ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬

শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বড় সুখবর

২০২৬ মে ০১ ১২:১৯:০৫
শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি শিক্ষার গুণগত মান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি শিক্ষা, কৃষি, জ্বালানি এবং সামাজিক উন্নয়নসহ বিভিন্ন খাত নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষকদের বর্তমান বেতন কাঠামো পুনর্বিবেচনা করে বৃদ্ধি করা হবে, যাতে তারা মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন। আগামী জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে। ভবিষ্যতে জাতীয় বাজেটের অন্তত ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয়ের পরিকল্পনাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি জিডিপির একটি বড় অংশ শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করার ওপর গুরুত্ব দেন।

তিনি আরও জানান, আগামী জুলাই মাস থেকে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারি উদ্যোগে স্কুলব্যাগ, ইউনিফর্ম ও জুতা দেওয়া হবে। অতীতে সরকার দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করেছিল উল্লেখ করে তিনি বলেন, এবার স্নাতক (অনার্স) পর্যন্ত শিক্ষা ফ্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি আরও জোরদার করা হবে।

প্রধানমন্ত্রী আরও জানান, সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া চলমান জ্বালানি সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং বিরোধী দলের প্রস্তাব অনুযায়ী একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে, যা দ্রুত সমাধানের দিকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে