ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

'আল্লাহ চেহারা দেখিয়ে দিয়েছেন'

২০২৬ জুলাই ২৩ ১০:৫৩:৪১
'আল্লাহ চেহারা দেখিয়ে দিয়েছেন'

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার।

বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, রাষ্ট্রক্ষমতায় না থাকলেও সাতক্ষীরায় প্রভাব বিস্তারের সুযোগ পেয়ে জামায়াতের অভ্যন্তরীণ বাস্তব চিত্র প্রকাশ পেয়েছে।

আম্মার লিখেছেন, "সাতক্ষীরার মতো নির্যাতিত এলাকার মানুষের প্রতিনিধি হয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়ানো দুঃখজনক। জামায়াতকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা না দিলেও এই এক জেলায় পূর্ণ ক্ষমতা দিয়ে তাদের ভেতরের ঘৃণিত চেহারাটা দেখিয়ে দিলেন।"

তিনি আরও দাবি করেন, দেশের অধিকাংশ রাজনৈতিক দলে নিজেদের নেতাদের সমালোচনা করার সংস্কৃতি নেই।

তার ভাষায়, "নিজের নেতার বেলায় চোখ-মুখ বন্ধ রাখা প্রায় সব রাজনৈতিক দলের স্বভাব। জামায়াতে ইসলামী তাকে বহিষ্কার করেছে, তবে তার বিরুদ্ধে প্রভাবশালী নেতাদের প্রকাশ্যে কথা বলতে দেখা যায়নি।"

পোস্টের শেষাংশে তিনি বলেন, গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের পেছনে জনসমালোচনাই মূল ভূমিকা রেখেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে গাজী নজরুল ইসলামকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে দলীয় তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে