ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬

আদায় বৃদ্ধি ও কর সুবিধায় শক্তিশালী বিডিকমের অপারেটিং ক্যাশ ফ্লো

২০২৬ মে ০৩ ১৩:১৬:০০
আদায় বৃদ্ধি ও কর সুবিধায় শক্তিশালী বিডিকমের অপারেটিং ক্যাশ ফ্লো

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডিকম অনলাইন লিমিটেড ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত তথ্যে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) স্থিতিশীল থাকলেও অপারেটিং ক্যাশ ফ্লোতে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ পয়সা। অন্যদিকে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত নয় মাসে EPS হয়েছে ৪৬ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ৫৫ পয়সা।

এছাড়া, আলোচ্য সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৪৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫৪ পয়সা।

অন্যদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) প্রায় স্থিতিশীল অবস্থায় থেকে ১৪ টাকা ৮২ পয়সা হয়েছে, যা ২০২৫ সালের ৩০ জুন ছিল ১৪ টাকা ৮৪ পয়সা।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচ্য সময়ে প্রাপ্য অর্থ (receivables) আদায় বৃদ্ধি পাওয়ায় অপারেটিং ক্যাশ ফ্লো উন্নত হয়েছে।

এছাড়া, আয়কর আইনের ধারা ৯০ অনুযায়ী উৎসে কর কর্তনের হার হ্রাস পাওয়ায় এবং ইন্টারনেট সেবার ওপর কর হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হওয়ায় (১ জুলাই ২০২৫ থেকে কার্যকর), কর ব্যয় কমে ক্যাশ ফ্লোতে ইতিবাচক প্রভাব পড়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে