নুসরাতের বাড়িতে হামলার তদন্তে নতুন মোড়, সামনে এলো চাঞ্চল্যকর দাবি
নিজস্ব প্রতিবেদক: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে হামলার ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে জমি দখল ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ। দরিদ্র ইদ্রিস আলীর জমি দখল এবং তাকে হয়রানির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তার দাবি, প্রায় পাঁচ বছর আগে জমি কিনে বসতভিটা গড়ে তোলা ইদ্রিস আলীকে ২০২৫ সালে উচ্ছেদ করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে তার পৈতৃক বাড়িতে হামলা হয়েছে। দুর্বৃত্তরা বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনার পর বাড়িতে হামলার অভিযোগের পাশাপাশি সামনে আসে জমি দখল ও বাড়িঘর ভাঙচুরের পাল্টা অভিযোগ। নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে এসব অভিযোগ তুলে দৌলতপুর থানায় মামলা করেছেন ইদ্রিস আলী। বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
রাশেদ খাঁনের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নুসরাত তাবাসসুম দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করেন। তিনি জানান, তার বাড়ির আশপাশে আওয়ামী লীগের লোকজনের আনাগোনা দেখা যাচ্ছে এবং ‘জয় বাংলা’ স্লোগান শোনা যাচ্ছে। এ কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ খবর পেয়ে দৌলতপুর থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা সোহানুর রহমান পুলিশ দল নিয়ে নুসরাতের বাড়িতে যান। রাশেদ খাঁনের দাবি, পুলিশ আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে আওয়ামী লীগের লোকজনের আনাগোনা কিংবা স্লোগান দেওয়ার অভিযোগের সত্যতা পায়নি।
তিনি আরও দাবি করেন, ওই সময় নুসরাত তাবাসসুম পুলিশকে মো. ইদ্রিস আলীকে সন্দেহের কথা জানান। তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি। এরপর পুলিশ ইদ্রিস আলী সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু করে বলে রাশেদ খাঁনের পোস্টে দাবি করা হয়।
রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী একজন দরিদ্র মানুষ। প্রায় পাঁচ বছর আগে তিনি নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের আপন দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন। জমিটি নুসরাতের পৈতৃক বাড়ির পাশেই অবস্থিত।
জমি কেনার পর দখল বুঝে নিয়ে সেখানে বসতভিটা তৈরি করে বসবাস শুরু করেন ইদ্রিস আলী। তবে পরবর্তী সময়ে জমিটি নিয়ে বিরোধ তৈরি হয় বলে দাবি করেছেন রাশেদ খাঁন।
তার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর আবদুল হালিম ওই জমি দখলের উদ্দেশ্যে ইদ্রিস আলীর বসতভিটায় হামলা চালান। এ সময় বাড়িঘর ভাঙচুর করা হয়। পরে এ ঘটনায় উল্টো ইদ্রিস আলীর বিরুদ্ধে মামলা করা হয় এবং তাকে কারাগারেও যেতে হয় বলে দাবি করেন তিনি।
রাশেদ খাঁনের দাবি, নুসরাত তাবাসসুমের রাজনৈতিক পরিচয় ও ক্ষমতা ব্যবহার করে তার বাবা আবদুল হালিম ইদ্রিস আলীকে চাপে রাখেন। তাকে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় জড়িয়ে কারাগারে পাঠানোর হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
এ পরিস্থিতিতে ভয়ে ইদ্রিস আলী শ্বশুরবাড়িতে চলে যান এবং পরে তার বসতভিটা দখল করা হয় বলে রাশেদ খাঁনের পোস্টে উল্লেখ করা হয়েছে। বসতভিটা হারানোর পর ইদ্রিস আলী অসুস্থ হয়ে পড়েন এবং স্ট্রোক করেন বলেও দাবি করেন তিনি। বর্তমানে ওই ব্যক্তি অসুস্থ ও অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বলে জানান রাশেদ।
রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর ইদ্রিস আলী জানতে পারেন, তাকে এ ঘটনায় ফাঁসানো হতে পারে। এ আশঙ্কা থেকে তিনি ১৪ নভেম্বর দৌলতপুর থানায় মামলা করেন।মামলায় নুসরাত তাবাসসুমের বাবা মো. আবদুল হালিমকে বিবাদী করে বাড়িঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ আনা হয়েছে বলে জানান রাশেদ খাঁন।
এদিকে নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনা এবং ইদ্রিস আলীর জমি দখলের অভিযোগ—দুটি বিষয়ই আলাদা করে তদন্তের দাবি রাখে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া রাশেদ খাঁনের বক্তব্যে এসব অভিযোগ সামনে এলেও সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য এবং পুলিশের তদন্তের ফল জানা গেলে ঘটনার প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে।
সাফওয়ান/
পাঠকের মতামত:
- নুসরাতের বাড়িতে হামলার তদন্তে নতুন মোড়, সামনে এলো চাঞ্চল্যকর দাবি
- বিয়ের সিদ্ধান্ত অতঃপর ভারতে গিয়ে বিপাকে কানাডার নারী
- রাজনীতি নয়, শর্তের মঞ্চে আমির হামজা
- ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যে দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা
- সিলকো ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- দ্য পেনিনসুলা চিটাগংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সোনারগাঁও টেক্সটাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইন্দো-বাংলা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২০২৭ সালে যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্স, যেসব যোগ্যতা লাগবে
- শেফার্ড ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- দেশবন্ধু পলিমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকোর সম্পূর্ণ মালিকানাধীন নতুন সাবসিডিয়ারি গঠনের অনুমোদন
- হাসিনার ফেরা নিয়ে ভারতের গণমাধ্যমের বিস্ফোরক তথ্য
- বসুন্ধরা পেপারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মেঘনা সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল পলিমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- প্রভাতী ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- হাক্কানি পাল্পের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার্মা এইডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল পলিমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সেন্ট্রাল ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিমা ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আনলিমা ইয়ার্নের প্রথম প্রান্তিক প্রকাশ
- লাভেলো আইস্ক্রিমের প্রথম প্রান্তিক প্রকাশ
- গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইন্দোবাংলা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- সাফকো স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- বারাকা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- তসরিফা ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিডি থাই ফুডের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিডি থাই অ্যালুমিনিয়ামের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির প্রথম প্রান্তিক প্রকাশ
- শীর্ষ ধনীর তালিকায় বিল গেটসের পতন, এগিয়ে গেলেন যারা
- ডিএসইতে বাজার মূলধনের পতন, লেনদেন বাড়ল প্রায় ৭০০ কোটি টাকা
- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের প্রথম প্রান্তিক প্রকাশ
- ১৭২ দেশের নাগরিকের জন্য ভারতের ভিসায় নতুন সুবিধা
- ওয়াটা কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- সৌদি-তুরস্কসহ ১৮ দেশের বিবৃতি, ইসরাইলকে মানতে হবে শর্ত
- ২০২৭ সালের রমজান-ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- সামিট পোর্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে স্বস্তি-অস্বস্তির দোলাচল, তিন খাতে সবুজ সংকেত
- প্রিমিয়ার সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সায়হাম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদ্যুৎ ছাড়াই ফোন চার্জ করবেন কিভাবে জেনে নিন
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজার থেকে ৬১২ কোটি টাকা তুলতে আইপিওতে আসছে ছয় প্রতিষ্ঠান
- বিবিএস ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ
জাতীয় এর সর্বশেষ খবর
- নুসরাতের বাড়িতে হামলার তদন্তে নতুন মোড়, সামনে এলো চাঞ্চল্যকর দাবি
- রাজনীতি নয়, শর্তের মঞ্চে আমির হামজা
- ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যে দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা
- হাসিনার ফেরা নিয়ে ভারতের গণমাধ্যমের বিস্ফোরক তথ্য













