পরোয়ানার পর গুলশানে অভিযান, আটক লতিফ সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
এর আগে একই দিন সকালে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আদালতে হাজিরা দেন লতিফ সিদ্দিকী। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি ১০ নম্বর আসামি।
তিনি আরও বলেন, পুলিশ গ্রেপ্তার না করলে আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার পরিকল্পনা ছিল তার।
গত ২৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২, বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ড. মহিউদ্দিন খান আলমগীর, শামসুল হক টুকু, হাসানুল হক ইনু, শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ মোট ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
এছাড়া আসামিদের তালিকায় রয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, বেনজীর আহমেদ, জিয়াউল আহসানসহ পুলিশের সাবেক কয়েকজন কর্মকর্তা, সাংবাদিক এবং অন্যান্য ব্যক্তি।
মামলাটিতে এর আগে ডা. দীপু মনি, শামসুল হক টুকু, এ কে এম শহীদুল হক, জিয়াউল আহসান, শাহরিয়ার কবির, আব্দুল জলিল মণ্ডল, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুসহ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী জুলাই অভ্যুত্থানের পর গত বছরের আগস্টে ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি অনুষ্ঠান থেকে গ্রেপ্তার হয়েছিলেন। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কয়েক মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। সেই মামলায় নিয়মিত আদালতে হাজিরাও দিচ্ছিলেন।
মুসআব/
পাঠকের মতামত:
- পরোয়ানার পর গুলশানে অভিযান, আটক লতিফ সিদ্দিকী
- এনআরবিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বিশ্বকাপের পর নতুন বিতর্ক, ব্রাজিল-মেক্সিকোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ
- ইউনাইটেড ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- লাফার্জহোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিবিএইচ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রেকিট বেনকিজারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংরক্ষণ সুবিধার আওতা নির্ধারণ করল বিএসইসি
- সেই তাহসিন এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যা উপহার পেল ছোট্ট কিশোর
- ফখরুল নয়, রাষ্ট্রপতি নিয়ে নতুন সমীকরণ
- প্রধানমন্ত্রীর জন্য উপহার, বাংলাদেশ-ভারত বন্ধুত্বের নতুন বার্তা
- চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ গ্রেপ্তার ৪
- পরীবাগের ঘটনা নিয়ে নতুন মোড়, জুবায়ের বললেন ‘পুলিশ সব জানত’
- সৌরজগতের কাছেই মিলল লুকিয়ে থাকা ৪ নতুন নক্ষত্র
- মধ্যাহ্ন পর্যন্ত ঊর্ধ্বমুখী, শেষ সময়ে সংশোধনে কমল সূচক
- ২৯ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৯ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন সহযোগী কোম্পানি গঠনের অনুমোদন দিল এসিআইর পর্ষদ
- গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব অনুমোদনে ইজিএম ডেকেছে এনসিসি ব্যাংক
- ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের পর্ষদের একাধিক সিদ্ধান্ত
- ক্যাপিটেক গ্রোথ ব্যালান্সড ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- পপুলার লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পিপলস লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ফার্স্ট ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ফিনিক্স ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইসিবি ইসলামিক ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- কেনা জমি নিজের নামে লিখে নিলেন দলিল লেখক, মিলল চাঞ্চল্যকর সত্য
- এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- স্ট্যান্ডার্ড ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- চট্টগ্রাম-২ আসনে নতুন মোড়, সরোয়ার আলমগীরের বিষয়ে বড় সিদ্ধান্ত
- বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
- সিটি জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ব্র্যাক ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- মিডল্যান্ড ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- একের পর এক বন্ধ হচ্ছে সিএনজি স্টেশন
- কর্ণফুলী টানেলে রাতের যাত্রীদের জন্য জরুরি ঘোষণা
- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমার কেয়ারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- এনআরবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইডিএলসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আলহাজ টেক্সটাইল মিলসের ডিভিডেন্ড ঘোষণা
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
- চার বছরের নিয়োগ, তিন মাসেই প্রশ্ন! বিএসইসি চেয়ারম্যান নিয়ে বিতর্ক
- লোকসান কাটিয়ে মুনাফায় ফিরছে বহুজাতিক কোম্পানি
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বিমা কোম্পানির মার্জিন সুবিধায় কাটছাঁটের শঙ্কা, নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে
- রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিএসইসিকে ১১ দফা সুপারিশ
- লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সপ্তাহজুড়ে ১৬ কোম্পানির ইপিএস প্রকাশ
- এমপির অপরাধ নিয়ে প্রকাশ্যে যা বললেন জামায়াত আমির
জাতীয় এর সর্বশেষ খবর
- পরোয়ানার পর গুলশানে অভিযান, আটক লতিফ সিদ্দিকী
- সেই তাহসিন এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যা উপহার পেল ছোট্ট কিশোর
- ফখরুল নয়, রাষ্ট্রপতি নিয়ে নতুন সমীকরণ
- প্রধানমন্ত্রীর জন্য উপহার, বাংলাদেশ-ভারত বন্ধুত্বের নতুন বার্তা
- চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ গ্রেপ্তার ৪













