আদালতের আদেশ অমান্য, ব্যাখ্যা দিতে ইউএনওকে নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের একটি মামলায় আদালতের রায় বাস্তবায়ন না করায় নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছেন আদালত।
একই সঙ্গে আদালত অবমাননার দায়ে কেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১০ আগস্টের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. মোনাদিন হক গত ২৩ জুলাই এ আদেশ দেন। পরে ২৭ জুলাই আদেশে স্বাক্ষর করা হয়।
আদালত সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার দোহালী গ্রামের বুলবুলি চৌধুরী একই গ্রামের মিন্টু কুমার মণ্ডলের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৯ ধারায় মামলা করেন। অভিযোগে বলা হয়, ২০২৩ সালের অক্টোবরে মিন্টুর কাছ থেকে জমি কেনার পর নামজারি ও খাজনা পরিশোধ করলেও তিনি জমির দখল বুঝিয়ে দেননি।
মামলার শুনানি শেষে গত ২৩ মে আদালত মিন্টু কুমার মণ্ডলকে ছয় মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ১৫ কার্যদিবসের মধ্যে ০.০২২৫ একর জমির দখল বাদীকে বুঝিয়ে দিতে মহাদেবপুর ইউএনওকে নির্দেশ দেওয়া হয়।
আদালতের আদেশ ৭ জুন ইউএনও কার্যালয়ে পৌঁছালেও দেড় মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি। পরে বাদী বুলবুলি চৌধুরী আদালতে অভিযোগ করেন, একাধিকবার অনুরোধ করার পরও তিনি জমির দখল পাননি।
বিচারক আদেশে উল্লেখ করেন, নির্ধারিত সময়ের মধ্যে আদালতের নির্দেশ বাস্তবায়ন করে আদালতকে অবহিত করার কথা থাকলেও তা করা হয়নি, যা আদালত অবমাননার শামিল হতে পারে। এ কারণে ইউএনওকে ১০ আগস্টের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে মহাদেবপুর ইউএনও মানজুরা মুশাররফ বলেন, এটি কারণ দর্শানোর (শোকজ) নোটিশ নয়; আদালত ব্যাখ্যা চেয়েছেন। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে লিখিত ব্যাখ্যা জমা দেওয়া হবে।
মুসআব/
পাঠকের মতামত:
- আদালতের আদেশ অমান্য, ব্যাখ্যা দিতে ইউএনওকে নির্দেশ
- এক্সপ্রেস ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ওয়ান ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডাচ-বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পূবালী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ম্যারিকোর অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা
- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- এবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ম্যারিকো বাংলাদেশের প্রথম প্রান্তিক প্রকাশ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য অর্থ উত্তোলনের নিয়ম আরও শিথিল
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য অর্থ উত্তোলনের নিয়ম আরও শিথিল
- আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ফেডারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- এনআরবি ব্যাংকের নেতৃত্বে পরিবর্তন, এএমডি পদে আনোয়ার উদ্দিন
- কমিউনিটি ব্যাংক থেকে এনআরবি ব্যাংকে, নতুন দায়িত্বে কিমিয়া সাদাত
- বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- চীন-ভারত সম্পর্ক নিয়ে খোলামেলা বক্তব্য, যা বললেন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশে পেপাল-পেওনিয়ার ব্যবহারে বড় সুখবর, নতুন নীতিমালা জারি
- পরোয়ানার পর গুলশানে অভিযান, আটক লতিফ সিদ্দিকী
- এনআরবিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বিশ্বকাপের পর নতুন বিতর্ক, ব্রাজিল-মেক্সিকোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ
- ইউনাইটেড ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- লাফার্জহোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিবিএইচ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রেকিট বেনকিজারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংরক্ষণ সুবিধার আওতা নির্ধারণ করল বিএসইসি
- সেই তাহসিন এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যা উপহার পেল ছোট্ট কিশোর
- ফখরুল নয়, রাষ্ট্রপতি নিয়ে নতুন সমীকরণ
- প্রধানমন্ত্রীর জন্য উপহার, বাংলাদেশ-ভারত বন্ধুত্বের নতুন বার্তা
- চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ গ্রেপ্তার ৪
- পরীবাগের ঘটনা নিয়ে নতুন মোড়, জুবায়ের বললেন ‘পুলিশ সব জানত’
- সৌরজগতের কাছেই মিলল লুকিয়ে থাকা ৪ নতুন নক্ষত্র
- মধ্যাহ্ন পর্যন্ত ঊর্ধ্বমুখী, শেষ সময়ে সংশোধনে কমল সূচক
- ২৯ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৯ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন সহযোগী কোম্পানি গঠনের অনুমোদন দিল এসিআইর পর্ষদ
- গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব অনুমোদনে ইজিএম ডেকেছে এনসিসি ব্যাংক
- ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের পর্ষদের একাধিক সিদ্ধান্ত
- ক্যাপিটেক গ্রোথ ব্যালান্সড ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- পপুলার লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পিপলস লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
- চার বছরের নিয়োগ, তিন মাসেই প্রশ্ন! বিএসইসি চেয়ারম্যান নিয়ে বিতর্ক
- লোকসান কাটিয়ে মুনাফায় ফিরছে বহুজাতিক কোম্পানি
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বিমা কোম্পানির মার্জিন সুবিধায় কাটছাঁটের শঙ্কা, নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিএসইসিকে ১১ দফা সুপারিশ
- লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সপ্তাহজুড়ে ১৬ কোম্পানির ইপিএস প্রকাশ
- আইডিএলসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- এমপির অপরাধ নিয়ে প্রকাশ্যে যা বললেন জামায়াত আমির













