বাবরের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানের জয়
স্পোর্টস ডেস্ক : বাবর আজমের দায়িত্বশীল ব্যাটিং আর শাহিন আফ্রিদির অসাধারণ বোলিংয়ে সিরিজ বাঁচানোর ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। শনিবার (২৭ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের নিউজিল্যান্ডকে ৯ রানে হারিয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ২-২-এ ড্র করেছে পাকিস্তান।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান তুলতে সাহায্য করে বাবরের ফিফটি। এরপর নিউজিল্যান্ডকে ১৯.২ ওভারে ১৬৯ রানে অলআউট করতে ৪ উইকেট নিয়েছেন আফ্রিদি।
ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে সিয়াম আইয়ুবের উইকেট হারায় পাকিস্তান। দলের রান তখন মাত্র ৮। বাবর আজম এরপর জুটি গড়েন উসমান খানের সঙ্গে। দ্বিতীয় উইকেট জুটিতে বাবরের সঙ্গে ৭৩ রান তুলে আউট হয়ে ফেরেন তিনিও। আউট হওয়ার আগে ২৪ বলে ৩ চার ও ১ ছয়ে ৩২ রান করেছেন উসমান।
বাবর এরপর জুটি গড়েন ফখর জামানের সঙ্গে। বাবর-ফখরের তৃতীয় উইকেট জুটিতে আসে ৪২ রান। জুটি ভাঙে বেন সিয়ার্সের বলে বাবর বোল্ড হয়ে ফিরলে। আউট হওয়ার আগে ৪৪ বলে ৬ চার ও ২ ছয়ে ৬৯ রান করেন বাবর। ফখর জামান আউট হয়েছেন ৩৩ বলে ৪৩ রান করে।
এরপর বড় আর কোনো জুটি হয়নি। তবুও পাকিস্তান ১৭৮ রান তুলতে পারে শাদাব খানের ৬ বলে অপরাজিত ১৫ রানের ইনিংসে।
রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড প্রথম ওভারেই উইকেট হারায়। টম ব্ল্যান্ডেলকে তুলে নেন আফ্রিদি। দ্বিতীয় উইকেটে অবশ্য টিম সেইফার্ট ও মাইকেল ব্রেসওয়েল ৪৫ বলে ৭৬ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডের ইনিংসটাকে পথে রাখেন।
কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় শেষ পর্যন্ত আর সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হয়নি কিউইদের। সেইফার্ট ৩৩ বলে ৫২ রান করে আউট হয়েছেন।
দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৩৮ রান করেছেন সাত নম্বরে ব্যাট করতে নামা জশ ক্লার্কসন। আফ্রিদি ৪ উইকেট নিতে ৪ ওভার বল করে দিয়েছেন ৩০ রান। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন তিনিই। সিরিজ সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন তিনি।
শেয়ারনিউজ, ২৮ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা







.jpg&w=50&h=35)





