ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে বড় রদবদল

২০২৬ জুলাই ৩০ ১৯:৫২:৫৭
ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক: সরকার দেশের সরকারি আইন কর্মকর্তাদের কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দিয়েছে। একই সঙ্গে পূর্বে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি বাংলাদেশ ল' অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি.ও. নং-৬, ১৯৭২)-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে নতুন নিয়োগ অনুমোদন করেছেন। একই সঙ্গে বিভিন্ন সময়ে জারি করা পূর্ববর্তী নিয়োগসংক্রান্ত সব প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

নবনিযুক্ত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা সরকারের পক্ষে উচ্চ আদালতসহ বিভিন্ন আদালতে মামলা পরিচালনা, রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট আইনি বিষয়ে প্রতিনিধিত্ব এবং বিভিন্ন বিচারিক কার্যক্রমে সহায়তা করবেন।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে তারা সরকারি মামলার শুনানি, আইনি মতামত প্রদান এবং সাংবিধানিক ও প্রশাসনিক বিষয়ে সরকারের পক্ষে অবস্থান উপস্থাপনের দায়িত্ব পালন করবেন।

আইন মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের মাধ্যমে সরকারি আইন কর্মকর্তাদের বিদ্যমান কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এলো। নতুন নিয়োগপ্রাপ্তদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পুনর্গঠিত আইন কর্মকর্তা প্যানেল কার্যক্রম শুরু করবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে