ফারইস্ট ইসলামী লাইফ
সাড়ে ৩ হাজার কোটি টাকার বীমা দাবি পরিশোধ অনিশ্চয়তায়
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফকে আগামী ৩ বছরে গ্রাহকদের বীমা দাবি পরিশোধ করতে হবে ৫ হাজার ৪৬৬ কোটি ৯৭ লাখ টাকা। বিপরীতে কোম্পানিটির সম্পদ রয়েছে ১ হাজার ৯২৩ কোটি ৬১ লাখ টাকা। অর্থাৎ কোম্পানির সব সম্পদ বিক্রি করলেও মেয়াদ উত্তীর্ণ বীমা দাবির বাকী ৩ হাজার ৬৮০ কোটি ১৫ লাখ টাকা পরিশোধ করা সম্ভব হবে না।
আবার সব সম্পদ বিক্রিও নতুন করে যে প্রিমিয়াম আসছে তা দিয়ে গ্রাহকের টাকা পরিশোধ করা হলে নতুন গ্রাহকের বীমা দাবি পরিশোধ নিয়েও তৈরি হবে আরেক অনিশ্চয়তা। এমতাবস্থায় নতুন পুরাতন সব গ্রাহকের বীমা দাবি পরিশোধ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এরইমধ্যে মেয়াদ শেষের পাওনা টাকা আদায়ে দ্বারে দ্বারে ঘুরছেন গ্রাহকরা। যার প্রভাবে দেশের বীমা খাতে গ্রাহকের অনাস্থা দূর করার সকল উদ্যোগই বাধাগ্রস্ত হচ্ছে।
এদিকে ফারইস্ট ইসলামী লাইফের ২০২২ ও ২০২৩ সালের বীমা দাবি পরিশোধ, লাইফ ফান্ডের পরিমাণ ও আয়-ব্যয় বাদ দিয়ে উদ্বৃত্তের হিসাব পর্যালোচনা করে কোম্পানিটির ১ হাজার ৫৮ কোটি ২০ লাখ টাকা কোথায় বা কোন খাতে খরচ করা হয়েছে তার হিসাব মেলেনি।
এরইমধ্যে বীমা কোম্পানিটির সব স্থাবর সম্পদ দ্রুত বিক্রি করে গ্রাহকদের বীমা দাবি পরিশোধের নির্দেশনা দিয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। একইসঙ্গে নতুনভাবে অর্থের যোগানের বিষয়টি পরিচালকদেরকে বিবেচনা করতে বলা হয়েছে।
অপরদিকে ফারইস্ট লাইফের আর্থিক সংকট থেকে উত্তোরণের জন্য সরকার থেকে প্রণোদনা দেয়ার বিষয়টি পর্যালোচনার দাবি করেন কোম্পানিটির বর্তমান চেয়ারম্যান শেখ কবির হোসেন। গত ১১ সেপ্টেম্বর ফারইস্ট ইসলামী লাইফের পরিচালনা পর্ষদের সাথে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বৈঠকে এই দাবি করা হয়।
সর্বশেষ তথ্য পর্যালোচনায় দেখা যায়, ফারইস্ট ইসলামী লাইফের নবায়ন প্রিমিয়াম আয়সহ মোট প্রিমিয়াম আয় কমে গেছে। ব্যয় বেশি হওয়ায় কমে গেছে কোম্পানিটির উদ্বৃত্ত টাকার পরিমাণ। আবার গেল দুই বছরে কোম্পানিটির মালিকানা পরিবর্তন ও পরিচালনা পর্ষদে পুনর্গঠন করেও কোম্পানিটির তহবিল তছরুপের কোন টাকাই আদায় হয়নি। ফলে চরম আর্থিক সংকটের দিকে যাচ্ছে বীমা কোম্পানিটি।
অপরদিকে গ্রাহকের মেয়াদ উত্তীর্ণ বীমা দাবির পরিমাণ বাড়ছে প্রতি বছরই। সেই সাথে বাড়ছে নতুন গ্রাহকদের জমাকৃত প্রিমিয়ামের দায়ও। এই অবস্থায় ব্যবসা করতে না পারায় একদিকে আর্থিক সংকটে পড়ছে, অন্যদিকে গ্রাহকের পাওনা পরিশোধ নিয়ে তৈরি হচ্ছে চরম অনিশ্চয়তা।
এই পরিস্থিতিতেও গেলো বছর ২০ কোটি ৪৯ লাখ টাকা অতিরিক্ত ব্যয় করেছে ফারইস্ট ইসলামী লাইফ। আইন অনুসারে এই ব্যয় অবৈধ। উচ্চহারে বেতন-ভাতা ও আর্থিক সুবিধা নিচ্ছেন কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা। তাদের জন্য বেতন-ভাতা খাতেই গেল বছর খরচ হয়েছে ৪৬ কোটি ৮৬ লাখ টাকা। শুধু মুখ্য নির্বাহীর বেতনই দেয়া হয়েছে মাসে ৬ লাখ টাকা; সঙ্গে রয়েছে তার গাড়ি-জ্বালানিসহ অন্যান্য আর্থিক সুবিধা। এর বাইরে রয়েছে উন্নয়ন কর্মকর্তাদের বেতন-ভাতা। সর্বশেষ হিসাব সমাপনী বছরে উন্নয়ন কর্মকর্তাদের বেতন দেয়া হয়েছে ১৪ কোটি ৪৬ লাখ টাকা।
কোম্পানির তথ্য অনুসারে, ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিস্পন্ন মেয়াদোত্তীর্ণ দাবির পরিমাণ ছিল ২ হাজার ১৮০ কোটি ৩১ লাখ টাকা। ২০২৩ সালে মেয়াদ উত্তীর্ণ দাবির পরিমাণ ৬১৪ কোটি ২৭ লাখ টাকা। অর্থাৎ ২০২৩ সালে অনিস্পন্ন দাবি ও নতুন মেয়াদ উত্তীর্ণ দাবির পরিমাণ ২ হাজার ৭৯৪ কোটি ৫৮ লাখ টাকা।
এর মধ্যে কোম্পানির ওয়েব সাইটের তথ্য অনুসারে ২০২৩ সালে দাবি পরিশোধ করা হয়েছে ৪৬৪ কোটি ৪২ লাখ টাকা। অর্থাৎ অনিষ্পন্ন দাবির পরিমাণ ২ হাজার ৩৩০ কোটি ১৬ লাখ টাকা। আর ২০২৪ সাল থেকে ২০২৬ সালে নতুন করে মেয়াদউত্তীর্ণ দাবি উত্থাপিত হবে ৩ হাজার ১৩৬ কোটি ৮১ লাখ টাকা।
অর্থাৎ আগামী ৩ বছরে মোট মেয়াদ উত্তীর্ণ দাবি পরিশোধ করতে হবে ৫ হাজার ৪৬৬ কোটি ৯৭ লাখ টাকা। নিয়ন্ত্রক সংস্থায় দাখিল করা কোম্পানিটির অনিষ্পন্ন ও মেয়াদোত্তর বীমা দাবির হিসাব পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
এদিকে ২০২৩ সালে ব্যবসা সমাপনীর সাময়িক হিসাব অনুসারে, ফারইস্ট ইসলামী লাইফের প্রিমিয়াম আয়ের হার কমে গেছে। ২০২৩ সালে কোম্পানিটি মোট প্রিমিয়াম আয় করেছে ৬০২ কোটি ৬০ লাখ টাকা। যা আগের বছর ছিল ৬৩৮ কোটি ৭৮ লাখ টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় প্রিমিয়াম আয় কমে গেছে ৩৬ কোটি ১৮ লাখ টাকা। বা ৬ শতাংশ।
আবার কোম্পানির উদ্বৃত্তের হারও কমে গেছে। ২০২৩ সালে প্রিমিয়াম আয় থেকে ব্যয় বাদ দিয়ে উদ্বৃত্ত দাঁড়ায় ৪৬৫ কোটি ৭৯ লাখ টাকা। যা ২০২২ সালে ছিল ৪৮৬ কোটি ১০ লাখ টাকা। অর্থাৎ গত বছরের তুলনায় উদ্বৃত্ত কমেছে ২০ কোটি ৩১ লাখ বা ৪ শতাংশ।
বার্ষিক হিসাব সমাপনী সাময়িক হিসাবের তথ্য অনুসারে ২০২৩ সালে মোট প্রিমিয়াম আয় করেছে ৬০২ কোটি ৬০ লাখ টাকা। যার মধ্যে ব্যয় হয়েছে ১৩৬ কোটি ৮১ লাখ টাকা। প্রিমিয়াম আয় থেকে ব্যয় বাদ দিলে উদ্বৃত্ত দাঁড়ায় ৪৬৫ কোটি ৭৯ লাখ টাকা।
আবার ২০২২ সালে মোট প্রিমিয়াম আয় ছিল ৬৩৮ কোটি ৭৮ লাখ টাকা। আর ব্যয় হয়েছে ১৫২ কোটি ৬৮লাখ। প্রিমিয়াম আয় থেকে ব্যয় বাদ দিলে ২০২২ সালের উদ্বৃত্ত ৪৮৬ কোটি ১০ লাখ।
অপরদিকে উদ্বৃত্ত এই টাকা লাইফ ফান্ডে যুক্ত হয়ে লাইফ ফান্ড বাড়ার কথা। অথচ ২০২৩ সালে লাইফ ফান্ড কমে গেছে ৩১১ কোটি ৬০ লাখ টাকা। বছর শেষে লাইফ ফান্ড দাঁড়িয়েছে ১৫৬ কোটি ৯২ লাখ টাকা। ২০২২ সালের শুরুতে কোম্পানিটির লাইফ ফান্ড ছিল ১ হাজার ৭২৫ কোটি ১০ লাখ টাকা। এই এক বছরেই লাইফ ফান্ড কমে গেছে ১ হাজার ২৫৬ কোটি ৫৮ লাখ টাকা। বছর শেষে লাইফ ফান্ড দাঁড়ায় ৪৬৮ কোটি ৫২ লাখ টাকা।
আবার ২০২৩ সালে বিনিয়োগ কমে গেছে ২১ কোটি ২৯ লাখ টাকা। ২০২৩ সাল শেষে মোট বিনিয়োগ রয়েছে ১ হাজার ৯২৩ কোটি ৬১ লাখ টাকা। যার মধ্যে সরকারি সিকিউরিটিজ বন্ডে রয়েছে ৭ কোটি ৮৩ লাখ টাকা।
আগের বছর ২০২২ সালে কোম্পানিটির মোট বিনিয়োগ ছিল ১ হাজার ৯৪৪ কোটি ৯০ লাখ টাকা। আর ২০২২ সালে বিনিয়োগ কমে গেছে ৫৫২ কোটি ২৬ লাখ টাকা। ২০২১ সাল শেষে বিনিয়োগ ছিল ২ হাজার ৪৯৭ কোটি ১৬ লাখ টাকা।
শেয়ারনিউজ, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বদল হলো এইচএসসি কেন্দ্র
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডলার বাজারে নতুন সমন্বয়, বেড়েছে বিনিময় হার
- উর্ধ্বমুখী বাজারে বাড়ছে আস্থা, শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা
- ১৩ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৩ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- সোনালী লাইফের প্রথম প্রান্তিক প্রকাশ
- অনলাইন সংবাদে প্রকাশিত তথ্যের বিষয়ে ডিএসইকে দুই আর্থিক প্রতিষ্ঠানের ব্যাখ্যা
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশের নতুন অর্জন
- নানীকে হ/ত্যা, আদালতে যা বললেন অভিযুক্ত নাতি
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার








