‘লজ্জার’ হার বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের টাইগাররা হারের বৃত্ত থেকে বের হতে পারল না। নিজেদের ষষ্ঠ ম্যাচে ডাচদের বিপক্ষে ৮৭ রানের লজ্জার হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।
নেদারল্যান্ডসের দেওয়া ২৩০ রানের ‘সহজ’ লক্ষ্য তাড়া করতে নেমে ১৪২ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। নিজেদের খেলা ছয় ম্যাচের মধ্যে শুধু আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ।
শনিবার (২৮ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন্সে ২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৯ রানেই সাজঘরে ফিরে যান ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম।
ইনিংসের ৪ দশমিক ২ ওভারে আরিয়ানের শিকার হয়ে ফেরার আগে লিটন করেন ১২ বলে মাত্র ৩ রান। ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর আভাস দিয়েও ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার তানজিদ। ১৬ বলে ৩ চারে ১৫ করা তানজিদও ফিরে যান দলের ১৯ রানে।
যথারীতি হতাশ করেছেন নাজমুল হোসেন শান্ত। ১৮ বলে মাত্র ৯ রান করে ম্যাকেরেনের শিকার হয়ে ফেরেন শান্ত। ৪৫ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।
আশা জাগাতে ক্রিজে আসেন অধিনায়ক সাকিব। তবে এই ম্যাচেও হাসেনি তার ব্যাট। উইকেটরক্ষক এডওয়ার্সের হাতে ম্যাকেরেনের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে সাকিব করেন মাত্র ৫ রান। বল খেলেন ১৪টি।
এদিন তিনে ব্যাটে নেমে দারুণ শুরু করেন মিরাজ। তবে ব্যক্তিগত ৩৫ রানে ডি লিডের বলে তিনিও উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন। ৪০ বলের মোকাবিলায় তিনি একটি ছক্কা ও ৫টি চার মারেন।
মিরাজের বিদায়ে ৬৯ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। মুশফিকের কাঁধে দায়িত্ব পড়ে দলের হার ধরার। তবে তিনিও ব্যর্থ। ম্যাকেরেনের বলে মাত্র ১ রানে বোল্ড হয়ে মুশফিক ফিরলে ৭০ রানেই ৬ উইকেট হারিয়ে অনেকটা পরাজয় স্বীকার করে নেয় বাংলাদেশ।
মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসানের রানের জুটি পরাজয়ের ব্যবধান কমালেও জয় এনে দিতে পারেনি বাংলাদেশকে। এই জুটিতে আসে ৩৮ রান। মেহেদী ৩৮ বলে ১৭ রান করে ডি লিডের সরাসরি থ্রোতে রানআউট হয়ে ফেরেন।
পরে ডি লিডের বলে শর্টে ক্যাচ দিয়ে ফেরার আগে মাহমুদউল্লাহ করেন ২০ রান। শেষদিকে মোস্তাফিজের ২০ রানে ব্যবধান আরও কিছুটা কমায় বাংলাদেশ।
নেদারল্যান্ডসের পেসার বোলার ম্যাকেরেন ২৩ রান দিয়ে নেন ৪ উইকেট। এছাড়া ডি লিড দুইটি এবং আরিয়ান ও ভ্যান বিক একটি করে উইকেট নেন।
এর আগে, টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই ডাচ ওপেনার বিক্রমজিৎকে সাজঘরে ফেরান তাসকিন। সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে বিক্রমজিৎ করেন ৩ রান।
তাকসিনের আঘাতের পরের ওভারের প্রথম বলেই ম্যাক্স ও’ডাউডকে ফেরান শরীফুল। রানের খাতা খোলার আগেই তানজিদ তামিমের ক্যাচে পরিণত হন ও’ডাউড। ৪ রানে ২ উইকেট তুলে নিয়ে ডাচদের চেপে ধরে বাংলাদেশ।
এরপর হাল ধরেন বারেসি। তাকে সঙ্গ দেন কোলিন অ্যাকারম্যান। বারেসি-অ্যাকারম্যান জুটি ৬৮ বলে ৫৯ রান তোলে। তবে অর্ধশতকের দিকে আগানো বারেসিকে ব্যক্তিগত ৪১ রানে ফেরান মোস্তাফিজ।
পরের ওভারে ডাচ শিবিরে আঘাত হানেন অধিনায়ক সাকিব। তার বলে মোস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রানের জন্য ভুগতে থাকা অ্যাকারম্যান। তিনি ৩৩ বলের মোকাবিলায় ১৫ রান করেন। ৬৩ রানে ৪ উইকেট তুলে নিয়ে ডাচদের আবার চেপে ধরেন সাকিব-মোস্তাফিজরা।
নতুন ব্যাটার বাস ডি লিডকে নিয়ে সেই চাপ কিছুটা সামাল দেন অধিনায়ক স্কট এডওয়ার্স। এই জুটিতে ভর করে ২৫ দশমিক ২ ওভারে ৪ উইকেট হারিয়ে দলীয় ১০০ রান পূর্ণ করে ডাচরা।
তবে এর পরই ডাচ শিবিরে আবার আঘাত আনেন তাসকিন। তিনি ফেরান ১৭ রান করা ডি লিডকে।
পরে সাইব্র্যান্ড এনজেলব্রাখকে নিয়ে আবার জুটি গড়েন অধিনায়ক এডওয়ার্স। তিনি একপ্রান্তে দলের হাল ধরে ৭৮ বলে ৩ চারে তুলে নেন অর্ধশতক। নিজের মাইলফক ছোঁয়ার পর দ্রুত রান তুলতে থাকেন তিনি।
শেষ পর্যন্ত ৮৯ বলে ৬৮ রান করে মোস্তাফিজের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে সাইব্র্যান্ডের সঙ্গে গড়েন ৭৮ রানের জুটি।
পরের ওভারে সাইব্র্যান্ডকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন শেখ মেহেদী। ফেরার আগে তিনি ৬১ বলে ৩৫ রান করেন।
এরপর শারিজ আহমাদ রান আউট হয়ে ফিরলে ১৯৪ রানেই ৮ উইকেট হারায় নেদারল্যান্ডস। দলীয় ২১২ রানে শরীফুলের দ্বিতীয় শিকার হন আরিয়ান। তবে ইনিংসের শেষ বলে মেহেদীর বলে এলবিডব্লিউয়ে কাটা পড়েন ম্যাকেরেন।
অলআউট হয়ে নেদারল্যান্ডস। ভ্যান বিক ১৬ বলে ২৩ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে মোস্তাফিজ-তাসকিন-মেহেদী-শরীফুল দুটি করে উইকেট শিকার করেন। আর সাকিব নেন এক উইকেট।
শেয়ারনিউজ, ২৮ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা







.jpg&w=50&h=35)





