেষ হলো তৃতীয় সংসার
- কারাগারে অসুস্থ পলক, চিকিৎসার বিষয়ে আদালতের নির্দেশ
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- ভিডিও ছড়িয়ে পড়তেই ছাত্রদলের পদ হারালেন নয়ন
- ভিক্ষা করার সময় বেঁধে দিল ‘ফকির কমিটির সভাপতি’
- সেই মন্ত্রীকে নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম ও সালমান ইস্পাহানি
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- সম্পদ বিক্রি ও কারখানা বন্ধ: লিবরা ইনফিউশনসের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- সম্পদের বাজারমূল্য নিয়ে প্রশ্ন, শ্রমিক তহবিলেও আইন মানেনি রহিম টেক্সটাইল
- জামানত ছাড়াই ৪ কোটি টাকা পাওনা, হাক্কানি পাল্পের আদায় নিয়ে অনিশ্চয়তা





.jpg&w=50&h=35)




.jpg&w=50&h=35)

