বাংলাদেশের সামনে রেকর্ড গড়ার হাতছানি
ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে খেলার প্রস্তুতি নিয়ে এরই মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। তার সঙ্গে এখন যুক্ত হয়েছে জয়ের ধরন। টানা ৪ ম্যাচে জয় পেলেও বাংলাদেশ দলের খেলার ধরন নিয়ে রয়েছে নানা আলোচনা। প্রথম দুই ম্যাচে একতরফা লড়াই হলেও পরের দুই ম্যাচে জিততে স্বাগতিকদের বেগ পেতে হয়েছে।
যদিও গত ম্যাচে একাদশে ফেরা সৌম্য সরকারের কাছে জয়টাই গুরুত্বপূর্ণ। অবশ্য কেমন ক্রিকেট খেলছে দল সেটা নিয়েও আলোচনা হয় বলে জানান তিনি।
রোববার (১২ মে) সকাল ১০টায় মিরপুরে মাঠে গড়াবে সিরিজের শেষ ম্যাচ। এবার রেকর্ডের হাতছানি টাইগারদের। আজ জিতলে জিম্বাবুয়েকে ৫-০ তে হোয়াইটওয়াশ করবে নাজমুল হোসেন শান্তর দল। টি-টোয়েন্টিতে কোনো দলের বিপক্ষে ৫-০ ব্যবধানে সিরিজ জয়ের নজির নেই বাংলাদেশের।
সিরিজের চতুর্থ ম্যাচে শুক্রবার লিটন কুমার দাসকে বসিয়ে সৌম্য সরকারকে একাদশে ফেরায় টিম ম্যানেজমেন্ট। সৌম্য আর তানজীদ হাসান তামিম মিলে ১০১ রানের উদ্বোধনী জুটি গড়েন।
শুরুটা হয় দুর্দান্ত, ১১ওভারে টাইগারদের স্কোরবোর্ডে জমা হয় ১০০ রান। তবে এরপরই ছন্দপতন, মাত্র ৪২ রানে ১০ উইকেট হারিয়ে ১৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
অবস্থা এমন দাঁড়িয়েছে যে, বাংলাদেশের টপ অর্ডার খারাপ করলে মিডল অর্ডার কিছু একটা করবে, আবার টপ অর্ডার ভালো করলে মিডল অর্ডার পারবে না। আগের তিন ম্যাচের দুটিতেই ম্যাচসেরা হওয়া তাওহিদ হৃদয় যেমন এদিন পারেননি।
১০ মাস পর ফেরা সাকিব আল হাসানও ব্যর্থ! রান খরা থেকে বের হতে পারেননি অধিনায়ক শান্তও! যদিও মিডল অর্ডারের এই ব্যর্থতায় চিন্তার কিছু দেখছেন না সৌম্য। তিনি বলেন, ‘একটা ম্যাচ খারাপ যেতেই পারে। প্রতি ম্যাচে সবাই ভালো করবেও না। আগের ম্যাচগুলোতে ওরাই কিন্তু ভালো করেছে। আশা করছি পরের ম্যাচেও ওরা ঘুরে দাঁড়াবে।’
এরপর রান তাড়া করতে নেমে শুরুতে ভুগলেও পরে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। প্রথম ওভারেই ওপেনার ব্রায়ান বেনেটকে হারিয়ে ইনিংস শুরু করা জিম্বাবুয়ে ৯৪ রানে হারিয়ে বসে ৬ উইকেট।
এরপরও জোনাথন ক্যাম্পবেল, ওয়েলিংটন মাসাকাদজাদের শেষের জুটিতে ম্যাচে ফেরে জিম্বাবুয়ে। যদিও শেষ ওভারে ১৪ রানের সমীকরণ মেলাতে পারেনি তারা। ৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে টাইগারদের জেতান সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে এমন রোমাঞ্চিত জয়েও আছে অতৃপ্তি। ১ মাসেরও কম সময় পর বিশ্বকাপ, অথচ শক্তিমত্তায় পিছিয়ে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে জয়ের জন্য সংগ্রাম করাটা অনেকের কাছেই ভালো লক্ষণ নয়। যদিও টিম ম্যানেজমেন্ট এসব কথায় কান দিতে চায় না।
চতুর্থ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা সৌম্য সরকার এ প্রসঙ্গে বলেন, ‘ম্যাচ জেতাটা খুশির ব্যাপার, সেটা যে দলের সঙ্গেই হোক। জয়ের অভ্যাসটাও জরুরি।’
সৌম্য বলেন, ‘কেমন ক্রিকেট খেলেছি, সেটাও গুরুত্বপূর্ণ। সামনে যেহেতু বিশ্বকাপ, আমরা কোন ম্যাচে কোন পরিকল্পনা নিয়ে খেলব, দলের ভেতরে সেসব নিয়েও আলোচনা আছে।’
৪২ রানে ১০ উইকেট হারানোর ব্যাখায় সৌম্য বলেন, ‘প্রথম দিকে আমি আর তানজীদ তামিম যখন খেলছিলাম, তখন বল-ব্যাটে ভালো আসছিল। পরে একটু অসম গতির মনে হয়েছে। শুরুর দিকে মনে হচ্ছিল ১৮০ রান হবে। সবাই সেটা মাথায় রেখেই আক্রমণ করতে গিয়েছে। বল পুরোনো হওয়ার পর ব্যাটিং একটু কঠিন মনে হয়েছে। ওই সময় যদি ১০-১৫ রানের একটা ছোট্ট জুটি হতো, তাহলে সেটা ইনিংসের শেষে আমাদের কাজে লাগত।’
গত মার্চে শ্রীলঙ্কা সিরিজের পর থেকেই চোটের কারণে মাঠের বাইরে ছিলেন সৌম্য। এরপর শুক্রবারই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামেন তিনি।
চোট কাটিয়ে ফেরার পর নিজের অবস্থা জানাতে গিয়ে সৌম্য বলেন, ‘ভালো লাগছে যে ফিরতে পেরেছি। চোটের মধ্যে থাকাটা কষ্টের ব্যাপার। বাইরে থেকে খেলা দেখতে হয়। সবাই খেলছে, আমি একা কাজ করছি! সব মিলিয়ে মাঠে ফিরতে পেরে ভালো লাগছে।’
শেয়ারনিউজ, ১২ মে ২০২৪
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা







.jpg&w=50&h=35)





