ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

৬ রোগ থাকলে এবার হজে যেতে পারবেন না

২০২৬ এপ্রিল ৩০ ১৮:০৯:১৮
৬ রোগ থাকলে এবার হজে যেতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজের মৌসুম সামনে রেখে হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন স্বাস্থ্যবিধি ও নির্দেশনা জারি করেছে সৌদি আরব। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনস্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট কিছু গুরুতর ও দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা এবার হজ পালনের অনুমতি পাবেন না।

কর্তৃপক্ষের মতে, হজের শারীরিকভাবে কষ্টসাধ্য আনুষ্ঠানিকতা নিরাপদে সম্পন্ন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেসব ক্ষেত্রে হজে নিষেধাজ্ঞা থাকবে:

সৌদি কর্তৃপক্ষের তালিকা অনুযায়ী, নিম্নোক্ত শারীরিক অবস্থায় হজের অনুমতি দেওয়া হবে না—

গুরুতর কিডনি জটিলতা বা ডায়ালাইসিস প্রয়োজন এমন রোগ

হার্ট ফেইলিউর বা জটিল হৃদরোগ

লিভার সিরোসিস

জটিল মানসিক রোগ বা ডিমেনশিয়া (স্মৃতিভ্রংশ)

চরম বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতা

গর্ভধারণের শেষ পর্যায়ে থাকা (শেষ তিন মাসের অন্তঃসত্ত্বা নারী)

টিকাদান বাধ্যতামূলক

এছাড়া হজযাত্রীদের জন্য ‘মেনিনোকোক্কাল মেনিনজাইটিস’ টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। হজ শুরুর অন্তত ১০ দিন আগে এই টিকার একটি ডোজ নিতে হবে।

উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের—বিশেষ করে বয়স্ক, গর্ভবতী নারী এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত (ডায়াবেটিস, হৃদরোগ বা শ্বাসকষ্টজনিত রোগী)—কোভিড-১৯ ও মৌসুমি ইনফ্লুয়েঞ্জার বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে