বাবরদের ধুয়ে দিলেন সাবেক ক্রিকেটাররা
ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হারের পর সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। বাবর আজমের দলকে ধুয়ে দিচ্ছেন পাকিস্তান ও ভারতের সাবেক ক্রিকেটাররা।
আইসিসির পার্টনার কান্ট্রির কাছে এশিয়ার পরাশক্তিগুলোর পরাজয় কেউ হজম করছে না। পাকিস্তানের হার যেন ক্রিকেট দুনিয়ায় এক বড় বিস্ময়।
বৃহস্পতিবার (০৬ জুন) যুক্তরাষ্ট্রের ডালাসে সুপার ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে যুক্তরাষ্ট্র ১৮ রান করে। জবাবে ১৪ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। যুক্তরাষ্ট্র জিতেছে ৫ রানে।
এর আগে পাকিস্তানের দেওয়া ১৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫৯ রানে থেমে যায় যুক্তরাষ্ট্রের ইনিংস। তাতেই ম্যাচ গড়ায় সুপার ওভারে।
এমন হারের পর, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হর্ষ ভোগলেই প্রথম সাধুবাদ জানালেন অধিনায়ক বাবরকে। হর্ষ টুইটারে লিখেছেন, 'আমি বাবর আজমের অনেক ভালো ইনিংসের সাক্ষী হয়েছি। ৪৩ বলে ৪৪ রানের ইনিংসটা তাদের মধ্যে নেই। এমনকি এত দুর্দান্ত উইকেটেও তাকে অদ্ভুতভাবে ছন্দের বাইরে মনে হয়েছিল।'
উদ্বোধনী ম্যাচে ধীরগতির ইনিংস খেলেন বাবর। তিনি ৪৩ বলে ১০২.৩৩ স্ট্রাইক রেটে ৪৪ রান করেন। তার ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কা।
বাবরের ইনিংস নিয়ে দারুণ সমালোচনা হয়েছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান দলের হারের পিছনে তার ইনিংসকে দায়ী করেছেন।
সোশ্যাল মিডিয়ায় বাবরের ইনিংসের সমালোচনা করে ইরফান লিখেছেন, ‘এমনকি একজন অধিনায়ক হিসেবে খেলেও, যদি আপনি ব্যাটিং সহায়ক উইকেটে ৪০ বল খেলেন, আপনার স্ট্রাইক রেট ১০০। এটা কোনোভাবেই দলকে সাহায্য করে না।’
প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমল তার ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘এমন পারফরম্যান্স পাকিস্তানের জন্য লজ্জাজনক। ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে হারলে মেনে নেওয়া যেত। তারা যুদ্ধ করে হেরে গেলেও তা গ্রহণযোগ্য ছিল। কিন্তু তারা এমন একটি দলের বিপক্ষে হেরেছে যারা এত ম্যাচ খেলেনি।’
পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারের মন্তব্য, ‘এই হার খুবই হতাশাজনক। এটা মোটেও ভালো ইঙ্গিত দেয় না। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে... আমরা ইতিহাস তৈরি করেছি (বিব্রতকর) যেমনটা আমরা করেছিলাম ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে। সত্যি কথা হলো, পাকিস্তান কখনোই জয়ের যোগ্য ছিল না। কারণ যুক্তরাষ্ট্র খুব ভালো খেলেছে।’
পাকিস্তানের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকর। তিনি টুইটারে লিখেছেন, ‘সুপার ওভার বলেই দেয় পাকিস্তানের খেলার মান কোথায় এসেছে।’ এটা পাকিস্তানের সবচেয়ে খারাপ পরাজয়! আশা করি পাকিস্তান এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে আবার ঘুরে দাঁড়াবে।
শেয়ারনিউজ, ০৭ জুন ২০২৪
পাঠকের মতামত:
- পে-স্কেল নিয়ে হাসনাতের প্রশ্ন, উত্তরে যা বললেন প্রতিমন্ত্রী
- মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি লাইসেন্স সমর্পণ করছে ব্র্যাক ব্যাংক
- কারখানা স্থানান্তরে বিএটির ৭১৫ কোটি টাকার বড় ধাক্কা
- কৃষক কার্ড পেতে যেভাবে আবেদন করবেন
- ২০২৬ বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি
- প্রাথমিক শিক্ষার্থীদের জন্য আসছে বড় সুখবর
- তিন মেয়াদের ইশতেহার বাস্তবায়নে ১৮০ দিনেই বড় পদক্ষেপ
- দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স
- সব ব্যাংকের জন্য গভর্নরের নতুন নির্দেশ
- প্রেমিকার অভিযোগে কারাগারে জনপ্রিয় তরুণ গায়ক!
- অনলাইন ক্লাস চালু করতে গিয়ে বিপাকে মন্ত্রণালয়
- পুতুলকে সামনে এনে বড় পরিকল্পনা করছে আওয়ামী লীগ
- একসঙ্গে নিভে গেল দুই প্রাণ—ফরিদপুরে শোকের ছায়া
- সংসদে ওয়াকআউট করে বার্তা দিল বিরোধী দল
- ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
- ক্ষতির অভিযোগে সরব তারেক রহমান
- ছেলের প্রেম ঠেকাতে বাবার কাণ্ড
- অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল ইস্যুতে মুখ খুললেন আজহারী
- অস্ট্রেলিয়া কেন্দ্রীয় চুক্তিতে বড় ঝড়: বাদ ৬ তারকা
- ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ারপ্রতি ৪২ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- তালিকাভুক্ত কোম্পানির ৩ প্রান্তিকেই মিশ্র অবস্থা, আগামী সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা
- চার প্রতিষ্ঠানের অডিটে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ প্রকাশ
- সর্বোচ্চ চাহিদায় ১৪ প্রতিষ্ঠানের বিক্রেতা উধাও
- সূচক উত্থানের নেতৃত্বে ১০ কোম্পানি
- হাসপাতালে নতুন পদ্ধতি; রোগীদের জন্য সুখবর
- ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
- বাজারে ইতিবাচক ধারা, সূচক বাড়ায় স্বস্তিতে বিনিয়োগকারীরা
- বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকে সরকার এগোচ্ছে: অর্থমন্ত্রী
- উত্তেজনার মধ্যেই বাংলাদেশি জাহাজগুলোকে ছাড়পত্র
- ১০ কোটি টাকার জরিমানা বহাল: ভ্যানগার্ডের আপিল খারিজ
- ইলিয়াস আলী গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান
- ০১ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০১ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০১ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০১ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পিএফআই সিকিউরিটিজের ভবন নিলামে তুলছে মেঘনা ব্যাংক
- শেখ হাসিনাকে নিয়ে দাবির সত্যতা যাচাই
- সংসদে প্রথমবার প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী
- সূচকের উত্থানে চলছে লেনদেন
- কুকুর ছানাকে স্কুলে ভর্তি, খরচ মাসে ২ লাখ টাকা
- যে কারণে ভিসা বাতিল হলো মিজানুর রহমান আজহারীর
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
- স্থিতিশীল আউটলুক বজায় রেখেছে দুই কোম্পানি
- অনলাইন ক্লাস নিয়ে ক্ষোভে ফুঁসছে অভিভাবকরা—দিলেন ৪ চমকপ্রদ প্রস্তাব
- শোবিজ ছাড়ার পরই বিয়ে
- বাজুসের ঘোষণা: সোনার দামে বড় আপডেট
- নিটল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- পার্থ বনাম বিরোধী দল: সংসদে যা ঘটলো, তা অবাক করবে আপনাকে
- ৬ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্ত করতে আসছে ৫ হাজার ৬০০ কোটি টাকা
- এপ্রিলে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি
- শেয়ারবাজারে আলোচনায় উচ্চ ডিভিডেন্ডের ১৩ কোম্পানি
- ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
- শেয়ারপ্রতি ৪২ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
- একসঙ্গে ২২ ব্যাংকে বড় ধাক্কা!
- ৬ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্ত করতে আসছে ৫ হাজার ৬০০ কোটি টাকা
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির লেনদেন
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে আরও এক কোম্পানি
- টেকসই ও প্রাণবন্ত শেয়ারবাজার গড়ার প্রতিশ্রুতি বিএসইসি চেয়ারম্যানের
- তিন প্রান্তিকে ধারাবাহিক প্রবৃদ্ধি : শিগগরিই সুখবর দিতে আসছে তালিকাভুক্ত ব্যাংক
- লোকসান থেকে মুনাফায় বস্ত্র খাতের ৪ কোম্পানি
- মুনাফা থেকে লোকসানে বস্ত্র খাতের ৬ কোম্পানি














