ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬

এবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

২০২৬ জুলাই ২৯ ২১:৪২:৪৬
এবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এবি ব্যাংক (এপ্রিল’২৬-জুন’২৬) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৪১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১৬ টাকা ৭৮ পয়সা ।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ২১ টাকা ৬২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছিল ১৯ টাকা ৬৩ পয়সা ।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৩ টাকা ৮৪ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৩ টাকা ৯৯ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ৫৭ টাকা ৮৫ পয়সা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে