×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বন্ড ইস্যু করার অনুমতি পেল ইসলামী ব্যাংক

২০২৪ সেপ্টেম্বর ১৯ ১১:৩৩:১৫
বন্ড ইস্যু করার অনুমতি পেল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংককে ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর করার অনুমতি দিয়েছে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গত ২৫ এপ্রিল ১ হাজার কোটি টাকার আইবিবিপিএলসি ৫ম মুদারাবা রিডিমঅ্যাবল নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়।

যার ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক ১৬ জুলাই এনওসি দেয়। এক্ষেত্রে অবশ্য ১ হাজার কোটির পরিবর্তে ৫০০ কোটির জন্য এনওসি দেয়।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ইস্যু করা হবে। যা মূলত রেগুলেটরি ক্যাপিটাল টায়ার-২ এর শর্ত পরিপালনে ইস্যু করা হবে।

মামুন/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে