ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

জামিন পেলেন সেই তাসনিম আফরোজ ইমি

২০২৬ এপ্রিল ৩০ ১১:৫১:১৩
জামিন পেলেন সেই তাসনিম আফরোজ ইমি

নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, চলতি বছরের ৭ মার্চ শাহবাগ থানার সামনে একটি কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

সেদিন রাত সাড়ে ৯টার দিকে ভাষণ বাজানোর কর্মসূচি চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়।

পরবর্তীতে সংশ্লিষ্টদের শাহবাগ থানায় নেওয়া হয় এবং পুলিশ তাদের আটক করে রাখে। পরে ৮ মার্চ আটক তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

পুলিশের পক্ষ থেকে ওই ঘটনায় মামলা করা হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে