শচীনের মাঠেই শচীনকে ছাড়ালেন কোহলি
ক্রীড়া প্রতিবেদক : মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শচীন টেন্ডুলকার ২০১১ বিশ্বকাপ শিরোপা জিতেছিলেন। ভারতের বিশ্বকাপজয়ী দলে ছিলেন বিরাট কোহলিও। ১২ বছর পর সেই মাঠে আজ শচীনকে ছাড়িয়ে গেলেন কোহলি।
রানের বন্যা বইয়ে দিলেও বিশ্বকাপের নকআউট পর্ব ছিল কোহলির জন্য গোলকধাঁধা। ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত বিশ্বকাপের নক-আউট পর্বে ৬ ম্যাচ খেলে সেঞ্চুরির সমান রান করতে পারেননি। হাফ সেঞ্চুরি ছিল না একটিও। সেই কোহলি আজ মুম্বাইতে ২০২৩ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অচলাবস্থা ভাঙলেন। ৫৯ বলে ফিফটি। যা তার ৭২তম ওয়ানডে ফিফটি। ফিফটির পর সেঞ্চুরির পথে বেশ সাবলীলভাবেই এগিয়েছেন কোহলি। বাউন্ডারির পাশাপাশি স্ট্রাইকও রোটেট করেন।
যদিও সেঞ্চুরির কাছাকাছি এসে কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন। তবে সেঞ্চুরি তাঁর মিস হয়নি। ৪২ তম ওভারের চতুর্থ বলে লকি ফার্গুসনকে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ঠেলে ২ রান নিয়েছেন কোহলি। তাতে শচীনের রেকর্ড ভেঙে ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ৫০ সেঞ্চুরির রেকর্ড নিজের নামে করে নেন কোহলি। রেকর্ড গড়া সেঞ্চুরির পর শূন্যে লাফ দিয়েছেন কোহলি। ভারতীয় ব্যাটার এরপর শচীনকে কুর্নিশ করেছেন। কোহলির সেঞ্চুরিতে গ্যালারি থেকে করতালি দিয়েছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড বেকহাম। সেঞ্চুরির পর গ্যালারিতে স্ত্রী আনুশকা শর্মাকে উড়ন্ত চুমু ছুড়েছেন কোহলি। শেষ পর্যন্ত ১১৩ বলে ৯ চার ও ২ ছক্কায় ১১৭ রান করে আউট হয়েছেন ভারতীয় এই ব্যাটার।
সেঞ্চুরির রেকর্ড ভাঙার আগে শচীনের বেশ কিছু রেকর্ডও ভেঙেছেন কোহলি। ২০২৩ বিশ্বকাপে ৮টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন কোহলি। যা এক বিশ্বকাপে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংস। ২০০৩ বিশ্বকাপে শচীন খেলেন ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস। এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের নামে করে নেন কোহলি। ২০২৩ বিশ্বকাপে ১০১.৫৭ গড় ও ৯০.৬৮ স্ট্রাইক রেটে করেন ৭১১ রান। ৩ সেঞ্চুরি ও ৫ ফিফটি করেন। শচীন ২০০৩ বিশ্বকাপে ১ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে করেছিলেন ৬৭৩ রান।
ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি: বিরাট কোহলি (ভারত) : ৫০। শচীন টেন্ডুলকার (ভারত) : ৪৯। রোহিত শর্মা (ভারত) : ৩১। রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) : ৩০। সনাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা) : ২৮
এক বিশ্বকাপে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংস: বিরাট কোহলি (ভারত): ৮টি; ২০২৩ বিশ্বকাপ। সাকিব আল হাসান (বাংলাদেশ) : ৭টি; ২০১৯ বিশ্বকাপ। শচীন টেন্ডুলকার (ভারত) : ৭টি; ২০০৩ বিশ্বকাপ। রোহিত শর্মা (ভারত) : ৬টি; ২০১৯ বিশ্বকাপ। ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) : ৬টি; ২০১৯ বিশ্বকাপ।
এক বিশ্বকাপে সর্বোচ্চ রান: বিরাট কোহলি (ভারত) : ৭১১ রান; ২০২৩ বিশ্বকাপ। শচীন টেন্ডুলকার (ভারত) : ৬৭৩ রান; ২০০৩ বিশ্বকাপ। ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া) : ৬৫৯; ২০০৭ বিশ্বকাপ। রোহিত শর্মা (ভারত) : ৬৪৮; ২০১৯ বিশ্বকাপ।ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) : ৬৪৭; ২০১৯ বিশ্বকাপ।
শেয়ারনিউজ, ১৫ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা





.jpg&w=50&h=35)







