×
ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!

২০২৬ নভেম্বর ১২ ১১:২৪:৪০
সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। দিনের লেনদেনের প্রথম ঘণ্টায় প্রধান সূচকসহ সবকটি সূচক ইতিবাচক অবস্থানে থাকলেও দরবৃদ্ধির তুলনায় দরপতনের তালিকায় ছিল বেশি কোম্পানি। বেলা ১১টা ৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৫৬টি কোম্পানির শেয়ারদর কমেছে। বিপরীতে দর বেড়েছে ১৪৪টির।

ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টা ৪ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫৩ দশমিক ৬০ পয়েন্টে অবস্থান করে। একই সময়ে ডিএসই-৩০ সূচক ০ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৯ দশমিক ৯২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৭ দশমিক ৫১ পয়েন্টে দাঁড়ায়।

এদিন ওই সময় পর্যন্ত ডিএসইতে মোট ১৭৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময় ৫ কোটি ৭৯ লাখ ৬৫ হাজার ১৮৯টি শেয়ার ও ইউনিট ৫৩ হাজার ১১৩ বার হাতবদল হয়।

তবে সূচকের উত্থান সত্ত্বেও বাজারে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর কমেছে। বেলা ১১টা ৪ মিনিট পর্যন্ত লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৪টির দর বেড়েছে, ১৫৬টির কমেছে। অর্থাৎ সূচক বাড়লেও ওই সময় পর্যন্ত দরপতনের তালিকায় কোম্পানির সংখ্যা ছিল বেশি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে