ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬

বিক্রয় ও আদায় কমে চাপ বেড়েছে সিলভা ফার্মার আর্থিক অবস্থায়

২০২৬ মে ০৩ ১৩:০৯:৪৩
বিক্রয় ও আদায় কমে চাপ বেড়েছে সিলভা ফার্মার আর্থিক অবস্থায়

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত তথ্যে কোম্পানিটির লোকসান বৃদ্ধি, ক্যাশ ফ্লো হ্রাস এবং নিট সম্পদ মূল্যে পতন দেখা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান (EPS) দাঁড়িয়েছে ২০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪ পয়সা। অন্যদিকে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত নয় মাসে লোকসান বেড়ে ৭২ পয়সায় দাঁড়িয়েছে, যেখানে আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৫৭ পয়সা।

এছাড়া, আলোচ্য সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) কমে দাঁড়িয়েছে ৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৬ পয়সা।

অন্যদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) কমে দাঁড়িয়েছে ১৪ টাকা ৭৬ পয়সা, যা ২০২৫ সালের ৩০ জুন ছিল ১৫ টাকা ৪৮ পয়সা।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচ্য সময়ে বিক্রয় পরিমাণ কমে যাওয়ায় নিট মুনাফা ও শেয়ারপ্রতি আয় (EPS) হ্রাস পেয়েছে।

একই সঙ্গে বিক্রি কমে যাওয়ায় এবং প্রাপ্য অর্থ আদায় কম হওয়ায় অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS)ও হ্রাস পেয়েছে।

অন্যদিকে, চলতি সময়ে লোকসান হওয়ায় কোম্পানির নিট সম্পদ মূল্য (NAVPS) কমেছে বলে জানিয়েছে কোম্পানিটি।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে