মাহমুদউল্লাহর সেঞ্চুরির পরও ১৪৯ রানে হার
ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপে নিজের তৃতীয় সেঞ্চুরিতে বিব্রতকর রেকর্ড থেকে বাঁচালেন বাংলাদেশকে। এই সাধারণ উদ্যাপনে দিলেন অনেক সমালোচনার জবাব। কাগিসো রাবাদার শর্ট বলটাকে ফাইন লেগে ঠেলে দিয়েই শূন্য ভাসালেন শরীরটাকে, ছুড়লেন হাত। খুব সাধারণ এক উদ্যাপন।
আজ দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে ওয়ানডে ক্যারিয়ারে তিন সেঞ্চুরি ছিল মাহমুদউল্লাহর। তিনটিই আইসিসির আসরে। সবশেষটি ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে।
আগের দুটি ২০১৫ বিশ্বকাপে পরপর। ছয় বছর পর এলো চতুর্থ সেঞ্চুরি, এবারও বিশ্বকাপে। তাঁর ১১১ রানের ক্যারিয়ার সেরা নিঃসঙ্গ লড়াইয়ের পর দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানে হেরেছে বাংলাদেশ।
আগের ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ২২৯ রানের উড়িয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল আজ বাংলাদেশের হারের ব্যবধানটা এর চেয়েও বড় হবে। সেটি হয়নি। একাই শুধু লড়লেন মাহমুদউল্লাহ।
মাহমুদউল্লাহ ১২২ রানে ৭ উইকেট হারানো বাংলাদেশকে নিয়ে গেলেন ২৩৩ রান পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৮৩ রানের লক্ষ্য তাড়ায় সম্মানজনক অবস্থানে এনে দিয়ে তবেই ফিরেছেন সাজঘরে।
এর আগে প্রথম ইনিংসে টস জিতে কুইন্টন ডি ককের ১৭৪ রানের ইনিংস রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। হেনরিখ ক্লাসেনের ৪৯ বলে ৯০ ও এইডেন মার্করামের ৬০ রানের ঝড়ে প্রথম ইনিংসেই উড়ে গিয়েছিল বাংলাদেশ।
বোলারদের সঙ্গে তাল মিলিয়ে ব্যাটাররাও সমান তালে ব্যর্থ। মাহমুদউল্লাহর ইনিংসটি না হলে হয়তো ডি ককের রানটাও ছোঁয়া হতো না বিশ্বকাপে পাঁচ ম্যাচের চারটিতেই হারা বাংলাদেশের।
বাংলাদেশ এক ম্যাচ ছাড়া বাকি ম্যাচগুলোতে টপ অর্ডারের হতশ্রী ধারাবাহিক ব্যাটিং আজকেও অব্যাহত রইল। মার্কো ইয়েনসেনের পরপর দুই বলে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত ফেরার পরই বোঝা গেল, ম্যাচে বাংলাদেশের পরিণতি কী হতে যাচ্ছে!
সপ্তম ওভারের প্রথম বলে ইয়েনসেনের বাউন্স অহেতুক তাড়া করতে গিয়ে ডি কককে ক্যাচ দিলেন ১২ রান করা তানজিদ। পরের বলে লেগ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মেরে ডি কককে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক শান্তর। বাংলাদেশি প্রথম ব্যাটার হিসেবে দুইবার গোল্ডেন ডাকের বিব্রতকর এক রেকর্ড গড়লেন তিনি!
শুরুর বিপর্যয়ের পর সাকিব আল হাসানও উইকেটে এসে তাড়াহুড়ো দেখালেন। চার বল খেলে মাত্র ১ রান করে লিজাড উইলিয়ামসের বলে দুর্দান্ত ক্যাচ হলেন হেনরিখ ক্লাসেনের।
১২ তম ওভারে ৮ রান করা মুশিফকুর রহিমকে ফেরালেন জেরাল্ড কোয়েৎজে, ১৫ তম ওভারে ইয়েনসেনের বলে এলবিডব্লিউ ২২ রান করা লিটন। ৩৮৩ রানের জবাবে ৫৮ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের। হাতছানি ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বড় হারের লজ্জার রেকর্ড।
মাহমুদউল্লাহ ও মেহেদী মিরাজের ষষ্ঠ উইকেটের জুটি থেকে রান এলো ২৩। কেশব মহারাজের বলে দ্বাদশ খেলোয়াড় আন্দিলে ফেলুকয়ওকে ক্যাচ দিয়ে মিরাজ (১১) যখন ফিরলেন তখন বিশ্বকাপের রেকর্ড ২৭৫ রানের হার থেকে ২৭ রান দূরে বাংলাদেশ। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার কাছে এই ব্যবধানে হেরেছিল আফগানিস্তান।
বাংলাদেশকে যে আফগানিস্তানের রেকর্ডে ভাগ বসাতে হয়নি সে জন্য কৃতিত্বটা নিতে পারেন নাসুম আহমেদ। ১৯ বলে ১৯ রান করে ফেরার আগে দলকে লজ্জা থেকে বাঁচিয়ে গেছেন তিনি।
১২২ রানে সপ্তম উইকেট হারানোর পর দক্ষিণ আফ্রিকার অপেক্ষাটাকে বড় করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৬৭ বলে ৫০ করে বাংলাদেশের হারের ব্যবধানটাই শুধু কমিয়েছেন এই বিশ্বকাপে বাংলাদেশের সেরা ব্যাটার। ১০ মাস পর প্রথম ফিফটিকে নিয়ে গেলেন সেঞ্চুরি পর্যন্ত।
১০৪ বলে পেলেন অনেক অপেক্ষার সেঞ্চুরি। থামলেন ১১১ বলে ঠিক ১১১ রান করেই। ১১ চারের সঙ্গে ৪ ছক্কা মাহমুদউল্লাহর ইনিংসে। নবম উইকেটে মোস্তাফিজুর রহমানকে নিয়ে যোগ করলেন ৬৮ রান। বড় হারের দিনও মাহমুদউল্লাহর সেঞ্চুরিটি এনে দিয়েছে বাংলাদেশের সাজঘরে ভীষণরকম স্বস্তিও!
শেয়ারনিউজ, ২৪ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস





.jpg&w=50&h=35)







