ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম শতকের রেকর্ড গড়লো অস্ট্রেলিয়া

২০২৩ অক্টোবর ২৮ ১৫:৫৪:৩৩
বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম শতকের রেকর্ড গড়লো অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপের আজকের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে টর্নেডো চালাচ্ছেন দুই অসি ওপেনার ডেভিন ওয়ার্নার এবং ট্র্যাভিস হেড। বিশ্বকাপের ইতিহাসে দল হিসেবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দখল করেছে অজিরা। দলীয় সেঞ্চুরি পূর্ণ করে তারা ৮.৫ ওভারে।

এর আগে রোববার (২২ অক্টোবর) ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হয় ম্যাচটি। টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই পুরোদমে ব্যাট চালাতে থাকে দুই অজি ওপেনার। নিউজিল্যান্ডের কোনো বোলারকেই রক্ষা দেয়নি এই দুই বাঁহাতি। ২৮ বলে ব্যক্তিগত ফিফটি তুলে নেয় ওয়ার্নার। অন্যদিকে হেড তার ব্যক্তিগত পঞ্চাশ রান পূর্ণ করেন ২৫ বলে। যা এই বিশ্বকাপের দ্রুততম ফিফটি হিসেবে ইতোমধ্যে রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে।

উল্লেখ্য, বিশ্বকাপে দলীয় দ্রুততম শতকের রেকর্ড রয়েছে ব্ল্যাক ক্যাপসেরদের দখলে। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৬ দশমিক ৪ ওভারেই শতক পূর্ণ করেছিল তারা।

শেয়ারনিউজ, ২৮ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে