ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

প্রযুক্তিনির্ভর ও পলিসিহোল্ডারবান্ধব হওয়ার পরিকল্পনা মেঘনা লাইফের

২০২৬ আগস্ট ২০ ২৩:৩৪:২০
প্রযুক্তিনির্ভর ও পলিসিহোল্ডারবান্ধব হওয়ার পরিকল্পনা মেঘনা লাইফের

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার অনুমোদন পেয়েছে মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানিটির ৩০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিক্রমে এ ডিভিডেন্ড অনুমোদন করা হয়।

সভায় ২০২৫ সালে কোম্পানিটির বীমা দাবি পরিশোধের বিভিন্ন তথ্যও তুলে ধরা হয়। ওই বছরে মেঘনা লাইফ ইনস্যুরেন্স মোট ২৮৬ কোটি ৭৮ লাখ টাকা বীমা দাবি পরিশোধ করেছে বলে সভায় জানানো হয়।

বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত এজিএমে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডশ অনুমোদনের পাশাপাশি কোম্পানির বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

মেঘনা লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল), পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ, জান্নাতুল ফেরদৌস, মো. জাহিদ আনোয়ার খান, মো. মঈন উদ্দিন, দিলরুবা শারমিন ও সবিতা ফেরদৌসীসহ অন্যান্য পরিচালক অংশ নেন।

এ ছাড়া কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক এফসিএসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ভার্চ্যুয়ালি সভায় যুক্ত ছিলেন। সভা সঞ্চালনা করেন কোম্পানির এএমডি ও কোম্পানি সচিব এনামুল হক খান এসিএস।

সভায় চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ বলেন, ২০২৫ সালে মেঘনা লাইফ ইনস্যুরেন্স ২৮৬ কোটি ৭৮ লাখ টাকা বীমা দাবি পরিশোধ করেছে। একই সঙ্গে ভবিষ্যতে কোম্পানিকে আরও প্রযুক্তিনির্ভর ও পলিসিহোল্ডারবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, গ্রাহকসেবার মানোন্নয়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে কোম্পানির কার্যক্রমকে আরও আধুনিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভা শেষে ২০২৬ সালের জন্য যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ এবং কোম্পানির ধারাবাহিক সাফল্য কামনা করা হয়। এ সময় চেয়ারম্যান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন এবং অন্যান্য নিয়ন্ত্রণকারী সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।

একই সঙ্গে কোম্পানির সব স্তরের কর্মকর্তা-কর্মচারী, বীমাকর্মী, পলিসিহোল্ডার ও শেয়ারহোল্ডারদের সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে