ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ বাংলাদেশির

২০২৬ আগস্ট ১৯ ০৯:২১:২৮
কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ বাংলাদেশির

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে হোটেলটির চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ ও দমকল বাহিনী। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই হোটেলের একটি অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটে প্রাণহানির ঘটনা।

অগ্নিকাণ্ডের পর হোটেল থেকে প্রায় ৬০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। আগুনের ঘন ধোঁয়ায় বেশ কয়েকজন অসুস্থ ও অচেতন হয়ে পড়েন। তাদের উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রাথমিকভাবে পুলিশ ও দমকল বাহিনীর ধারণা, হোটেলের একটি এয়ার কন্ডিশনার (এসি) থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী ও কলকাতা পুলিশের কমিশনার। অগ্নিকাণ্ডের পর হোটেলের নিরাপত্তাব্যবস্থা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়েও তদন্ত করা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে