ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬

উৎপাদন কমায় মুনাফায় ধাক্কা, তবে ক্যাশ ফ্লোতে বড় উন্নতি শাশা ডেনিমের

২০২৬ মে ০৩ ১২:৩৫:৫০
উৎপাদন কমায় মুনাফায় ধাক্কা, তবে ক্যাশ ফ্লোতে বড় উন্নতি শাশা ডেনিমের

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত শাশা ডেনিমস লিমিটেড ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত সমন্বিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে কোম্পানিটির আয় কমলেও অপারেটিং ক্যাশ ফ্লোতে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ঋণাত্মক ২০ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ১০ পয়সা। অন্যদিকে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত নয় মাসে সমন্বিত EPS হয়েছে ৩৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩০ পয়সা।

তবে এই সময়ের মধ্যে সমন্বিত শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) উল্লেখযোগ্যভাবে বেড়ে ১২ টাকা ৩৬ পয়সায় দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৯১ পয়সা।

এছাড়া, ২০২৬ সালের ৩১ মার্চ তারিখে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) দাঁড়িয়েছে ৪১ টাকা ৭৩ পয়সা, যা ২০২৫ সালের ৩০ জুন ছিল ৪১ টাকা ৮৪ পয়সা।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, তৃতীয় প্রান্তিকে ঈদুল ফিতর ছুটি ও জাতীয় নির্বাচনের কারণে কার্যদিবস কম থাকায় উৎপাদন কমেছে, যা আয় হ্রাসের অন্যতম কারণ। উৎপাদন কম হলেও স্থায়ী ব্যয় যেমন বেতন-ভাতা, ইউটিলিটি, অবচয় ও অন্যান্য খরচ বহন করতে হওয়ায় পণ্যের উৎপাদন ব্যয় (COGS) বেড়েছে।

অন্যদিকে, প্রধান রপ্তানি বাজারগুলোতে মূল্যস্ফীতির কারণে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় গড় বিক্রয় মূল্যও কমেছে, যা কোম্পানির মুনাফায় নেতিবাচক প্রভাব ফেলেছে।

তবে অপারেটিং ক্যাশ ফ্লোতে বড় উন্নতির পেছনে দুটি প্রধান কারণ উল্লেখ করেছে কোম্পানি। প্রথমত, আগের সময়ের বকেয়া প্রাপ্য (Accounts Receivable) থেকে নিয়মিত আদায় বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয়ত, অফশোর ব্যাংকিং ইউনিট (OBU) সুবিধার আওতায় কিছু আমদানি দায় কৌশলগতভাবে স্থগিত রেখে কোম্পানিটি ঋণ ব্যবস্থাপনায় দক্ষতা দেখিয়েছে, যা নগদ প্রবাহকে শক্তিশালী করেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে