ভ্যাট যন্ত্র বসানোর তথ্য গোপন জেনেক্সের
নিজস্ব প্রতিবেদক : ভ্যাট আদায় নিশ্চিত করতে ৬০ হাজার ইলেকট্রনিক্স ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসানোর চুক্তি হলেও দুই বছরে ১৪ হাজার যন্ত্র স্থাপনের কথা জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিস। তবে বাস্তবে কোম্পানিটি ১১ হাজার ৩১৩টি যন্ত্র স্থাপন করেছে। এতে করে ইডিএফ স্থানের তথ্য গোপন করেছে কোম্পানিটি।
জানা যায়, খুচরা পর্যায়ে ভ্যাট আদায় নিশ্চিত করতে জাহীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাথে ইলেকট্রনিক্স ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসানোর জন্য জেনেক্স ইনফোসিসের চুক্তি হয়।
চুক্তিতে প্রথম ধাপে তিনটি জোনে ৬০ হাজার ইএফডি যন্ত্র বসানোর কথা থাকলেও কোম্পানিটি প্রায় দুই বছরে ১৪ হাজার যন্ত্র স্থাপনের কথা জানিয়েছে এনবিআরকে। বাস্তবে ১১ হাজার ৩১৩টি ইএফডি স্থাপনের প্রমাণ পেয়েছে এনবিআর। অর্থাৎ কম মেশিন সরবরাহ করে বেশি দেখানো হয়েছে। এ ছাড়া কিছু ক্ষেত্রে নির্ধারিত আকৃতির (কনফিগারেশন) বাইরে ইএফডি স্থাপন করারও প্রমাণ পেয়েছে এনবিআর। সংস্থাটির তদন্ত প্রতিবেদনে অনিয়মের এসব চিত্র উঠে এসেছে।
সূত্র জানায়, ২০২২ সালের নভেম্বরে এনবিআরের সঙ্গে ইএফডি বসাতে চুক্তিবদ্ধ হয় জেনেক্স ইনফোসিস লিমিটেড। প্রতিষ্ঠানটি প্রথম বছরে তিনটি জোনে ভাগ করে ২০ হাজার করে মোট ৬০ হাজার ইএফডি মেশিন বসানোর কথা। কিন্তু জেনেক্স ইনফোসিস লিমিটেড ১১ হাজার ৩১৩টি ইএফডি স্থাপন করে ১৪ হাজার ২৪৮টি মেশিন সরবরাহের তথ্য দিয়েছে এনবিআরকে। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে কেন্দ্রীয়ভাবে ১৯৫টি এসডিসি (সেলস ডাটা কন্ট্রোলার) বসানোর দাবি করলেও তদন্ত কমিটি ৯৭টি এসডিসি যন্ত্র বসানোর প্রমাণ পেয়েছে। কেন্দ্রীয়ভাবে বসানো মেশিনেও মিথ্যা তথ্য দিয়েছে জেনেক্স ইনফোসিস। প্রতিষ্ঠানটির সিস্টেমে দেওয়া তথ্যের সঙ্গে ইএফডি বসানোর হিসাবে ব্যাপক গরমিল পেয়েছে এনবিআরের গঠিত তদন্ত কমিটি।
এ বিষয়ে জা জেনেক্স ইনফোসিসের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্সের প্রধান আবু জাহিদ পরাগ বলেন, ইএফডি-সংক্রান্ত প্রতিবেদন সম্পর্কে এনবিআর থেকে এখনো আমাদের জানানো হয়নি। এনবিআর এই প্রকল্পে সফল অগ্রগতির জন্য বেশকিছু শর্ত বেঁধে দিয়েছে। আমরা বিষয়গুলো নিয়ে এনবিআরের সঙ্গে আলোচনা করছি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কোম্পানিটি নির্ধারিত সময়ের মধ্যে মাত্র ১৯ শতাংশ কাজ বাস্তবায়ন করেছে। এই হারে ইএফডি বসালে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন দুরূহ হবে বলেও মনে করে এনবিআরের তদন্ত কমিটি। ইএফডি যন্ত্রের সঙ্গে সার্ভার সংযোগ নিয়মিত রাখার ক্ষেত্রে নেটওয়ার্ক সমস্যা রয়েছে বলে তদন্তে উঠে এসেছে। যার কারণে যন্ত্র থেকে সিস্টেমে তথ্য শেয়ার হয় না। একই সঙ্গে বাধাগ্রস্ত হয় রিয়েল টাইমে (সঠিক সময়) কাজ করা। যেভাবে জেনেক্স ইনফোসিস কাজ করছে—এমনটা চললে এনবিআরের বর্ধিত সময়ে (চলতি বছরের জুন) ৬০ হাজার ইএফডি বসানোর সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে তদন্ত কমিটি।
এদিকে এনবিআরের গঠিত আরেকটি টেকনিক্যাল কমিটিও ইএফডি সরবরাহের ক্ষেত্রে নানা ধরনের অনিয়মের প্রমাণ পেয়েছে। এই তদন্ত প্রতিবেদনের আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।
জানতে চাইলে ইএফডি-সংক্রান্ত তদন্ত কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইএফডি সরবরাহ থেকে শুরু করে মনিটরিং পর্যায়ে জেনেক্সের নানা ধরনের গাফিলতি রয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি ইএফডি বসানো নিয়ে মিথ্যা তথ্য দিয়েছে। আর চুক্তি অনুযায়ী, প্রশিক্ষণের কথা থাকলেও জেনেক্স তা মানেনি। কনফিগারেশন অনুযায়ী ইএফডি মেশিন সরবরাহ করেনি তারা।
এস/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর









