×
ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ইন্দো-বাংলা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা

২০২৬ নভেম্বর ১৫ ১১:২৩:২৬
ইন্দো-বাংলা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত অর্থ বছরের জন্য ০.১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছিল ১৯ পয়সা (পুনর্মূল্যায়িত)।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট পরিচালন ক্যাশ প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৪৭ পয়সা। আগের বছর যা ছিল ৫০ পয়সা (পুনর্মূল্যায়িত)।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৭৩ পয়সা।

আগামী ৩০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সভাটি বরিশালের করাপুরের রায়পাশা রোডে অবস্থিত নিসর্গ রিসোর্টে সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর, ২০২৬।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে