শেয়ারবাজার উন্নয়নে কমোডিটি এক্সচেঞ্জ সিএসইর নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শেয়ারবাজারের উন্নয়ন ও আধুনিকায়নে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় দেশে কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সিএসই। এই উদ্যোগ বাংলাদেশের শেয়ারবাজারের ইতিহাসে একটি অবিস্মরণীয় মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সিএসইর এএম-পিএন্ডসিআর ও পিআরডি তানিয়া বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেয়ারবাজার সম্পর্কে বাস্তব ও প্রায়োগিক ধারণা অর্জনের পাশাপাশি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রায় ৭০ জন শিক্ষার্থী চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত সিএসইর কার্যালয়ে ‘আন্ডারস্ট্যান্ডিং বিজনেস’ শীর্ষক শিক্ষা সফরে অংশ নেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা এবং বিনিয়োগ শিক্ষার অংশ হিসেবে সিএসই নিয়মিত এ ধরনের শিক্ষা, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করে আসছে। সংশ্লিষ্ট সবাইকে এসব কার্যক্রমে অংশগ্রহণের জন্য সিএসই আমন্ত্রণ ও স্বাগত জানিয়ে থাকে।
অনুষ্ঠানে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, জেনারেল ম্যানেজার ও হেড অব রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন মোহাম্মদ মর্তুজা আলম, ডিজিএম ও হেড অব ক্লিয়ারিং, সেটেলমেন্ট অ্যান্ড লিস্টিং কমপ্লায়েন্স একেএম শাহরোজ আলম, এজিএম ও হেড অব ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট মোহাম্মদ বারাকাত শফি, এসিসিএ এবং ব্যবস্থাপক, প্রোমোশন অ্যান্ড প্রি-লিস্টিং ডিপার্টমেন্ট মোহাম্মাদ হাবিব উল্লাহ উপস্থিত ছিলেন। অধিবেশন পরিচালনা করেন হেড অব ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস এম সাদেক আহমেদ। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে উপস্থিত ছিলেন প্রফেসর এ কাইয়ুম চৌধুরী।
এম সাইফুর রহমান মজুমদার বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে শেয়ারবাজারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি কার্যকর ও শক্তিশালী শেয়ারবাজার গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো প্রয়োজন। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বহুমাত্রিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা শেয়ারবাজারের কার্যক্রম, লেনদেন ও নিষ্পত্তি ব্যবস্থা, বিনিয়োগকারী সুরক্ষা, বাজার পর্যবেক্ষণ এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বাস্তব ধারণা পেয়েছেন। শেয়ারবাজারের সামগ্রিক কার্যক্রম বুঝতে হলে এর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি বিষয় সম্পর্কে ধারণা থাকা জরুরি। এ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সিএসইর ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, শেয়ারবাজারের উন্নয়নে সিএসই দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালন করছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের শেয়ারবাজারে কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ প্রতিষ্ঠার জন্য সিএসই একটি সাহসী উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ ভবিষ্যতে দেশের শেয়ারবাজারের জন্য একটি অবিস্মরণীয় মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শেয়ারবাজারে একদিকে সঞ্চিত অর্থ বিনিয়োগ করা হয়, অন্যদিকে এ বাজার থেকে নতুন পুঁজি সংগ্রহ করে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। শেয়ারবাজারের কার্যক্রম একটি কারিগরি ও নিয়ন্ত্রক কাঠামোর আওতায় পরিচালিত হয়। তাই এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে যথাযথ জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের সেভাবে প্রস্তুত করা প্রয়োজন।
সিএসইর জেনারেল ম্যানেজার ও হেড অব রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন মোহাম্মদ মর্তুজা আলম বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে শেয়ারবাজারের বিনিয়োগকারী ও নেতৃত্বদানকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। তাই শিক্ষাজীবন থেকেই শেয়ারবাজারের কার্যক্রম সম্পর্কে জানা, গবেষণা করা এবং সুযোগ থাকলে ব্যবহারিক জ্ঞান অর্জন করা প্রয়োজন।
তিনি বলেন, শুধু বিনিয়োগকারী হিসেবেই নয়, শেয়ারবাজারে উদ্যোক্তা, পরামর্শক, প্রশিক্ষক, পরিকল্পনাকারী কিংবা অভিজ্ঞ পর্যবেক্ষক হিসেবেও কাজ করার সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের এমনভাবে নিজেদের প্রস্তুত করতে হবে, যাতে নতুন কিছু করার উদ্যম ও প্রচেষ্টা তাদের মধ্যে থাকে। শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা বাংলাদেশের শেয়ারবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আগামী দিনের সফল নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আজকের শিক্ষার্থীদেরই নিতে হবে।
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর এ কাইয়ুম চৌধুরী বলেন, বাংলাদেশের বর্তমান শেয়ারবাজারের বিকাশে সিএসই সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ তার সাম্প্রতিক উদাহরণ। তিনি বলেন, নতুন প্রজন্মের যেসব শিক্ষার্থী ভবিষ্যতে শেয়ারবাজারে যুক্ত হতে আগ্রহী, তাদের জন্য এ শিক্ষা সফর একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হতে পারে।
তিনি বাংলাদেশের শেয়ারবাজারের উন্নয়নে সিএসইর বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির অগ্রণী ভূমিকার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা বর্তমানে বাংলাদেশের শেয়ারবাজারে চালু থাকা বিভিন্ন পণ্য এবং অদূর ভবিষ্যতে চালু হতে পারে এমন নতুন পণ্য সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। পাশাপাশি আর্থিক পরিকল্পনা, ঝুঁকি এবং শেয়ারবাজার থেকে সম্ভাব্য রিটার্ন বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগ সুরক্ষার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
শেয়ারবাজারের সামগ্রিক কাঠামো ও ব্যবহারিক কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে এম সাদেক আহমেদ একটি উপস্থাপনা করেন। পরে অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বিভাগের প্রধানরা শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন।
শিক্ষা সফরে অংশ নেওয়া শিক্ষার্থীরা ভবিষ্যতে শেয়ারবাজারের বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত প্রশিক্ষণ, কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, সিএসইর এ ধরনের অগ্রণী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের শেয়ারবাজারকে আরও সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে।
এসএ খান/
পাঠকের মতামত:
- শেয়ারবাজার উন্নয়নে কমোডিটি এক্সচেঞ্জ সিএসইর নতুন উদ্যোগ
- প্রযুক্তিনির্ভর ও পলিসিহোল্ডারবান্ধব হওয়ার পরিকল্পনা মেঘনা লাইফের
- ব্যাংকের পাশাপাশি শেয়ারবাজারনির্ভর আবাসন অর্থায়নের সম্ভাবনা
- মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড
- ২০ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পতনের পর সামান্য উত্থান, হতাশ বিনিয়োগকারীরা
- সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ড-০১-এর বিশেষ সাধারণ সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসায় বড় পরিবর্তন
- এসএসসি খাতা পুনঃনিরীক্ষণের ফল কবে? তারিখ জানাল শিক্ষা বোর্ড
- যে কারণে ফখরুল ভোটার হলেও ভোট দিতে পারছেন না অলি
- কারখানা বন্ধ, ব্যবসা স্থবির; তবু বাড়ছে মিথুন নিটিংয়ের শেয়ারদর
- উত্তরা ফাইন্যান্সে বাংলাদেশ ব্যাংকের ৪ প্রশাসক নিয়োগ
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- অর্থনীতিতে নতুন স্বস্তি, রপ্তানিতে মাসিক রেকর্ড
- পাটওয়ারীর বক্তব্য ঘিরে চাঁদপুরে বিএনপির কঠোর সিদ্ধান্ত
- কলরেট, ডাটা ও নেটওয়ার্ক নিয়ে গ্রাহকদের জন্য বড় সুখবর
- স্বর্ণের দামে নতুন সিদ্ধান্ত বাজুসের, আজ যে দামে বিক্রি হবে
- মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি বানাতে তারেক রহমানের বড় নির্দেশ
- কৃষি অর্থায়ন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলে এবি ব্যাংক
- ডিএসইর দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, ক্ষমা চাওয়ার নির্দেশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যানসহ পুরো বোর্ড বিলুপ্ত
- এনসিসি ব্যাংকের ২০ শাখা রূপান্তরে বাংলাদেশ ব্যাংকের নীতিগত অনুমোদন
- শাস্তির মুখে বিএসইসির ২২ কর্মকর্তা, ১৭ জনের বাধ্যতামূলক অবসর
- তিন মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ব্যাংক এশিয়ায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা গ্রেপ্তার
- বাজার নিয়ন্ত্রণে নতুন কমিশনের দৃশ্যমান উদ্যোগ নেই, টানা পতনে শেয়ারবাজার
- ১৯ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সৌদি পাঠ্যবইয়ে জেরুজালেম ও ইহুদিদের প্রসঙ্গ নিয়ে বড় পরিবর্তন
- চেয়ারম্যানের নামে ছড়ানো বক্তব্য নিয়ে যা বলল বিএসইসি
- রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোট দেওয়ার নিয়ম
- স্কুলে দুই ছাত্রীকে মূত্র পান করানোর অভিযোগ, এরপর যা ঘটল
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- হাসিনার প্রত্যর্পণ বনাম তারেকের ভারত সফর—বীণা সিক্রি যা বললেন
- হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট
- টেস্টে ফেল করলে কি এসএসসি দেওয়া যায় না? বোর্ডের নিয়ম জানুন
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- স্বামীকে হারালেন দীপু মনি, প্যারোলে মুক্তির জন্য আবেদন
- অটোরিকশা চলাচলে আসছে বড় পরিবর্তন, ভাগ হচ্ছে ৮ জোনে
- স্বর্ণের দাম কমল নাকি বাড়ল? আজকের বাজারদর এক নজরে
- যে খাসির জন্য বিয়ে ভেঙেছিল, এবার সেই খাসি দিয়েই বিয়ে করলেন জুনায়েদ
- কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ বাংলাদেশির
- মুনাফায় ফিরলেও আইসিবির সাত মিউচুয়াল ফান্ডে ডিভিডেন্ড নেই
- জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে নেমেছে আইডিআরএ
- ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ-লেনদেন খতিয়ে দেখছে বিএসইসি
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- আজকের ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম দেখে নিন
- চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত
- ঢাকার অনুরোধ, দিল্লির জবাব—হাসিনার প্রত্যর্পণ নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- মার্জিন ঋণের মাপকাঠি হিসেবে সর্বোচ্চ পিই রেশিও ৪০
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- চলতি সপ্তাহে আসছে ১৩ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- আদনানের জেনেক্স শেয়ার বিক্রি-হস্তান্তরে বিএসইসির নিষেধাজ্ঞা
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজার উন্নয়নে কমোডিটি এক্সচেঞ্জ সিএসইর নতুন উদ্যোগ
- প্রযুক্তিনির্ভর ও পলিসিহোল্ডারবান্ধব হওয়ার পরিকল্পনা মেঘনা লাইফের
- ব্যাংকের পাশাপাশি শেয়ারবাজারনির্ভর আবাসন অর্থায়নের সম্ভাবনা
- ২০ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন











