ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

রান্না করতে গিয়ে গরুর মাংস মুহূর্তেই সবুজ, এরপর যা হলো

২০২৬ জুলাই ২৩ ১০:৩৯:৫৩
রান্না করতে গিয়ে গরুর মাংস মুহূর্তেই সবুজ, এরপর যা হলো

নিজস্ব প্রতিবেদক: খুলনার পাইকগাছায় পিকনিকের জন্য কেনা গরুর মাংস রান্নার সময় রং পরিবর্তন হয়ে সবুজ হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে পৌরসভার মডার্ন বেকারির কর্মচারীরা রান্নার সময় বিষয়টি দেখতে পান। পরে রান্না করা মাংসসহ কড়াই নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং থানায় যান তারা।

জানা গেছে, মডার্ন বেকারির ২৫ জন কর্মচারী পিকনিকের আয়োজন করেছিলেন। এ উপলক্ষে সকালে তারা পাইকগাছা বাজারের মাংস ব্যবসায়ী ইসমাইলের দোকানে মাংস কিনতে যান।

মাংস বিক্রেতা ইসমাইল তাদের জানান, সেদিন জবাই করা গরুর সব মাংস বিক্রি হয়ে গেছে। তবে তার দোকানের ফ্রিজে সংরক্ষিত মাংস রয়েছে, চাইলে সেখান থেকে নিতে পারবেন।

পরে সকাল ১০টার দিকে বেকারির কর্মচারী টিটন হোসেন ওই দোকান থেকে চার কেজি গরুর মাংস কেনেন। অন্যান্য বাজার শেষ করে কর্মচারীরা পিকনিকের জন্য মাংস রান্না শুরু করেন।

তাদের দাবি, রান্না প্রায় অর্ধেক হওয়ার পর মাংসের স্বাভাবিক লালচে রং পরিবর্তিত হয়ে সবুজ হয়ে যায়। এরপর তারা মাংসসহ কড়াই নিয়ে প্রথমে বিক্রেতার দোকানে যান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়ে একই অবস্থায় থানায় উপস্থিত হন।

ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। তবে কী কারণে মাংসের রং পরিবর্তন হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।

অভিযোগের বিষয়ে মাংস বিক্রেতা ইসমাইল বলেন, "আমি ভালো মাংসই বিক্রি করেছি। এতে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়নি। তারা রান্নার সময় অন্য কোনো উপাদান ব্যবহার করেছেন কি না, সেটিও দেখা উচিত। আমার দোকান থেকে আরও অনেকেই মাংস কিনেছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ এমন অভিযোগ করেননি।"

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে