ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

শনিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

২০২৪ মার্চ ০১ ১৯:৩৩:০০
শনিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক : তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতকাজের জন্য শনিবার (০২ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য কোম্পানিটি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুর ১টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৮ ঘণ্টা ঢাকা ক্যান্টনমেন্ট, বনানী ডিওএইচএস, আরজতপাড়া, শাহীনবাগ এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া এ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করে তিতাস কর্তৃপক্ষ।

শেয়ারনিউজ, ০১ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে