ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সোনামনিরা কেমন আছো, নকল আর চলবে না

২০২৬ এপ্রিল ৩০ ১২:০২:০৫
সোনামনিরা কেমন আছো, নকল আর চলবে না

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে শিক্ষার্থীদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে নকল, প্রশ্নফাঁস ও জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।

বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “আমি অতি আদরের সোনামনিদের জন্য বলব—তোমরা কেমন আছো? লেখাপড়া করছো তো? লেখাপড়া করতেই হবে। নকল, প্রশ্নফাঁস, জালিয়াতি—কোনো কিছুই আর চলবে না।”

মন্ত্রী আরও বলেন, শিক্ষাব্যবস্থায় অনিয়ম দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং এসব অপরাধ বন্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষা শুধু পরীক্ষায় পাস করার জন্য নয়, বরং নৈতিকতা, দক্ষতা ও মানবিক মূল্যবোধ গঠনের জন্যও গুরুত্বপূর্ণ। তাই সৎভাবে পড়াশোনা করে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এদিকে শিক্ষামন্ত্রীর বক্তব্যের কিছু অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা ও বিভিন্ন প্রতিক্রিয়াও দেখা গেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে